JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ০১:২৩ পিএম
Breaking
১৪ কোটির চুক্তি ঘিরে বিতর্ক, করের হিসাবেও গরমিল! তিন বছরের বদলে মাত্র ৬ মাসের মেয়াদ নীবৃতি... ‘আমাদের হাতে আইডিবিআই এসেছিল রুগ্‌ণ অবস্থায়’, রাহুলকে পাল্টা নির্মলা! যাত্রীবোঝাই বাস আটকে চালককে রাস্তায় নামিয়ে বেধড়ক মার INDIA জোটের মহাসমাবেশ, ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা , সোনিয়ার কাছে আর্জি দিল্লির ব্যবসায়ীদের ‘৬০ বছর বয়সে আবার অভিষেক!’ শুনে হেসে ফেলেছিলেন সানি দেওল দারিদ্র্য কমেছে দ্রুত, তবু গরিবি ঘোচেনি! বিশ্ব ব্যাঙ্কের নতুন রিপোর্টে ভারতের চাঞ্চল্যকর ছ... যমুনায় ডুব দিয়ে বিজেপির ‘স্বচ্ছতার’ দাবি মনোজ তিওয়ারির! Cristiano Ronaldo: হাজার গোলের স্বপ্নে আরও তিন ধাপ! রোনাল্ডোর হ্যাটট্রিকে ৫-৩ ব্যবধানে বড়... ১৪ কোটির চুক্তি ঘিরে বিতর্ক, করের হিসাবেও গরমিল! তিন বছরের বদলে মাত্র ৬ মাসের মেয়াদ নীবৃতি... ‘আমাদের হাতে আইডিবিআই এসেছিল রুগ্‌ণ অবস্থায়’, রাহুলকে পাল্টা নির্মলা! যাত্রীবোঝাই বাস আটকে চালককে রাস্তায় নামিয়ে বেধড়ক মার INDIA জোটের মহাসমাবেশ, ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা , সোনিয়ার কাছে আর্জি দিল্লির ব্যবসায়ীদের ‘৬০ বছর বয়সে আবার অভিষেক!’ শুনে হেসে ফেলেছিলেন সানি দেওল দারিদ্র্য কমেছে দ্রুত, তবু গরিবি ঘোচেনি! বিশ্ব ব্যাঙ্কের নতুন রিপোর্টে ভারতের চাঞ্চল্যকর ছ... যমুনায় ডুব দিয়ে বিজেপির ‘স্বচ্ছতার’ দাবি মনোজ তিওয়ারির! Cristiano Ronaldo: হাজার গোলের স্বপ্নে আরও তিন ধাপ! রোনাল্ডোর হ্যাটট্রিকে ৫-৩ ব্যবধানে বড়...

কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য

কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য

কলকাতা,নিউজ ডেস্ক: মানুষের ভাগ্য ঈশ্বর ঠিক করেন। এই ভাবনার বশবর্তী হন সাধারণ মানুষ। তাঁরা দিনের শুরুতে ভগবানকে প্রণাম করে কাজ শুরু করেন। একারনে দিনের শেষেও ভগবানকে প্রণাম করে তবেই বিশ্রাম নিতে যান। এই সমস্ত  কর্মপদ্ধতির মধ্যে একটি জিনিস কিন্তু উঠে এসেছে বারবার। আর তা হল যে কোন ব্যাপারে, কোনও মানুষের ভাগ্য কি বলছে সেই সম্বন্ধে ওই জ্ঞান লাভ। আর একারণেই আজ আপনার ভাগ্য কী বলছে? আসুন জেনে নিন।

মেষ: আজ দিনটি শুরু করুন গো-মাতাকে প্রণাম করে। কোন সাধারণ নথিপত্র হবে ভাগ্য বদলাবার চাবিকাঠি। পুরনো বন্ধু'র সূত্রে প্রভাবশালীদের সাথে আলাপ। বুকের ব্যাথায় কষ্ট পাবেন। 

বৃষ: আজ দিনটি শুরু করুন কোন লোহাজাত বস্তু কিনে। অচেনা ব্যক্তি থেকে মোক্ষম উপদেশ লাভ। শিক্ষক, অধ্যাপকদের জন্য দিনটি বিশেষ শুভ। দাঁতের ব্যথায় ভুগতে হতে পারে। 

মিথুন: আজ দিনটি শুরু করুন গুরুজনকে প্রণাম করে। প্রোমোটার এবং ফাটকা বাজারে বিনিয়োগকারীরা আজ বিশেষ লাভ পাবেন। প্রেমিক/প্রেমিকার সাথে বিশেষ সময় কাটানোর সুযোগ। নখের যন্ত্রণায় কষ্ট পাবেন। 

কর্কট: আজ দিনটি শুরু করুন বজরংবলীকে লাল ফুল অর্পণ করে। আজ মিডিয়া এবং সাহিত্যজগতের মানুষের বিশেষ খ্যাতি লাভ। বিদেশে ভ্রমনেরর সুখবর পেতে পারেন। লিভারের যন্ত্রণায় কষ্ট পাবেন। 

সিংহ: আজ দিনটি শুরু করুন তুলসী গাছে গঙ্গাজল ঢেলে। সামান্য কিছু আর্থিক লাভ হবে।পুজোপাঠে মানসিক শান্তি পাবেন। চোখের ব্যথায় অবিলম্বে ডাক্তার দেখান।

কন্যা: আজ দিনটি শুরু করুন বাড়ির কনিষ্ঠ সদস্যটির সাথে খেলা করে। বৈদেশিক মুদ্রা লাভ হবে। যানবাহন কেনার জন্য পরিকল্পনা সফল হতে চলেছে। বস্ত্র ব্যবসায় বিনিয়োগের আগে সাবধান।

তুলা: আজ দিনটি শুরু করুন সবুজ শাকসবজি কিনে। দুপুরের পর অনেক দিনের পাওনা টাকা ফেরত পাবেন। কৃষিজীবী মানুষদের কাছে আজ দিনটি অত্যন্ত শুভ। হঠাৎ চোট-আঘাত আসতে পারে।

বৃশ্চিক:আজ দিন শুরু করুন মায়ের কাছে দোষ স্বীকার করে। ভাই-বোনদের সাথে আনন্দময় মুহূর্ত কাটাবেন। কর্মস্থলে পদোন্নতি হবে। কোমরের ব্যথায় যন্ত্রণা পাবেন। 

ধনু:আজ দিন শুরু করুন তামার পাত্রের জল পান করে। বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য সামাজিক প্রতিপত্তি বাড়বে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। বিষাক্ত প্রাণী থেকে সাবধান। 

মকর:প্রশাসনিক স্তরে যোগাযোগ বাড়বে। মহিলাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপের বিরুদ্ধে প্রবল সোচ্চার হবেন। সমাজে বিশেষ সম্মান লাভ করবেন। হাঁটু ব্যথায় কষ্ট পাবেন।

কুম্ভ: আজ দিনটি শুরু করুন মা কালীকে প্রণাম করে। প্রশাসনিক স্তরে শক্তি বৃদ্ধি পাবে। ফাস্টফুড ব্যবসায়ীরা  বিশেষ লাভ পাবেন। নেশাগ্রস্থ ব্যক্তিদের থেকে সাবধান। 

মীন: দিনটি শুরু করুন যেকোনও দানাশস্য প্রণাম করে।চিত্রশিল্পীদের জন্য বিশেষ সম্মানের দিন। আইটি কর্মীদের বেতন বাড়ার ইঙ্গিত। সর্দিকাশিতে কষ্ট পাবেন।

Source: Astro-Corner, Know-your-Luck

92 Views 0 Likes 0 Comments

Related News

Top Comments (0)

No approved comments yet.