JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৭:২৮ পিএম
Breaking
প্রশাসনের দরজায় ৭ বছরের পড়ুয়া, খুদের অভিযোগে তৈরি হল ২৫ মিটার রাস্তা ৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! প্রশাসনের দরজায় ৭ বছরের পড়ুয়া, খুদের অভিযোগে তৈরি হল ২৫ মিটার রাস্তা ৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!

নাগরদোলায় চেপে কয়েক মুহূর্তের আনন্দ, পুলিশকর্মীদের ‘শিশু’ মুহূর্তে মজল নেটপাড়া

নাগরদোলায় চেপে কয়েক মুহূর্তের আনন্দ, পুলিশকর্মীদের ‘শিশু’ মুহূর্তে মজল নেটপাড়া
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কখনও কখনও এমন কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়, যা দেখলে প্রথমে হয়তো বিশ্বাসই হবে না। সাধারণত যাঁদের দেখা যায় কঠোর দায়িত্ব পালন করতে, সতর্ক চোখে পরিস্থিতি সামলাতে, তারায় আচমকায় এমন এক মুহূর্তে ধরা দিলেন ক্যামেরায়, যা তাঁদের চেনা ছবির একেবারে ভিন্ন রূপ। দায়িত্বের কঠোরতা সরিয়ে কয়েক মুহূর্তের জন্য তাঁরা মেতে উঠলেন এমন এক আনন্দে, যা ছোটবেলার দিনগুলির কথা মনে করিয়ে দেয়। আর সেই সুন্দর মুহূর্তই এখন ঘুরছে নেট দুনিয়ায়।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যেরা একটি পার্কে নাগরদোলায় চড়ে আনন্দ করেছেন। উর্দি পরা অবস্থাতেই তাঁদের এইভাবে বিনোদনের মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। নাগরদোলার দোলের সঙ্গে তাঁদের মুখে ফুটে ওঠে স্বতঃস্ফূর্ত আনন্দ ও শান্তি। কয়েক মুহূর্তের জন্য যেন তাঁরা দায়িত্যের চাপ ভুলে শৈশবের দিনগুলিতে ফিরে গিয়েছিলেন। 

সূত্র: https://x.com/shilpa_cn/status/2099692396586099172

দায়িত্বের বাইরে নিরাপত্তারক্ষীদের এমন অন্যরকম ছবি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। সমাজমাধ্যমে এই ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টদাতাকারী তাঁর পোষ্টের সঙ্গে লিখেছেন একটি ছোট বার্তা। সেখানে তিনি লিখেন পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা পার্কে নাগরদোলা উপভোগ করছেন। তিনি জানান, এই দৃশ্য যেন তাঁদের আবার শৈশবের দরজায় নিয়ে গিয়েছে।

ভিডিওটি প্রকাশের পরই তা নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ তৈরি হয়। নেট দুনিয়ার একটি বড় অংশ অবশ্যই এই দৃশ্যকে আনন্দের চোখেই দেখেছে। তাঁদের মতে, যারা প্রতিদিন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব সামলান তাঁরাও কিন্তু দিন শেষে সাধারণ মানুষ। তাঁদেরও জীবনে হাসি, আনন্দের প্রয়োজন রয়েছে। দায়িত্বের বাইরে পাওয়া কয়েক মুহূর্তের অবসর, তাঁদের মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে বলে মতামত অনেকের। অনেকে মন্তব্য করেছেন শিশুসুলভ থাকার ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। প্রত্যেক মানুষের মধ্যেই শিশু সত্তা লুকিয়ে থাকে। জীবনের ব্যস্ততার মাঝে মাঝেমধ্যে সেই শিশুসত্তাকে ফিরিয়ে আনতে পারলে জীবন আরও আনন্দময় হয়ে উঠতে পারে। এমন মন্তব্যে সমাজমাধ্যমে ভিডিওটিকে ঘিরে ইতিবাচক আবহ তৈরি হয়েছে।

তবে, ভিডিওটি ঘিরে কিছু সতর্কবার্তাও সামনে এসেছে। উর্দিধারী পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সাধারণ জীবনযাপনের ভিডিও সমাজমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন কিছুজন। এমনকি, এই ধরনের কনটেন্ট শত্রুপক্ষ ট্রোলিং বা অপপ্রচারের কাজে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা করা হয়। সব মিলিয়ে সমাজমাধ্যমে ২৮ সেকেন্ডের এই ভিডিও নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষগুলির জীবনের এক স্বাভাবিক ছবি তুলে ধরেছে। কঠোর দায়িত্ব পালনের পোশাকের আড়ালে থাকা মানুষগুলি যে কখনও নাগরদোলায় চেপে শিশুদের মতো আনন্দে মেতে উঠতে পারেন, ভাইরাল হওয়া মুহূর্ত সেই কথাই মনে করিয়ে দিচ্ছে।

25 Views 0 Likes 0 Comments

Related News

প্রশাসনের দরজায় ৭ বছরের পড়ুয়া, খুদের অভিযোগে তৈরি হল ২৫ মিটার রাস্তা
দেশ

প্রশাসনের দরজায় ৭ বছরের পড়ুয়া, খুদের অভিযোগে তৈরি হল ২৫ মিটার রাস্তা

উত্তর প্রদেশ, নিউজ ডেস্ক: কিছু একটা বদলানোর অপেক্ষায় ছিল জায়গাটা। প্রতিদিনের মতোই মানুষজন যাতায়াত করছিলেন। একই সঙ্গে শিশুরাও স্কুলের পথে পা বাড়াচ্ছিল। কিন্তু সেই পথের কয়েকটি অংশ যেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দি...

১৬ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন
দেশ

আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন

বিহার, নিউজ ডেস্ক: সামনে রাখা একটি বিশাল ছবি। তা ঘিরে জড়ো হয়েছেন বেশ কিছু জন। কারও হাতে পুজোর জন্য সামগ্রী,  আবার কেউ ব্যস্ত আরতির প্রস্তুতিতে। কিন্তু, হঠাৎ সেই দৃশ্য বদলে গেল আরও চমকপ্রদ আয়োজনে। যা দেখে প্রথমে অ...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:১৯ পিএম · 2 মিনিট
মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!
দেশ

মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!

নয়াদিল্লি: উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়। এরপরই দিল্লি...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট
UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI
দেশ

UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI

নয়াদিল্লি: UPI ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। অনলাইনে টাকা পাঠানো বা দোকানে QR কোড স্ক্যান করে পেমেন্ট করার সময় সাধারণ গ্রাহকের পকেট থেকে নতুন করে কোনও সরাসরি চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে। UPI লেনদেনে ফি নি...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.