JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০২:৫০ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশি অভিযান, ৪ কুইন্টাল বাজি উদ্ধার, ধৃত ৩

বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশি অভিযান, ৪ কুইন্টাল বাজি উদ্ধার, ধৃত ৩

সম্প্রতি বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের জের। এবার তল্লাশি অভিযানে নামল পুলিশ। বেআইনি বাজি তৈরির অভিযোগে অভিযানে নামল বারুইপুর জেলা পুলিশ। একাধিক জায়গায় চলে এই তল্লাশি অভিযান। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি, হাড়াল ও পিয়ালী এলাকার একাধিক বাজি তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ।

এ দিনের অভিযানে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও, গ্রেফতার করা হয়েছে তিনজনকে। জানা গিয়েছে সম্প্রতি পিয়ালী এলাকায় বেআইনি ভাবে বাজি তৈরির সময়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন দুই শ্রমিক। আর তার জেরে, অন্য কোথাও বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছে কিনা তার খোঁজে তল্লাশি অভিযান করে পুলিশ। পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান করে। আর এতেই চার কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্প্রতি পিয়ালির ঘটনার পর চম্পাহাটি, হাড়াল ও সংলগ্ন এলাকায় বাজি তৈরির কারখানায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। শুধু তাই নয় বেআইনি বাজি যাতে কেউই বিক্রি করতে না পারে এ দিন কারখানায় অভিযানের সঙ্গে স্থানীয় বাজি ব্যবসায়ী ও ইউনিয়ন সদস্যদের সঙ্গে বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার।

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় বেআইনি নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। যার অন্যথা হয়নি এখানেও। গত বেশ কয়েক বছরে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ শব্দবাজি তৈরি করার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে একাধিক জনের। আহত হয়েছেন বহু। সরকার পট পরিবর্তনের পর নিষিদ্ধ শব্দবাজি বন্ধে জোর তৎপরতা শুরু হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাফ জানিয়েছেন, কোনও অবস্থাতেই বেআইনি শব্দবাজি তৈরি বা মজুত করা যাবে না। ভবিষ্যতে এমন কারবার চললে কাউকেই রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী দিনে পুলিশের নজরদারি আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি, এলাকায় যাতে কোনও নিষিদ্ধ বাজি মজুত বা তৈরি না হয়, তার জন্য সাধারণ মানুষের সাহায্য চেয়েছে পুলিশ। কোথাও বেআইনি বাজি তৈরির কথা জানতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অবেদন করা হয়েছে। স্বাভাবিকভাবে বেআইনি শব্দবাজি তৈরি কিংবা মজুদের বিরুদ্ধে কড়া অভিযানে পুলিশ।

38 Views 0 Likes 0 Comments

Related News

Family Dispute:  দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি
রাজ্য

Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি

দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময় বাঁশ ও লাঠি নিয়ে আয়ুব শেখকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আচমকা আঘাতে গুরুতর ভাবে যখন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৫১ বছর বয়সে ওই ব্যক্তি।

০৬ অক্টো ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা
রাজ্য

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা

বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকার দাবিতে এবার পুরুলিয়ায় রাস্তায় নেমে অনির্দিষ্টকালের পথ অবরোধ শুরু করলেন আদিবাসী (ST) ছাত্র-ছাত্রীরা।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু
রাজ্য

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন...

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শুভেন্দু।

০৬ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.