JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:০৮ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

'নতুন তৃণমূলের জন্ম হবে', একুশের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

'নতুন তৃণমূলের জন্ম হবে', একুশের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতার তারামণ্ডল চত্বরে ২১ জুলাইয়ের সভা থেকে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ করে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে একাধিক রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই তিনি সভা করার অনুমতি দেওয়ায় বিচারব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেন। তাঁর দাবি, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রকৃত শক্তি এখনও সাধারণ মানুষের মধ্যেই রয়েছে।

অভিষেকের অভিযোগ, বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনের একাংশ এই কর্মসূচি আটকে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁর কথায়, "অমিত শাহ আটকাতে পারেননি, কলকাতা পুলিশও আটকাতে পারেনি। আজকের এই সভাই প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের আসল কর্মী-সমর্থকেরা কোথায় রয়েছেন।"

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি দলের কর্মী এবং সাধারণ মানুষ। "তৃণমূলের কর্মী-সমর্থকের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ নিজেকে দলের চেয়ে বড় ভাববেন না," এই বার্তাও দেন তিনি। পাশাপাশি যাঁরা দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, তাঁদের উদ্দেশে অভিষেক বলেন, "এই মঞ্চ থেকেই নতুন তৃণমূল কংগ্রেসের জন্ম হবে।"

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে এবং ভয় দেখানোর চেষ্টা চলছে। তিনি দাবি করেন, তাঁকেও ইডি, সিবিআই-সহ বিভিন্ন তদন্তকারী সংস্থার মাধ্যমে লাগাতার চাপের মুখে রাখা হয়েছে। তবে এসবের পরেও তিনি পিছিয়ে যাবেন না বলেই স্পষ্ট জানান। তাঁর বক্তব্য, "মরার আগের দিন পর্যন্ত বুকের মধ্যে কান পাতলে 'জয় বাংলা' শুনতে পাবেন।"

দলের ভাঙন প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, কেউ দল ছেড়ে চলে গেলে তাঁদের জন্য তৃণমূল থেমে থাকবে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল এগিয়ে যাবে বলে তিনি কর্মীদের আশ্বস্ত করেন। একই সঙ্গে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "যাঁরা যে ভাষা বোঝেন, সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। পার্টি অফিস ভেঙে দিয়ে কেউ ভাববেন না আমরা মাথা নত করব।"

বক্তৃতার শেষ পর্বে দলত্যাগীদেরও নাম না করে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যাঁরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে রাজনীতি করেছেন, তাঁরাই এখন দলবিরোধী অবস্থান নিয়েছেন। তবে মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গেই রয়েছে এবং সেই শক্তিকেই সামনে রেখে আগামী দিনের রাজনৈতিক লড়াই চলবে বলে তিনি জানান।

13 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
মহানগর

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

১২ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.