JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ১২:১২ পিএম
Breaking
West Bengal Police: রাজ্য পুলিশের ডিজি পদে বহাল সিদ্ধিনাথ গুপ্তা, আরও ৬ মাস বাড়ল মেয়াদ RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের মোদী: ২৫ বছরের প্রশাসনিক ইনিংস, মন্দির দর্শন ও সংকল্প যাত্রায় মাইলফলক উদযাপন মোদীর Raga: আকাশবাণী ভবনের সামনে থেকে ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা, ‘টেনেহিঁচড়ে’ বাসে তোলার অভিযোগ Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... West Bengal Police: রাজ্য পুলিশের ডিজি পদে বহাল সিদ্ধিনাথ গুপ্তা, আরও ৬ মাস বাড়ল মেয়াদ RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের মোদী: ২৫ বছরের প্রশাসনিক ইনিংস, মন্দির দর্শন ও সংকল্প যাত্রায় মাইলফলক উদযাপন মোদীর Raga: আকাশবাণী ভবনের সামনে থেকে ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা, ‘টেনেহিঁচড়ে’ বাসে তোলার অভিযোগ Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে...

RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
ফের চর্চায় অভিক দে ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: কিছু সিদ্ধান্ত সময়ই নেয়, কিন্তু পুরনো অভিযোগের ফাইল যে একেবারে বন্ধ হয়ে যায় না, তারই যেন ইঙ্গিত মিলল এবার। আরজিকর কাণ্ডের পর বিতর্কের কেন্দ্রে উঠে আসা এক চিকিৎসককে ঘিরে ফের নড়ে চড়ে বসল প্রশাসন। দীর্ঘদিন আগের অভিযোগ, একাধিক তদন্ত এবং রিপোর্টের পর অবশেষে এল গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিক দে কে ঘিরে আগেও একাধিক অভিযোগ উঠেছিল। মেডিকেল কলেজের ক্যাম্পাসে কথিত 'থ্রেট কালচার' থেকে শুরু করে তাঁর স্নাতকোত্তর এ ভর্তি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এবার সেই অভিযোগের সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের স্নাতকোত্তর পড়ুয়াদের তালিকা থেকে বাদ পড়েছে অভিক দে-র নাম। অভিযোগ ছিল, বেআইনিভাবে সার্ভিস কোটার সুবিধা নিয়ে তিনি ২০২৪ সালে এসএসকেএম এর মাস্টার অফ সার্জারি বা এম এস কোর্সে ভর্তি হয়েছিল। নতুন তদন্তের পর সেই অভিযোগই আরও একবার সামনে আসে।

আরজিকর আন্দোলনের সময় বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছিল। এনআরএস মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তীর নেতৃত্বে গঠিত সেই কমিটি অভিকের সার্ভিস কোটা সংক্রান্ত বিষয়কে বেআইনি বলে উল্লেখ করেছিল বলে জানা যায়। তবে, সেই সময় অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবনের তরফে তাঁর বিরুদ্ধে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে, সরকার পরিবর্তনের পর আন্দোলনকারী চিকিৎসকেরা ফের বিষয়টি সামনে আনেন। এরপর গত আগস্টে সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের নেতৃত্বে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়। সেপ্টেম্বর মাসে সেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়। সেখানে বর্ধমান মেডিকেল কলেজ থেকে পাওয়া সার্ভিস কোটার তথ্যকে বেআইনি বলে উল্লেখ করা হয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে এবার এসএসকেএমের এমএস পড়ুয়াদের তালিকা থেকে অভিক দে-র নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে, দীর্ঘদিন ধরে চলার বিতর্কে নতুন মোড় তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডের সময়ও অভিক দে কে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছিল। তিলোত্তমার মৃত্যুর পর সেমিনার রুমের ঘটনাস্থলের ছবিতে তাঁকে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়। ক্রাইম সিনের ছবি প্রকাশের পর তাঁর উপস্থিতি নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছিল। এবার স্নাতকোত্তরে ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত সেই পুরনো বিতর্ককে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এল।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার
মহানগর

J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফ...

মাঝে কেটেছে ছয় বছর। ২০২০ সালের ১০ ডিসেম্বর শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বড়সড় অগ্রগতি। দীর্ঘ তদন্তের পর জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তা...

০৬ অক্টো ২০২৬, ১০:৩২ পিএম · 2 মিনিট
Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল নস্কর
মহানগর

Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণী...

দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সিঁড়িতে বসেই পড়াশোনা করে তৃতীয় শ্রেণির পড়ুয়া আব্দুল লস্কর। অভাব-প্রতিকূলতাকে হারিয়ে ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে ছোট্ট আব্দুল, যার অদম্য ইচ্ছাশক্তি অনুপ্রেরণা জোগায় সকলকে।

০৬ অক্টো ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ,  রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মূল অনুষ্ঠান
মহানগর

Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থ...

শারদোৎসবের আবহে মহালয়ার দিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে নবান্নকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত অত্যন্ত ব্যস্ত কর্মসূচির কারণেই কলকাতার এই মেগা অনুষ্ঠানে তাঁদের পক্ষে সশরীরে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

০৬ অক্টো ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক
মহানগর

Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক

কলকাতা, নিউজ ডেস্ক: নন্দীগ্রামে পাঁচ গুন বেশি ভোটে উপনির্বাচনে জিততে চলেছি। শুধু তাই নয়, রেজিনগরেও আমরা বিপুল ভোটে জিতব। মঙ্গলবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

০৬ অক্টো ২০২৬, ১১:০১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.