JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০২:৫২ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

আমতলায় অভিষেকের দলীয় কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ বহাল

আমতলায় অভিষেকের দলীয় কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ বহাল

দক্ষিণ ২৪ পরগনা, স্নিগ্ধা চৌধুরী: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর কলকাতা হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ল। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই কার্যালয় ভাঙা যাবে না। মামলাটির পরবর্তী শুনানি হবে ৮ সেপ্টেম্বর।

আমতলায় অভিষেকের দলীয় কার্যালয় বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে, এই অভিযোগে গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফে কার্যালয় ভাঙার প্রক্রিয়া শুরু হয়। গত ১৮ জুলাই কার্যালয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়েছিল। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হলে বিষয়টি আদালতে যায়।

এর পর কলকাতা হাই কোর্টের তরফে জরুরি ভিত্তিতে শুনানি করে কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি হয়। অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর5 হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত।

আদালতে তিনি দাবি করেন, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ করা হয়েছিল। অথচ ভাঙার কাজ হয়েছে ৫০৭ নম্বর দাগের জমিতে, যেখানে তাঁর মক্কেলের কার্যালয় রয়েছে। এই কারণে ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

আইনজীবীর আরও অভিযোগ, কার্যালয় ভাঙার আগে মালিকপক্ষকে কোনও নোটিস দেওয়া হয়নি। কী অভিযোগের ভিত্তিতে প্রশাসন পদক্ষেপ করেছে, কোন নথির ভিত্তিতে নির্মাণটিকে বেআইনি বলা হচ্ছে, সে সম্পর্কেও মালিকপক্ষকে যথাযথ তথ্য দেওয়া হয়নি। এমনকি নিজেদের বক্তব্য জানানোর সুযোগও দেওয়া হয়নি বলে আদালতে দাবি করা হয়।

অন্য দিকে, রাজ্য সরকারের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি মামলাটি নিয়ে রাজ্যকে আরও কিছুটা সময় দেওয়ার আবেদন জানান। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

ফলে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলায় অভিষেকের দলীয় কার্যালয় ভাঙার কোনও পদক্ষেপ করা যাবে না। তবে তার আগেই ৮ সেপ্টেম্বর মামলাটি ফের শুনবে হাই কোর্ট। সেই শুনানিতে আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট সব পক্ষের।

29 Views 0 Likes 0 Comments

Related News

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.