নিউজ ডেস্ক: প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গিরিশ পার্ক থানা থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে থানার বাইরে আগে থেকেই ছিল রাজনৈতিক উত্তেজনা। থানায় তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের জমায়েত ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলা তৃণমূল কর্মীদের হেনস্থার অভিযোগও তোলেন অভিষেক। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, আগে থেকে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও কেন অশান্তি আটকানো গেল না, সেই প্রশ্ন তোলেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে অভিষেক কী প্রতিক্রিয়া দেন, তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা।




