JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৮:৪৭ পিএম
Breaking
Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের! Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের!

Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর

Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য ও অবিশ্বাস্য নজির স্থাপন করল সৌদি আরবের ক্লাব আল নাসর। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ঘরোয়া লিগে টানা ১০০ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন দলটি। গত শনিবার (২৮ নভেম্বর) সৌদি প্রো লিগের ১৩তম রাউন্ডে আল হাজমের বিপক্ষে ১-০ গোলের রোমাঞ্চকর জয় পায় আল নাসর। বুরাইদাহর কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের জয়ের পাশাপাশি শততম লিগ ম্যাচে গোলের এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে রিয়াদের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ২১তম মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে প্রথম ছোঁয়ায় জোরালো শট নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কিন্তু বলটি ক্রসবারে লেগে ফিরে আসায় গোলবঞ্চিত হন পর্তুগিজ মহাতারকা।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আল নাসরকে। ম্যাচের ২৫তম মিনিটে জোয়াও ফেলিক্সের একটি নিচু ক্রস আল হাজমের গোলরক্ষক জিন্দ্রিখ স্ট্যানেক ফিরিয়ে দিলে ফিরতি বলে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তা। ভিএআর (VAR) যাচাইয়ের পর ২৬তম মিনিটে রেফারি গোলের বাঁশি বাজালে উল্লাসে ফেটে পড়ে আল নাসর শিবির। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে কস্তার ওই এক গোলই জয় ও বিশ্বরেকর্ড নিশ্চিত করে দেয়। অন্যদিকে, আল হাজমের আফিমিকো পুলুলু দুবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়ে যায়।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার (Opta) তথ্যমতে, আল নাসরের এই অবিশ্বাস্য গোলযাত্রার শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেদিন গোল করে এই ধারার সূচনা করেছিলেন খোদ ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকে প্রায় তিন বছর ধরে ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ—সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে দলটি। এই কীর্তি গড়ার পথে আগেই পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের (যৌথভাবে টানা ৯৩ ম্যাচ) দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছিল আল নাসর। এবার প্রথম দল হিসেবে তিন অঙ্কের অর্থাৎ ১০০ ম্যাচের ম্যাজিক ফিগার স্পর্শ করল তারা। সৌদি লিগে আল নাসরের পর দ্বিতীয় সর্বোচ্চ টানা ৮৮ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে আল হিলালের।

এই ম্যাচ দিয়ে আল হাজমের বিপক্ষে সৌদি লিগে প্রথমবারের মতো গোলশূন্য থাকলেন রোনালদো, ফলে তার ক্যারিয়ারের ১,০০০ গোলের অপেক্ষাও কিছুটা বাড়ল। তবে দলের এমন ঐতিহাসিক অর্জনে দারুণ উচ্ছ্বসিত সিআর সেভেন। উল্লেখ্য, এই ১০০ ম্যাচের গোলযাত্রায় রোনালদো একাই করেছেন ৮১টি গোল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো লেখেন, “দারুণ এক জয় এবং দল হিসেবে টানা ১০০ লিগ ম্যাচে গোল। এই অর্জনের অংশ হতে পেরে আমি গর্বিত।”

আগের রাউন্ডে আল আহলির কাছে হারের ধাক্কা সামলে এই জয়ে শিরোপা লড়াইয়ে জোরালোভাবে ফিরে এসেছে আল নাসর। ১৩ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল কাদিসিয়ার সঙ্গে যৌথভাবে পয়েন্ট সমান করেছে তারা (গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে)। আগামী সপ্তাহে রিয়াদে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আল কাদিসিয়ার মুখোমুখি হবে রোনালদোর আল নাসর।

3 Views 0 Likes 0 Comments

Related News

Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির জল্পনা
ময়দান

Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনায় ভারতীয় দলের অন্দরমহল। আর সেই আলোচনার কেন্দ্রে মহম্মদ সিরাজ ও দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছোট্ট...

২৯ নভে ২০২৬, ০৭:৩০ পিএম · 2 মিনিট
সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি
ময়দান

সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তান...

স্পোর্টস ডেস্ক: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সামনে জোড়া শিরোপা জয়ের হাতছানি। দুরন্ত পারফরম্যান্স করে মহিলাদের দ্বৈত ও একক, দুই বিভাগেই ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড়রা। দ্বৈত বিভাগে ফাইনালে...

২৯ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট
Sunil Gavaskar: আকাশ দীপের বদলি  নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি?
ময়দান

Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি...

স্পোর্টস ডেস্ক: আকাশ দীপের চোটে কনকাশন পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণকে বেছে নিয়েছে ভারতীয় দল। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের। তাঁর মতে, ক্রাইস্টচার্চ টেস্টে আকাশ দীপের পরিবর...

২৯ নভে ২০২৬, ০২:১১ পিএম · 2 মিনিট
D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের?
ময়দান

D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের?

স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবার মঞ্চে লড়াই চলছে, কিন্তু এখনও কেউ কাউকে টেক্কা দিতে পারছেন না। একের পর এক ম্যাচ ড্র। জেনেভায় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ গেমেও জয়ের মুখ দেখলেন না বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ কিংবা চ্যালেঞ্জ...

২৯ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.