JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৮:৩৮ পিএম
Breaking
Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের! Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের!

Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেলনা গাড়ি ধরিয়ে বিয়ে ভাঙল কনের পরিবার

Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেলনা গাড়ি ধরিয়ে বিয়ে ভাঙল কনের পরিবার
ছবি: সংগৃহীত

মিরাট: পণপ্রথার বিরুদ্ধে এক অভিনব ও নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মিরাট। বিয়ের ঠিক আগে পণের দাবিতে অনড় থাকা পাত্রপক্ষকে চরম শিক্ষা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে কনের পরিবার। পাত্রের বাবার দাবি মেনে বিলাসবহুল ‘মাহিন্দ্রা থার’ গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে সারারাত পাত্রপক্ষকে আপ্যায়ন করার পর, সকালে ক্যামেরার সামনে তাঁদের হাতে একটি প্লাস্টিকের খেলনা থার তুলে দিয়ে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা।এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে মিরাটের জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে সোলাানা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। বাগদানের সময় কনের পরিবারের তরফে নগদ ১ লক্ষ টাকা এবং অন্যান্য উপহার সামগ্রীও দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি বাধে সম্প্রতি কনের বাবা নিজের একটি জমি বিক্রি করার পর। জমি বিক্রির খবর কানে যেতেই পাত্রপক্ষের চাহিদা বাড়তে থাকে। পূর্বে ঠিক হওয়া স্প্লেন্ডার বাইকের বদলে প্রথমে তারা একটি বুলেট  মোটরসাইকেল দাবি করে, এবং পরবর্তীতে একটি আস্ত 'থার' এসইউভি ও মোটা অঙ্কের নগদ টাকা পণ হিসেবে দাবি করে বসে।

https://x.com/TOILucknow/status/2126967202527993964/video/1?a=JxPskrrXrm5FePFB_oA&s=19

শনিবার সকালে বিয়ের প্রথাগত আমন্ত্রণপত্র বা 'লাল খত' বা চিঠি  নিয়ে শমসের ও তাঁর আত্মীয়রা কনের বাড়িতে আসেন। সেখানে এসেও তাঁরা থার গাড়ির দাবিতে অনড় থাকেন। কনের বাবা প্রথমে তাঁদের অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। এরপরই কনের পরিবার বের করে এক অভিনব বুদ্ধি, কনের বাড়ির লোকজন সরাসরি ঝগড়ায় না জড়িয়ে পাত্রপক্ষকে জানান যে তাঁরা গাড়ির ব্যবস্থা করছেন। এই বলে পাত্রের বাবা ও তাঁর সঙ্গীদের সকাল থেকে রাত পর্যন্ত এবং পরদিন সকাল অবধি বাড়িতে বসিয়ে রেখে যথাযথ আপ্যায়ন করা হয়। পাত্রপক্ষ যখন আসল গাড়ির চাবি পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছিল, ঠিক তখনই বাজার থেকে কিনে আনা একটি হলুদ রঙের প্যাকেটবন্দি প্লাস্টিকের 'খেলনা থার' এনে পাত্রের বাবার হাতে তুলে দেন কনের বাবা। পুরো বিষয়টি ক্যামেরায় রেকর্ড করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কনের বাবা পাত্রপক্ষের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলছেন, "আপনাদের মানুষের প্রকারান্তরে বউমার কোনো প্রয়োজন নেই, আপনাদের শুধু গাড়ি চাই। এই নিন আপনাদের থার—এটাই চালান।" তিনি আরও বলেন, "আপনারা আপনাদের বাড়িতে থাকুন, আমরা আমাদের বাড়িতে থাকব। আমরা আর এই বিয়ে করছি না।" ঘটনাস্থলেই এই বিয়ে ও বাগদান ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে বাগদানের সমস্ত উপহার ফিরিয়ে দেয় কনের পরিবার। পণের লোভী পাত্রপক্ষকে অপমানিত না করে এমন বুদ্ধিদীপ্ত ও কড়া জবাব দেওয়ায় নেটিজেনরা কনের পরিবারের ভূয়সী প্রশংসা করছেন।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি?
দেশ

Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি?

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ২২ গজের পর এবার কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রবিবার...

২৯ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 2 মিনিট
Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার
দেশ

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্...

কেন্দ্রের প্রস্তাবিত ‘ডিলিমিটেশন’ বা সীমানা পুনর্বিন্যাস বিলকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে তৈরি হওয়া তীব্র মতপার্থক্যের মাঝেই সুর নরম করলেন মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। এনসিপি (শরদ পাওয়ার) প্রধান শরদ পাওয়ারকে ‘পিছন থেকে ছুরি মারা’ বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে সেই সঙ্গে তিনি শর্ত রেখেছেন, শরদ পাওয়ারকে এই বিলের সমর্থন প্রত্যাহার করতে হবে। রবিবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছয়বারের বিধায়ক ওয়াদেত্তিওয়ার বলেন, “শরদ পাওয়ার সাহেব যদি ডিলিমিটেশন বিলটিকে সমর্থন না করেন, তবে আমি প্রকাশ্য স্থানে তাঁর পায়ে মাথা রেখে ক্ষমা চাইব। এমনকি তিনি যদি বলেন যে আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তবে আমি সেই সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।”

২৯ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?
দেশ

শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?

নিউজ ডেস্ক: রাত পোহালেই সংসদে পেশ হতে চলেছে সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। সেই বিল আটকাতে মরিয়া হয়ে উঠেছে ইন্ডিয়া শিবির। শেষ মুহূর্তে মরিয়া হয়ে ডিএমকে প্রধান স্ট্যালিনের মান ভাঙাতে এবং বিল রুখতে হাজির হল একেবারে ...

২৯ নভে ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্র ও স্ট্যালিনকে একযোগে তোপ প্রকাশ রাজের!
দেশ

Prakash Raj: “বাড়িতে ওয়াশিং মেশিন আছে!” ছয় মাসে কী খেলা দেখালেন? ডিলিমিটেশন বিল নি...

আগামীকাল অর্থাৎ সোমবার (৩০ নভেম্বর) লোকসভায় কেন্দ্রের সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ বিল (Delimitation Bill) পেশ ও পাসের প্রক্রিয়া ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক তার আগের দিনেই নিজের এক্স (X) হ্যান্ডেলে একের পর এক ভিডিও বার্তা পোস্ট করে শাসক দল এবং অবস্থান বদলকারী বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ (Prakash Raj)। গোটা রাজনৈতিক সমীকরণকে 'নাটক' ও 'বিশ্বাসঘাতকতা' বলে অভিহিত করে আগামীকাল সংসদে ভোটাভুটির দিন দেশের নাগরিকদের 'বিশ্বাসঘাতকদের মুখ চিনে নেওয়ার' আহ্বান জানিয়েছেন তিনি।

২৯ নভে ২০২৬, ০৬:৩৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.