JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৪:৫১ পিএম
Breaking
ইউরোপের স্বপ্নে সলিলসমাধি! ক্রিটের কাছে নৌকা থেকে উদ্ধার ১২ জনের দেহ, জীবিত ১৮ রাজনীতিতে প্রভাব বাড়াতে মদ প্রস্তুতকারী সংস্থাগুলির দীর্ঘমেয়াদি কৌশল, গবেষণায় চাঞ্চল্যকর... Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ Suvendu Adhikari: দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার্গুসন, ট... India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংটনে বিশেষ... ইউরোপের স্বপ্নে সলিলসমাধি! ক্রিটের কাছে নৌকা থেকে উদ্ধার ১২ জনের দেহ, জীবিত ১৮ রাজনীতিতে প্রভাব বাড়াতে মদ প্রস্তুতকারী সংস্থাগুলির দীর্ঘমেয়াদি কৌশল, গবেষণায় চাঞ্চল্যকর... Shourya Ambure: অস্ত্রোপচারের পরেই যুব অলিম্পিকে পদক, ইতিহাস গড়লেন ভারতের শৌর্যা প্যারিসে আলকারাজের দাপট, চেন্নাইয়ে দূষণের ধাক্কায় থমকাল টেনিস Anuj Shrivatri: আনন্দের দীপাবলিতে ভারতের দাবায় শতকের মাইলফলক, ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ Suvendu Adhikari: দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর India vs New Zealand: চোটের ধাক্কায় বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শেষ দুই ম্যাচে নেই ফার্গুসন, ট... India vs New Zealand: টেস্টের প্রস্তুতিতে তিন পেসারকে রেখে দিতে পারে ভারত, ওয়েলিংটনে বিশেষ...

রাজনীতিতে প্রভাব বাড়াতে মদ প্রস্তুতকারী সংস্থাগুলির দীর্ঘমেয়াদি কৌশল, গবেষণায় চাঞ্চল্যকর দাবি

রাজনীতিতে প্রভাব বাড়াতে মদ প্রস্তুতকারী সংস্থাগুলির দীর্ঘমেয়াদি কৌশল, গবেষণায় চাঞ্চল্যকর দাবি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজনীতিবিদদের সঙ্গে নৈশভোজ, নির্বাচনী অনুদান, প্রাক্তন সরকারি আধিকারিকদের নিয়োগ এবং সামাজিক দায়বদ্ধতার প্রচার—এই সবকিছুকেই হাতিয়ার করে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি। শুধু ব্যবসা বাড়ানো নয়, মদ্যপানের ক্ষতিকর প্রভাব নিয়ে কঠোর সরকারি নীতি যাতে কার্যকর না হয়, তার জন্যও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে এই শিল্প। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার মিলারের এক বিশ্লেষণে উঠে এসেছে এমনই দাবি।

গবেষণায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় মদ প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে রাজনীতির যোগাযোগ বেশ গভীর। গত ১২ বছরে অস্ট্রেলিয়ান হোটেলস অ্যাসোসিয়েশন লেবার পার্টিকে প্রায় ৪০ লক্ষ অস্ট্রেলীয় ডলার এবং লিবারাল পার্টিকে প্রায় ৩০ লক্ষ ডলার অনুদান দিয়েছে। গবেষকের মতে, এই অনুদানের উদ্দেশ্য কোনও একটি ভোটে প্রভাব বিস্তার করা নয়। বরং রাজনীতিবিদদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করা। গবেষণায় এক রাজনৈতিক ব্যক্তির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‘কেউ ১০০০ ডলার অনুদান দিলে সে আপনাকে সমর্থন করে। কিন্তু কেউ ১ লক্ষ ডলার দিলে সে কার্যত আপনাকে কিনে নিয়েছে।’’

রাজনীতির সঙ্গে শিল্পমহলের যোগাযোগের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল ‘রিভলভিং ডোর’ বা ক্ষমতার অলিন্দ থেকে কর্পোরেট সংস্থায় যাতায়াত। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার সরকারি লবিস্ট রেজিস্টারে নথিভুক্ত ৫৬৯ জনের মধ্যে ২০৬ জনই ছিলেন প্রাক্তন সরকারি প্রতিনিধি। তাঁদের মধ্যে অনেকেই সাংসদ, মন্ত্রীর চিফ অফ স্টাফ কিংবা উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগায় শিল্পমহল।

গবেষণায় আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সামাজিক দায়বদ্ধতার প্রচারেও জোর দেয় মদ প্রস্তুতকারী সংস্থাগুলি। অস্ট্রেলিয়ায় ২০০৫ সালে তৈরি হয় ‘ড্রিংকওয়াইজ’। গবেষকের দাবি, সংস্থাটির পরিচালন পর্ষদের ১০ জন সদস্যের মধ্যে ছ’জনই মদ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। মদ্যপানের ক্ষতি কমাতে বেশি কর আরোপ বা বিজ্ঞাপনে কঠোর নিয়ন্ত্রণের মতো কার্যকর পদক্ষেপের পরিবর্তে সচেতনতা প্রচারেই জোর দেওয়া হয়েছিল।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ার ১৪ বছর বা তার বেশি বয়সিদের প্রায় ৭৭ শতাংশ মদ্যপান করেন। তাঁদের মধ্যে প্রতি তিন জনে এক জন স্বাস্থ্য সংক্রান্ত নির্ধারিত সীমার বেশি মদ পান করেন। বিশ্বজুড়ে মদ্যপানের কারণে বছরে প্রায় ৩৩ লক্ষ মানুষের মৃত্যু হয় এবং ২০০-রও বেশি ধরনের রোগ ও আঘাতের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক অনুদানের স্বচ্ছতা, সমস্ত লবিস্টের বাধ্যতামূলক নথিভুক্তি, সরকারি পদ ছাড়ার পর অন্তত চার বছরের নিষেধাজ্ঞা এবং শিল্পমহলের প্রভাবমুক্ত সরকারি অর্থায়নের সুপারিশ করেছেন গবেষক।

1 Views 0 Likes 0 Comments

Related News

ইউরোপের স্বপ্নে সলিলসমাধি! ক্রিটের কাছে নৌকা থেকে উদ্ধার ১২ জনের দেহ, জীবিত ১৮
বিদেশ

ইউরোপের স্বপ্নে সলিলসমাধি! ক্রিটের কাছে নৌকা থেকে উদ্ধার ১২ জনের দেহ, জীবিত ১৮

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছনোর চেষ্টা। কিন্তু সেই বিপজ্জনক যাত্রারই মর্মান্তিক পরিণতি। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা থেকে ১২ জনের দেহ উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। ওই নৌকা থেক...

০৯ নভে ২০২৬, ০৪:৪৮ পিএম · 1 মিনিট
Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার
বিদেশ

Sheikh Hasina: এবার দিল্লির দূতাবাসে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার

নয়াদিল্লি: ভারত থেকে বাংলাদেশে ফেরার কথা আগেই ঘোষণা করেছিলেন। এ বার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশের দূতাবা...

০৯ নভে ২০২৬, ০১:২৮ পিএম · 4 মিনিট
Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’
বিদেশ

Donald Trump: ভোটে ধাক্কার পর সুর নরম ট্রাম্পের! ‘অভিবাসন নীতি একটু বেশিই কঠোর’

ওয়াশিংটন: মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর কি নিজের নীতির পুনর্বিবেচনায় রাজি ডোনাল্ড ট্রাম্প? অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। অবৈধ অভিবাসীদের ধরপাকড় ও দেশ থে...

০৯ নভে ২০২৬, ১১:০৪ এএম · 5 মিনিট
Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়েছি’
বিদেশ

Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়...

নিউজ ডেস্ক: পোল্যান্ডের ক্রাকভে বন্দুকবাজের হামলায় ছ’জনের মৃত্যু এবং ১৫ জন আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমেছে। শনিবার বিকেলে শহরের প্রধান পর্যটনকেন্দ্র মেন স্কোয়ারে এলোপাথাড়ি গুলি চালায় ২৪ বছরের এক যুবক। কট্টর দক্ষিণপন্থ...

০৮ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.