JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ১১:১৬ পিএম
Breaking
Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা

Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড়া করে তাঁকে?

Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড়া করে তাঁকে?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বলিউডের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন আজ ৮৩ বছর পূর্ণ করলেন। প্রায়শই তাঁকে “শতাব্দীর শ্রেষ্ঠ অভিনেতা” বলা হয়। চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অমিতাভ বচ্চনের অবদান গেঁথে আছে। বলিউডের ইতিহাসে বিগ বি-ই একমাত্র অভিনেতা, যাঁর চলচ্চিত্র জীবন ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত।কোটি কোটি ভক্তদের চোখে জল! রাতের পর রাত ঘুমাতে পারেন না অমিতাভ বচ্চন! কেন মাঝরাতে অদ্ভুত চিন্তায় ডুবে থাকেন বিগ বি?... টাকা আছে, নাম আছে, শান্তি আছে কিন্তু ঘুম নেই! কেন মাঝরাতে অদ্ভুত চিন্তায় ছটফট করেন অমিতাভ বচ্চন? তিনি ভারতীয় সিনেমার ‘শাহেনশাহ’। আজ ৮৩ বছর বয়সেও দাপটের সঙ্গে সামলাচ্ছেন জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)। তাঁর এক ঝলক দেখার জন্য জলসার বাইরে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে। কিন্তু পর্দার এই হাসিখুশি, এনার্জেটিক মানুষটার পর্দার পেছনের জীবনটা ঠিক কেমন? সম্প্রতি নিজের ব্লগে জীবনের এক চরম ও যন্ত্রণাদায়ক সত্য প্রকাশ করেছেন বিগ বি।

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অমিতাভ বচ্চন প্রায়ই তাঁর মনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু তাঁর সাম্প্রতিক একটি লেখা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মেগাস্টার জানিয়েছেন, রাতের পর রাত তিনি বিছানায় এপাশ-ওপাশ করেন, কিন্তু কিছুতেই তাঁর চোখে ঘুম আসে না। চিকিৎসকেরা যেখানে সুস্থ থাকার জন্য অন্তত ৭ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন, সেখানে তাঁর জীবন থেকে ঘুম যেন হারিয়েই গেছে।

মাঝরাতে কী অদ্ভুত চিন্তা তাড়া করে তাঁকে?অমিতাভ বচ্চন জানিয়েছেন, কাজ শেষ করে বাড়ি ফেরার পরও তাঁর মস্তিষ্ক শান্ত হয় না। মাঝরাতে এক অদ্ভুত শূন্যতা আর নানা রকম চিন্তাভাবনা ও নতুন আইডিয়া তাঁকে গ্রাস করে। সারাদিনের শুটিংয়ের পর শরীর ক্লান্ত থাকলেও, মন যেন এক অজানা লক্ষ্যে দৌড়াতে থাকে। তিনি ঘুমানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। অবশেষে মন শান্ত করতে মাঝরাতে হালকা সেতার বা স্লাইড গিটারের ধ্রুপদী সংগীত শুনতে হয় তাঁকে।

অমিতাভ বচ্চনের এই স্বীকারোক্তি আমাদের জীবনের এক বড় বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। টাকা, পয়সা, জশ, খ্যাতি—সব কিছু থাকলেও দিনশেষে মানুষের শান্তি ও স্বস্তি কতটা দামি! এই বয়সেও কাজের প্রতি তাঁর এই সততা এবং জেদ যেমন অনুপ্রেরণামূলক, তেমনই তাঁর এই কষ্ট কোটি কোটি ভক্তের হৃদয়কে ব্যথিত করেছে।

সুপারস্টার অমিতাভ বচ্চনের কীর্তি বলিউডকে এক অবিস্মরণীয় জীবন দিয়েছেঅমিতাভ বচ্চনের ৮৩ বছর পূর্তি, জন্মদিন উদযাপনে জলসার বাইরে ভক্তদের ভিড়।শুধু অভিনেতা নয়, অমিতাভ বচ্চন একজন সফল গায়ক, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপকও। তার সঞ্চালনায় কৌন বনেগা ক্রোড়পতি গেম শো নতুন মাত্রা পেয়েছে।
দক্ষিণ এশিয়া ছাড়িয়ে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া পর্যন্ত ছড়িয়ে আছে তার অগণিত ভক্ত। ১৯৯৯ সালে বিবিসির এক জরিপে তাকে ‘মঞ্চ বা পর্দার সর্বশ্রেষ্ঠ তারকা’ হিসেবে আখ্যায়িত করা হয়।

144 Views 0 Likes 0 Comments

Related News

Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্সের সেরা ২০-তে ভারতীয় মহাকাব্য
বিনোদন

Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে...

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের দৌড়ে বড়সড় সাফল্য অর্জন করল ভারতীয় সিনেমা। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার ২০২৭)-এর 'সেরা ভিজ্যুয়াল এফেক্টস' (Best Visual Effects) বিভাগের প্রাথমিক শীর্ষ ২০টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড )' (রামায়ণ: পার্ট ১)। আন্তর্জাতিক বিনোদন মাধ্যম Variety-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

২৫ নভে ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট
Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি পাকিস্তানি নাটক বন্ধকরার দাবী জানাল ভরতের চলচ্চিত্র নির্মাতারা
বিনোদন

Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি...

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে এবার বিনোদন জগতকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। দুটি ভিন্ন পাকিস্তানি নাটক এবং সেগুলোর প্রচারণাকে কেন্দ্র করে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদিকে যেমন পাকিস্তানি কনটেন্ট পুরোপুরি নিষিদ্ধ করার দাবি উঠেছে, অন্যদিকে তেমনি ভারতীয় দর্শকদের একাংশের মধ্যে পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’-এর ফার্স্ট-লুক পোস্টার এবং মুক্তির তারিখ প্রকাশ্যে আসার পর থেকেই ভারতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৫ নভে ২০২৬, ০৬:০৭ পিএম · 3 মিনিট
Titu Talks: শাহরুখের হাতের ‘চম্পি’! আবেগে দু’দিন চুলই ধোননি ভুবন বাম, কেন এমন কাণ্ড করেছিলেন ইউটিউবার?
বিনোদন

Titu Talks: শাহরুখের হাতের ‘চম্পি’! আবেগে দু’দিন চুলই ধোননি ভুবন বাম, কেন এমন কাণ্...

প্রিয় তারকার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন দেখেন অসংখ্য অনুরাগী। আর সেই তারকার হাতের স্পর্শ যদি পাওয়া যায়, তাহলে সেই মুহূর্ত যে কতটা বিশেষ হয়ে উঠতে পারে, তারই এক মজার অথচ আবেগঘন উদাহরণ দিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম। বলিউড বাদশাহ শাহরুখ খানের বিনয়, উদারতা এবং মানুষকে আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতার কথা কারও অজানা নয়। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা ভুবন বাম কিং খানের সঙ্গে কাটানো এমনই এক অবিস্মরণীয় ‘ফ্যানবয়’ মুহূর্তের কথা সবার সামনে তুলে ধরেছেন। ভুবন জানিয়েছেন, শাহরুখ খানের হাত থেকে হেড ম্যাসাজ বা ‘চম্পি’ পাওয়ার পর আবেগে ও উচ্ছ্বাসে তিনি টানা দুই দিন নিজের চুল ধোননি।

২৫ নভে ২০২৬, ০১:৩৪ পিএম · 2 মিনিট
Kiff 2026: সলমন-রজনীকান্ত-প্রভাস এক মঞ্চে! কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার চাঁদের হাট, কবে আসছেন তারকারা?
বিনোদন

Kiff 2026: সলমন-রজনীকান্ত-প্রভাস এক মঞ্চে! কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার চাঁদের হাট,...

বছর শেষের মুখে শীতের আমেজে ফের চলচ্চিত্রের উৎসবে মেতে উঠতে চলেছে তিলোত্তমা। আগামী মাসেই বসতে চলেছে চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) জমকালো আসর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিনে উৎসব। আর সেই উৎসবের জৌলুস কয়েক গুণ বাড়িয়ে দিতে এবার বিশেষ অতিথি হিসেবে কলকাতায় আসতে চলেছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত মহাতারকা সলমন খান। মঙ্গলবার এই বড় ঘোষণা করা হয়েছে।

২৫ নভে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.