JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৫:৩৭ পিএম
Breaking
নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্... রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নি... পার্টি অফিসে হামলার পরেই বড় পদক্ষেপ! অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় সশস্ত্র দেহরক্ষী, নতুন ক... কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা? আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি? Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক! নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্... রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নি... পার্টি অফিসে হামলার পরেই বড় পদক্ষেপ! অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় সশস্ত্র দেহরক্ষী, নতুন ক... কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা? আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি? Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!

ভেন্টিলেটরে বিস্ফোরণ! মহারাষ্ট্রের হাসপাতালে আগুনে ঝলসে মৃত্যু ৩ সদ্যোজাতের

ভেন্টিলেটরে বিস্ফোরণ! মহারাষ্ট্রের হাসপাতালে আগুনে ঝলসে মৃত্যু ৩ সদ্যোজাতের

 JAZZBAAT 24 বাংলা ডিজিটাল ডেস্ক: ভোররাতের হাসপাতাল। সদ্যোজাতদের ওয়ার্ডে তখন চিকিৎসা চলছিল জোরকদমে। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ। তার পরেই আগুন। সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ভয়াবহ সেই ঘটনায় মৃত্যু হয়েছে তিন সদ্যোজাতের। আগুন ও ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন শিশুকে দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময়ে হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি ছিল ৩৯ জন সদ্যোজাত।

আগুন লাগার খবর ছড়াতেই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা ছুটে যান ওই ওয়ার্ডে। প্রাণপণে শুরু হয় শিশুদের উদ্ধারের কাজ। চিকিৎসা সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করে একে একে সদ্যোজাতদের আগুনের এলাকা থেকে বার করে আনা হয়। কিন্তু তত ক্ষণে তিন শিশুর শরীরে গুরুতর দগ্ধ হওয়ার পাশাপাশি ধোঁয়া ঢুকে যায়। শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ছ’জন গুরুতর আক্রান্ত শিশুকে দ্রুত কাছের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। অমরাবতীর ডেপুটি কমিশনার অফ পুলিশ-সহ পুলিশকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। কী ভাবে আগুন লাগল, ভেন্টিলেটর বিস্ফোরণের পিছনে ঠিক কী কারণ এবং হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এই ঘটনায় গাফিলতির দায় কার, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

এ দিকে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী যশোমতী ঠাকুর। তাঁর অভিযোগ, নতুন ভবনে থাকা নবজাতকদের এই ইউনিটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি তাঁর। মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী তথা অমরাবতীর অভিভাবক মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শিশুদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—হাসপাতালের যে ওয়ার্ডে জীবনের সঙ্গে লড়ছিল সদ্যোজাতরা, সেখানে অগ্নিনিরাপত্তার এত বড় গলদ কী ভাবে থেকে গেল?

155 Views 0 Likes 0 Comments

Related News

Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ
দেশ

Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ

নয়াদিল্লি: আগামী ১০ অক্টোবর জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তরমন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। কিন্তু জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এবার এই প্রসঙ্গে মুখলেন ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস...

০৯ অক্টো ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট
Delhi: যন্তর মন্তরে ১৬৩ ধারা, মোতায়েন ২৬ হাজারের বেশি বাহিনী
দেশ

Delhi: যন্তর মন্তরে ১৬৩ ধারা, মোতায়েন ২৬ হাজারের বেশি বাহিনী

নয়াদিল্লি: আগামী ১০ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোত...

০৯ অক্টো ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশের
দেশ

CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশ...

নয়াদিল্লি: আগামী ১০ অক্টোবর দিল্লিতে CJP-র প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি মেট্রোর ৫৭টি স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করতে দিল্...

০৯ অক্টো ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান
দেশ

ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএস...

অসম: ভোটের ডিউটি শেষ করে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিএসএফ জওয়ানরা। অসমের বরপেটা জেলার হাউলিতে ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে তাঁদের বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ জন বিএসএফ জওয়ান। তাঁদের ম...

০৯ অক্টো ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.