কলকাতা, নিউজ ডেস্ক: উপনির্বাচনে হাই ভোল্টেজ ও রেজিনগর। এই রেজিনগর উপনির্বাচনকে ঘিরে ক্রমাগতই রাজনৈতিক পারদ চড়ছে। একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসছে। এবার রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রেজিনগর উপনির্বাচনের ফলাফলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সেখানে স্পষ্ট ভাষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
"রেজিনগর বিধানসভা কেন্দ্রের ১০৯ নম্বর বুথে নথিভুক্ত ভোটার ৭৭২ জন। অথচ বিজেপি একাই পেয়েছে ৯০৯ ভোট!
এই অঙ্ক দেখে উত্তর কোরিয়ারও মাথা ঘুরে যাবে!
জ্ঞানেশ কুমার মহাশয়, ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯! বাকি ১৩৭ জন কি আকাশ থেকে নেমে ভোট দিয়ে গেলেন?
নির্বাচন কমিশন কি এবার অঙ্কের নতুন পাঠ্যবই প্রকাশ করবে, নাকি আসল হিসাবটা দেশবাসীকে জানাবে?
গণতন্ত্রে ম্যাজিক নয়, জবাবদিহি চাই! "
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোষ্টের পরেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।