JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম
Breaking
Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে... ‘চুক্তিবদ্ধ শ্রমিক’ মন্তব্যে জেডি ভান্সকে কড়া জবাব নয়াদিল্লির CJP-র প্রতিবাদের আগে দিল্লিতে কড়াকড়ি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, গণপরিবহন চালু রা... আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতাকা’ ওড়া... ১২ বছর পর কামব্যাকের জল্পনা, AI আর রিলসের দুনিয়ায় পুরনো সোশ্যাল মিডিয়াকে ফেরাতে বড় উদ্... নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্... রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নি... Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে... ‘চুক্তিবদ্ধ শ্রমিক’ মন্তব্যে জেডি ভান্সকে কড়া জবাব নয়াদিল্লির CJP-র প্রতিবাদের আগে দিল্লিতে কড়াকড়ি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, গণপরিবহন চালু রা... আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতাকা’ ওড়া... ১২ বছর পর কামব্যাকের জল্পনা, AI আর রিলসের দুনিয়ায় পুরনো সোশ্যাল মিডিয়াকে ফেরাতে বড় উদ্... নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্... রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নি...

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্র আক্রমণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্র আক্রমণ
ছবি: নিজস্ব ছবি

কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির জয়ের আবহে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কল্যাণকে নিশানা করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন তিনি। এমনকি কল্যাণের উদ্দেশে তাঁর মন্তব্য, “সন্ধ্যার পরে তো স্থলে থাকেন না, জলে থাকেন।” শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে নন্দীগ্রাম ও রেজিনগরের ভোটারদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। দুই কেন্দ্রেই বিজেপির বড় জয়ের কথা উল্লেখ করে তিনি দলের কর্মী-সমর্থকদের অভিনন্দন জানান। তবে সাংবাদিক বৈঠকের এক পর্যায়ে রাজনৈতিক সহকর্মীদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে। আর সেখান থেকেই তৃণমূল সাংসদকে সরাসরি আক্রমণ করেন শুভেন্দু।

নওদার বিধায়ক হুমায়ুন কবীরের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যতক্ষণ কেউ বিধায়ক রয়েছেন, ততক্ষণ তিনি তাঁর সহকর্মী। তাই তাঁকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কোনও প্রশ্ন নেই। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, কল্যাণ বারবার রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কটাক্ষ করছেন, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

‘আমাকে ব্যঙ্গ করেও আটকানো যাচ্ছে না’

কল্যাণের সমালোচনার জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেন, তাঁকে ব্যঙ্গ করা হলেও তাঁর রাজনৈতিক অগ্রগতি থামানো যাবে না। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি দাবি করেন, তিনি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন। একইসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে নিয়েও কল্যাণের মন্তব্যের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও ব্যঙ্গের মাধ্যমে কাউকে হেয় করা উচিত নয়। তাঁর অভিযোগ, কল্যাণ বিভিন্ন সময়ে এমন আচরণ করেছেন, যা রাজনৈতিক সৌজন্যের সীমা অতিক্রম করে।

মৃদঙ্গ বাজানো নিয়ে কটাক্ষের জবাব

এদিন নিজের ধর্মীয় পরিচয় ও আচার-অনুষ্ঠানের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, তিনি হিন্দু পরিবারের সদস্য এবং ছোটবেলা থেকেই মৃদঙ্গ, খঞ্জনি ও শঙ্খের সঙ্গে পরিচিত। স্নানের পর গায়ত্রী মন্ত্র পাঠ করার কথাও উল্লেখ করেন তিনি।

শুভেন্দুর অভিযোগ, রেজিনগরে তাঁর মৃদঙ্গ বাজানো নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গৌড়ীয় মঠে গিয়ে রাধাষ্টমী পালন করেছেন। তাঁর ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করার অধিকার কারও নেই বলেও কার্যত বার্তা দেন তিনি। নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়ের পর শুভেন্দুর এই আক্রমণ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। এখন দেখার, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা
রাজ্য

নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মূল লড়াই ছিল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। সেই নির্বাচনে সিপিএম প্রার্থী শান্তিগোপাল গিরি পেয়েছিলেন ২,৯৭৭টি ভোট। ভোটের শতাংশ ছিল ১.১৯।

০৯ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নিয়ে কী বললেন?
রাজ্য

রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি...

রেজিনগর উপনির্বাচনে বড় ধাক্কার মুখে পড়েছে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। আর ভোটের ফল প্রকাশের পরেই ২০২৯ সালের পর ভারত ছেড়ে দুবাইয়ে থাকার ইচ্ছাপ্রকাশ করলেন নওদার বিধায়ক। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৫:১২ পিএম · 2 মিনিট
পার্টি অফিসে হামলার পরেই বড় পদক্ষেপ! অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় সশস্ত্র দেহরক্ষী, নতুন করে চর্চা বীরভূমের রাজনীতিতে
রাজ্য

পার্টি অফিসে হামলার পরেই বড় পদক্ষেপ! অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় সশস্ত্র দেহরক্ষী...

শুক্রবার অনুব্রত মণ্ডল জানান, তাঁর আগে থেকেই দু’জন বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছেন। পাশাপাশি, শুক্রবার সকাল থেকে রাজ্য সরকারের তরফে একজন দেহরক্ষী দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের বিষয়ে জেলা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

০৯ অক্টো ২০২৬, ০৫:০৩ পিএম · 2 মিনিট
Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রবিউলের
রাজ্য

Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ...

যেখানে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সেখানে গণনার কোনও অর্থ নেই। সেই কারণেই তাঁরা প্রথম থেকেই গণনা কেন্দ্র বয়কট করেছিলেন বলে দাবি করেন রবিউল।

০৯ অক্টো ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.