JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

শিল্পায়নের পথে আরও এক ধাপ, বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা হবে বাংলাতেই

শিল্পায়নের পথে আরও এক ধাপ, বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা হবে বাংলাতেই

শিল্পায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। রাজ্যে এবার তৈরি হতে চলেছে আমুলের অত্যাধুনিক দই উৎপাদন কেন্দ্র, যা সংস্থার দাবি অনুযায়ী বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা হতে চলেছে। রবিবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কে গড়ে উঠবে এই ডেয়ারি প্ল্যান্ট। প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হওয়া এই কারখানায় প্রতিদিন ১০ লক্ষ কেজি দই, লস্যি, সরবত এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এটি হবে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট।

শিল্পমহলের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হবে। সূত্রের খবর, গুজরাটের একটি সংস্থা দু'দফায় এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করবে। ভবিষ্যতে উত্তরবঙ্গেও আমুলের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্পায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি হুগলির ডানকুনিতে লাক্স কোজির বিনিয়োগ এবং বাঁকুড়ার মেজিয়ায় প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগে শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার আমুলের এই প্রকল্প শিল্প বিনিয়োগের ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে দুগ্ধজাত পণ্যের বাজারে অন্যতম বৃহৎ সংস্থা আমুল। প্রতিদিন প্রায় ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য বিক্রি করে সংস্থাটি। নতুন উৎপাদন কেন্দ্র চালু হলে উৎপাদন ও সরবরাহ ক্ষমতা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

তবে আমুল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের ভিত্তি তৈরি হয়েছিল ২০২৫ সালেই, যখন তৎকালীন রাজ্য সরকারের সময়ে সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী সময়ে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পথে এগিয়েছে।

211 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.