JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:১৮ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি...

মেগা-ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মেসি? দেখুন বড় খবর

মেগা-ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মেসি? দেখুন বড় খবর

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই হাইভোল্টেজ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই নতুন করে জোরালো হয়েছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জল্পনা। অনেকেই মনে করছেন, আর্জেন্টিনার জার্সিতে এটাই হয়তো মেসির শেষ ম্যাচ।

বিশ্বকাপের মেগা-ফাইনালের আগে ইনস্টাগ্রামে গোটা আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন অধিনায়ক। পোস্টে মেসি লেখেন, “এই এত বছরের সবচেয়ে সুন্দর জিনিস শুধু ট্রফি নয়, বরং সম্পূর্ণ যাত্রাটা। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা সবই আমাদের প্রাপ্তি। দলের প্রত্যেক সদস্য, সাপোর্ট স্টাফ এবং যাঁরা এই দলকে পরিবার বানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যাই হোক না কেন, এই দল একটা ইতিহাস তৈরি করেছে, যা কেউ কোনওদিন মুছে ফেলতে পারবে না। ভামোস, আর্জেন্টিনা!”

মেসির এই বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছে। অনেকের মতে, এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে বিদায়ের ইঙ্গিত। যদিও নিজের ভবিষ্যৎ বা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। বরং দলের সাফল্য এবং দেশের মানুষের মুখে হাসি ফোটানোর দিকেই গুরুত্ব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অনেকেই বলছেন, ফাইনালের আগে সতীর্থদের উপর থেকে চাপ কমাতেই এমন বার্তা দিয়েছেন মেসি। তাঁর বিশ্বাস, ট্রফি জিতুক বা না-জিতুক, এই আর্জেন্টিনা দল ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছে।

এদিকে ব্যক্তিগত লড়াইও কম গুরুত্বপূর্ণ নয়। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকলেও মেসির লক্ষ্য একটাই—আর্জেন্টিনাকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করা। যদি সত্যিই এটি তাঁর শেষ বিশ্বকাপ ম্যাচ হয়, তাহলে সেটিকে স্মরণীয় করে রাখতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। এখন গোটা ফুটবল বিশ্বের নজর নিউ ইয়র্ক–নিউ জার্সির ফাইনাল মঞ্চে। সেখানে কি মেসির হাতেই উঠবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ? নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন? সেই উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

15 Views 0 Likes 0 Comments

Related News

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
ময়দান

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.