JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০১:৪৫ এএম
Breaking
Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের

কয়লা খনিতে দুষ্কৃতী-রাজ, ধারালো অস্ত্র দেখিয়ে লুট!

কয়লা খনিতে দুষ্কৃতী-রাজ, ধারালো অস্ত্র দেখিয়ে লুট!

ভোরের অন্ধকারে কয়লা খনিতে হানা দুষ্কৃতিদের। পূর্ব বর্ধমানের অন্ডালে ECL- এর একটি কয়লা খনিতে ভোররাতে দুষ্কৃতী হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার, পড়াশকোল ইস্ট কোলিয়ারি এলাকার ওই কয়লা খনিতে অস্ত্র হাতে একদল দুষ্কৃতিতে ঢুকে কর্মীদের ভয় দেখিয়ে লুটপাট চালায় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীদের বেঁধে রাখা হয়। খনির হাজিরাবাবু বা রেজিস্ট্রার এবং লাইটম্যানকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর, তাঁদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, খনির ভিতরে থাকা টেলিফোনও ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

ডিউটিতে থাকা শ্রমিক রাজীব মাহাতোর দাবি, ‘দুষ্কৃতীরা ধারালো অস্ত্র উঁচিয়ে ভয় দেখাতে থাকে। তার পরে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়। এমনকী খনির ভিতরে থাকা টেলিফোনও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।’ ফলে, জরুরী প্রয়োজনে যোগাযোগের পথও কার্যত বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার পর থেকেই কোলিয়ারির  নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিকদের ক্ষোভ, রাতে ডিউটিতে এসে যদি এভাবে হামলার মুখে পড়তে হয়, তাহলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? ECL- এর নিরাপত্তার দায়িত্বে থাকা CLSF এর নজরদারি নিয়েও উঠেছে বড় প্রশ্ন।

খনি শ্রমিক সংগঠনের নেতা ভগবান দাসের দাবি, প্রায় ৩৪ বছর পর কোলিয়ারিতে এমন ঘটনা ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। CCTV ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনায় খনি চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

138 Views 0 Likes 0 Comments

Related News

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র
রাজ্য

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাকে এলাকা ভিত্তিকভাবে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ করতে আগামী দিনে টি ফেস্টিভ্যাল, ভিন্টেজ কার র‍্যালি, ওয়াকাথন, রিভার ক্রাফটিং, প্যারাগ্লাইডিং-সহ একাধিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাহাড়ের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে বিশেষ উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে এক ছাতার তলায় তুলে ধরতে বড় অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:১৮ পিএম · 2 মিনিট
Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি
রাজ্য

Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি

প্রায় চার মাস পর এই দিনই প্রথমবার ওই কার্যালয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। নিজের চেয়ারে বসে থাকার সময় কয়েকজন যুবক আচমকা সেখানে ঢুকে পড়েন। তাঁদের কয়েকজনের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অভিযোগ, যুবকদের হাতে ছিল লাঠি ও গাছের ডাল। কার্যালয়ে ঢুকেই তাঁরা টেবিল, চেয়ার, কাচের অংশসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এমনকি, অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলও পিটিয়ে ভেঙ্গে দেওয়া হয়। ভাঙচুরের জেরে কাঁচের টুকরো ছিটকে অনুব্রতর গায়ে লাগে বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!
রাজ্য

Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!

হুগলিতে এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। এরই মধ্যে পোলবা ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গির প্রকোপে সবচেয়ে খারাপ অবস্থা। স্বাস্থ্য জেলা স্বাস্থ্য দফতরের হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ৩৩ জন আক্রান্ত মহানাদে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স
রাজ্য

Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স

মালদা কলেজে একাধিক সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করেই এই উত্তেজনা।

৩০ সেপ্টে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.