JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ১০:০১ পিএম
Breaking
শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: আইচি-নাগোয়ায় চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ব্যাপকভাবে ঝুলি ভরাল ভারত। শুক্রবার দিনের শেষে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হল ২৩। এর মধ্যে রয়েছে ২টি সোনা, ৯টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ। অ্যাথলেটিক্সে একই দিনে এল দু’টি বড় সাফল্য। পুরুষদের ১০,০০০ মিটারে ইতিহাস গড়ে রুপো জিতলেন গুলবীর সিং। অন্যদিকে মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন বারানিকা এলাঙ্গোভানও। এশিয়ান গেমসে এই প্রথম ভারতের কোনও অ্যাথলিট পোল ভল্টে পদক পেলেন। ৪.১৫ মিটারের লাফ দিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন বারানিকা। একই উচ্চতা ছোঁয়ায় কাজাখস্তানের পোলিনা ইভানোভার সঙ্গে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন তিনি।

এর আগে দিনের শুরুতেই শ্যুটিংয়ে সোনা এনে দিয়েছিলেন সুরুচি এবং কমলজিৎ। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলসে ভারতীয় জুটি শুধু শীর্ষস্থানই দখল করেনি, এশিয়ান রেকর্ডও ছুঁয়েছিল যোগ্যতা অর্জন পর্বে। এর পর পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস টিম ইভেন্টে রুপো জেতেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, নীরজ কুমার এবং রুদ্রাক্ষ পাতিল। টেবিল টেনিসেও এসেছে পদক। মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেন দিয়া চিতালে এবং মানুষ শাহ। স্কোয়াশে জোৎস্না চিনাপ্পা এবং ভেলাভান সেন্থিলকুমারও মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। মহিলাদের সিঙ্গলসে শেষ চারে পৌঁছে গিয়েছেন অনাহত সিংও।

দলগত খেলাগুলিতেও দিনটি উজ্জ্বল ছিল ভারতের জন্য। জাপানকে ৩-১ হারিয়ে সেমিফাইনালে উঠেছে মহিলাদের হকি দল। কবাডিতে একই দিনে ফাইনালে পৌঁছে গিয়েছে পুরুষ এবং মহিলা—দুই দলই। মহিলাদের দল ৪৮-২৪ হারায় নেপালকে। অন্যদিকে থাইল্যান্ডকে ৬৬-২৮ ব্যবধানে উড়িয়ে দেন পুরুষরা। এ ছাড়া বক্সিংয়ে পুরুষদের ৬০ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন শচীন। সাঁতারে পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ঋষভ দাস ও উৎকর্ষ পাটিল জায়গা করে নেন ফাইনালে। ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্তোও দুর্দান্ত জয় পান ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে।

তবে সাফল্যের পাশাপাশি এ দিন সাক্ষী থাকতে হয়েছে বড় ব্যর্থতারও। পুরুষদের ডাবলসে গতবারের সোনাজয়ী সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন থাই জুটির কাছে হেরে। ২১-১২ ব্যবধানে প্রথম গেম জিতেও শেষ পর্যন্ত ১৪-২১, ১৯-২১-এ ম্যাচ হারেন তাঁরা। অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটারের ফাইনালে উঠতে পারেননি গুরিন্দরবীর সিংহ ও অনিমেষ কুজুর। তবে দিনের শেষটা ফের ভারতেরই। ১০,০০০ মিটারে গুলবীরের রুপো এবং পোল ভল্টে বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জে আইচি-নাগোয়ায় ফের উৎসবের আবহ ভারতীয় শিবিরে।

বিজ্ঞাপনrrr
13 Views 0 Likes 0 Comments

Related News

কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা
ময়দান

কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা

সুচিকার বক্তব্য, ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অন্ততঃ আরেকটি রাউন্ড খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বিচারকদের। তাতে তিনি হেরে গেলেও কিছু বলার থাকত না। মেনে নিতেন সেই ফল। কিন্তু ড্র হওয়ার পরে অন্য নিয়মে জয়ী নির্ধারণের সিদ্ধান্তই সুচিকার আপত্তির মূল কারণ।

২৫ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট
জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে
ময়দান

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু ইস্টবেঙ্গলের। এদিন নিজেদের মাঠে কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামে বিনো জর্জের দল। সেই ম্যাচেই কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ। ম্যাচে একের...

২৪ সেপ্টে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে
ময়দান

এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে

স্পোর্টস ডেস্ক: কোরিয়ার বিরুদ্ধে নামার আগে অভাব ছিল না আত্মবিশ্বাসের। মাঠে নেমে সেই আত্মবিশ্বাসে ভর দিয়েই গোলের বন্যা বইয়ে দিল ভারত। বৃহস্পতিবার কাকামিগাহারার গিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে...

২৪ সেপ্টে ২০২৬, ০৪:১১ পিএম · 2 মিনিট
"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের
ময়দান

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের

স্পোর্টস ডেস্ক: নতুন করে ফের প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটের চোট-আঘাত সামলানোর পরিকাঠামো। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক রিপোর্টে। বিশেষ করে দীর্ঘ সময় ধ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.