JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১১:২৯ পিএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত

Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত
রিলেতে ভারতকে সোনা এনে দিল নারী বাহিনী ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এক দিনেই পাঁচ-পাঁচটি পদক অ্যাথলেটিক্সে! তার মধ্যে রয়েছে সোনাও। মঙ্গলবার এশিয়ান গেমসের (Asian Games 2026) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, এক কথায়, পদকের বৃষ্টি নামাল ভারত। মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে ইতিহাস গড়ল ভারতীয় দল। পাশাপাশি পুরুষদের ৪x৪০০ মিটার রিলে এবং মিক্সড ৪x১০০ মিটার রিলেতে এল ব্রোঞ্জ। ব্যক্তিগত ইভেন্টেও অব্যাহত সাফল্য। মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ জিতলেন পূজা সিং। পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে তৃতীয় হয়ে পদক পেলেন গুলবীর সিং। সব মিলিয়ে অ্যাথলেটিক্সে পাঁচটি পদক জিতে এশিয়াডে ভারতের মোট পদকসংখ্যা এই মুহূর্তে ৫২। তার মধ্যে সোনার সংখ্যা ৬। মঙ্গলবারের এই সাফল্যে ভারতীয় অ্যাথলেটিক্সের পদক তালিকায় নতুন করে সংযোজন হল একাধিক নাম।

দিনের সবচেয়ে বড় সাফল্য এল মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে। ভিথ্যা রামরাজ, কিরণ, প্রাচী এবং পূভাম্মা মাচেট্টিরার দৌড়ে সোনা জিতল ভারত। ৪ অ্যাথলিটের সম্মিলিত সময় ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ড। চলতি এশিয়াডে অ্যাথলেটিক্সে এটাই ভারতের প্রথম সোনা। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জোর টক্কর দিয়ে শেষ পর্যন্ত সবার আগে দৌড় শেষ করেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁদের এই সাফল্যে দেশের পদকসংখ্যা বেড়ে দাঁড়ায় ৫১। এর পর পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতেও ব্রোঞ্জ জিতে নেন ধরমবীর চৌধুরী, মনু, জয় কুমার এবং বিশাল থেন্নারাসু। একই দিনে মিক্সড ৪x১০০ মিটার রিলেতেও পদক এল ভারতের ঘরে। গুরিন্দরবীর সিং, অনিমেষ কুজুর, স্নেহা সত্যনারায়ণ এবং হরিতা ভদ্রের দল ৪১.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতে। এই ইভেন্টে মরশুমের সেরা সময়ও করল ভারতীয় দল।

https://x.com/KirenRijiju/status/2104912138179649855

ব্যক্তিগত ইভেন্টেও এ দিন বজায় ছিল ভারতের পদক জয়ের ধারা। মহিলাদের হাই জাম্পে ১.৮৪ মিটার উচ্চতা টপকে ব্রোঞ্জ জিতেছেন পূজা সিং। ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও পদক জয়ের জন্য তা যথেষ্ট ছিল। এশিয়ান গেমসে ভারতের ৫০ তম পদকটিও এল তাঁর হাত ধরেই। অন্যদিকে পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতে নজর কেড়েছেন গুলবীর সিং। ১৩ মিনিট ৩২.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। বাহরিনের বিরহানু বালেউ সোনা এবং রুপো জেতেন জাপানের তোমোনোরি ইয়ামাগুচি। গুলবীরের কাছে এই পদক অত্যন্ত তাৎপর্যবাহী। এর আগে ১,৫০০ ও ১,০০০০ মিটার দৌড়েও পদক জিতেছিলেন তিনি। ফলে চলতি এশিয়ান গেমসে এটি তাঁর তৃতীয় পদক। তিনটি আলাদা দূরত্বের দৌড়ে ধারাবাহিক সাফল্য পেয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন ভারতীয় অ্যাথলিট।

তবে সাফল্যের পাশাপাশি কিছুটা হতাশাও সঙ্গী হয়েছে এ দিন। পুরুষদের ৮০০ মিটার দৌড়ের ফাইনালে শেষ স্থানে শেষ করেন মহম্মদ আফসাল। তাঁর সময় ১ মিনিট ৪৮.২৭ সেকেন্ড। অন্যদিকে ৫,০০০ মিটার দৌড়ে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত ট্র্যাকে নামেননি অবিনাশ সাবলে। তাঁর নামের পাশে ছিল ডিএনএস (দৌড় শুরু করেননি)। পুরুষদের পোল ভল্টে জাতীয় রেকর্ড গড়েও পদক পাননি দেব কুমার মীনা। ৫.৫০ মিটার উচ্চতা টপকে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। কিন্তু পদকের লড়াইয়ে জায়গা হয়নি তাঁর এবং কুলদীপ কুমারের। মহিলাদের হ্যামার থ্রোয়ে অনুষ্কা যাদব ও তানিয়া চৌধুরীও পদক জিততে পারেননি। তবে দিনের শেষে রিলেতে সোনা-সহ পাঁচ পদকের সাফল্যই ভারতের অ্যাথলেটিক্স অভিযানকে অন্য মাত্রা দিল।

বিজ্ঞাপনrrr
41 Views 0 Likes 0 Comments

Related News

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা কর্তৃপক্ষের
ময়দান

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের...

আগামী ৩ অক্টোবর সেই বহুল প্রতীক্ষিত মহারণ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট
Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভলিবল দল
ময়দান

Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভ...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের ভলিবলে কাতারের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি
ময়দান

CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। তার পরেই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর (CWC 2027)। গত ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ...

২৯ সেপ্টে ২০২৬, ০৫:২৩ পিএম · 3 মিনিট
Neeru Dhanda: শিষ্যা ইতিহাস গড়তেই আবেগের বিস্ফোরণ! কোচের কাণ্ডে ভাইরাল নীরুর 'সোনার মুহূর্ত'
ময়দান

Neeru Dhanda: শিষ্যা ইতিহাস গড়তেই আবেগের বিস্ফোরণ! কোচের কাণ্ডে ভাইরাল নীরুর 'সোন...

একদিকে সোনা জিতে ইতিহাস গড়ছেন ভারতীয় শ্যুটার নীরু ধান্ডা (Neeru Dhanda)। অন্যদিকে তাঁর সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাস কোচের।

২৯ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.