JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম
Breaking
আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা! Ed Raid: ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোয় টাকা তোলার অভিযোগ! Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা! Ed Raid: ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোয় টাকা তোলার অভিযোগ! Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা

Asian Games 2026: দশম দিনে ফের রুপোর ঝলক শ্যুটিংয়ে, আশা বাড়াচ্ছেন তিরন্দাজরাও

Asian Games 2026: দশম দিনে ফের রুপোর ঝলক শ্যুটিংয়ে, আশা বাড়াচ্ছেন তিরন্দাজরাও
এশিয়াডের দশম দিনে ফের রুপো এনে দিল শ্যুটিং ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের (Asian Games 2026) দশম দিনের শুরুতেই খাতা খুলে হাফ সেঞ্চুরির দোরগোড়ায় ভারত। মহিলাদের ট্র্যাপ শ্যুটিংয়ে রুপো জিতে নিল ভারতীয় দল। আবার ব্যক্তিগত বিভাগেও ফাইনালে উঠলেন নীরু ধান্ডা। অন্যদিকে পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়ে দলগত বিভাগে পদক হাতছাড়া হলেও ব্যক্তিগত বিভাগে ফাইনালে পৌঁছেছেন শপথ ভরদ্বাজ। সব মিলিয়ে এশিয়াডের দশম দিনে শ্যুটিংয়ে ভালোমন্দ মিশিয়ে ফল ভারতের। এ ছাড়া তিরন্দাজিতে নজর কেড়েছেন ধীরজ বোম্মাদেভরা ও নীরজ চৌহান। দক্ষিণ কোরিয়ার অলিম্পিক পদকজয়ী কিম জে-দককে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন নীরজ।

https://x.com/Media_SAI/status/2104777877338358010

মহিলাদের ট্র্যাপ শ্যুটিংয়ে ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফরম্যান্স করেন নীরু। ১২৫টি শটের শেষে ১১৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে শেষ করেন তিনি। কাতারের রে বাসিলের সঙ্গে সমান পয়েন্ট পাওয়ায় ব্যক্তিগত ফাইনালে উঠেছেন নীরু। অন্যদিকে দলগত ইভেন্টে আশিমা আহলাওয়াট ১০৬ এবং মনীষা কীর ১০৪ পয়েন্ট পান। তিন শ্যুটারের মোট পয়েন্টের ভিত্তিতে দ্বিতীয় স্থান দখল করে ভারতীয় দল। ফলে এশিয়াডে আরও একটি রুপো এল ভারতের ঝুলিতে। যদিও পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়েও দলগত বিভাগে ষষ্ঠ স্থানে শেষ করে পদক হাতছাড়া করেছে ভারত। আর ব্যক্তিগত বিভাগে ১১৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে সপ্তম স্থানে শেষ করে ফাইনালে উঠেছেন শপথ। কাইনান চেনাই ১১৫ এবং আহভার রিজভি ১০৭ পয়েন্ট পান।

শ্যুটিংয়ের পাশাপাশি সাফল্য এসেছে তিরন্দাজিতেও। পুরুষদের রিকার্ভ বিভাগে প্রথমে ফিলিপিন্সের গিরভিন গার্সিয়াকে ৬-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছন ধীরজ। পরের রাউন্ডে চিনা তাইপের চেং হসিয়াং-হুইকে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কিম জে-দককে ৬-৪ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন নীরজ চৌহান। ৩ বারের অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে নজর কেড়েছেন ভারতীয় তিরন্দাজ। এ দিকে মহিলাদের দলগত স্কোয়াশে ইরানকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। অনাহত সিং, তন্বী খান্না ও জোশনা চিনাপ্পার জয়ে এসেছে এই সাফল্য।

https://x.com/IndiaSportsHub/status/2104792567288336467

তবে সব খেলাতেই ভারতের জন্য সাফল্য এসেছে, এমনটা মোটেই নয়। পুরুষদের সার্ফিংয়ে কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের টবি এসপেহনের কাছে ৫.৩৭-৮.৫৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন কিশোর কুমার অনবারাসু। সাইক্লিংয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারতীয় দল। পুরুষদের টিম স্প্রিন্টে সপ্তম এবং মহিলাদের টিম স্প্রিন্টে ষষ্ঠ স্থানে শেষ করেছে ভারত। মহিলাদের টিম পারস্যুটে পাঁচ দলের মধ্যে পঞ্চম হলেও পরের রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে ভারত। অন্য দিকে, কুরাশের পুরুষদের ৬৬ কেজি বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের কাছে ০-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন বিপিন কুমার। সব মিলিয়ে দশম দিনে পদকের দৌড়ে ভারতকে এগিয়ে দিয়েছে শুধু শ্যুটিংয়ের রুপো। যদিও এখনও পর্যন্ত সব মিলিয়ে ৪৬টি পদক ভারতের ঝুলিতে। যার মধ্যে রয়েছে ৪টি সোনা এবং ২১টি করে রুপো ও ব্রোঞ্জ।

6 Views 0 Likes 0 Comments

Related News

Team India: বৃষ্টির দাপটে হল না একটি কোয়ার্টার ফাইনালও, সেমিতে কাদের সামনে শ্রেয়সরা?
ময়দান

Team India: বৃষ্টির দাপটে হল না একটি কোয়ার্টার ফাইনালও, সেমিতে কাদের সামনে শ্রেয়...

মঙ্গলবার নেপাল বনাম শ্রীলঙ্কা, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর নিশ্চিত হয়ে গেল ভারতের (Team India) শেষ চারের প্রতিপক্ষও।

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৯ এএম · 2 মিনিট
Virat Kohli: এক সেঞ্চুরিতেই একাধিক নজির, শচীনের রেকর্ড ভেঙে সানির সমতুল্য বিরাট
ময়দান

Virat Kohli: এক সেঞ্চুরিতেই একাধিক নজির, শচীনের রেকর্ড ভেঙে সানির সমতুল্য বিরাট

বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে রেকর্ডের বন্যা! তিরুবনন্তপুরমে একের পর এক নজির গড়েছেন প্রাক্তন অধিনায়ক।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৩৫ এএম · 2 মিনিট
Indian Cricket Team: সোনা এখন প্রায় হাতের মুঠোয়, বৃষ্টি হলেই চ্যাম্পিয়ন শ্রেয়সরা
ময়দান

Indian Cricket Team: সোনা এখন প্রায় হাতের মুঠোয়, বৃষ্টি হলেই চ্যাম্পিয়ন শ্রেয়স...

এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে জাপানে পাড়ি দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে একটিও বল না খেলেই সোনা জিতে নিতে পারেন শ্রেয়স আইয়ারেরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা ভারতের
ময়দান

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা...

এশিয়ান গেমসের (Asian Games 2026) বক্সিংয়ে ভারতের পদক জয়ের তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পদক নিশ্চিত করলেন উত্তরাখণ্ডের বক্সার কপিল পোখরিয়া।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.