JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০১:৫৮ এএম
Breaking
NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি! AIRobots: এআইয়ের থাবা এবার চাষের মাঠেও! রোবটের হাতে ফসল কাটার দৃশ্য ভাইরাল Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর যাত্রা Undertrial Prisoner Death : ফের বিচারাধীন বন্দির মৃত্যু, বাড়ছে উদ্বেগ সংস্কৃত ও ল্যাটিনের আশ্চর্য আদিম মিল! কিভাবে একই আদি ভাষা থেকে জন্ম বাংলা, ইংরেজি-সহ বহু ভ... টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি! নিরাপত্তা না বাড়লে মুম্বই ছাড়তে পারে বলিউড, FWICE-এ... সুনীল দাসের সঙ্গে কথা বলেছেন দিব্যেন্দু ঘোষ ‘খুনি নই, প্রেমিক’! ‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের লুক ঘিরে জল্পনা NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি! AIRobots: এআইয়ের থাবা এবার চাষের মাঠেও! রোবটের হাতে ফসল কাটার দৃশ্য ভাইরাল Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর যাত্রা Undertrial Prisoner Death : ফের বিচারাধীন বন্দির মৃত্যু, বাড়ছে উদ্বেগ সংস্কৃত ও ল্যাটিনের আশ্চর্য আদিম মিল! কিভাবে একই আদি ভাষা থেকে জন্ম বাংলা, ইংরেজি-সহ বহু ভ... টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি! নিরাপত্তা না বাড়লে মুম্বই ছাড়তে পারে বলিউড, FWICE-এ... সুনীল দাসের সঙ্গে কথা বলেছেন দিব্যেন্দু ঘোষ ‘খুনি নই, প্রেমিক’! ‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের লুক ঘিরে জল্পনা

'রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা', বই বিতর্কে কালীঘাট তৃণমূল

'রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা', বই বিতর্কে কালীঘাট তৃণমূল

কলকাতা, নিউজ ডেস্ক:প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বই চুরির অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তা নিয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বই চুরির অভিযোগ সামনে আসতেই তীব্র বিরোধিতা করেছে কালীঘাটপন্থী তৃণমূল শিবির। তাদের বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে কোণঠাসা করার পাশাপাশি তাঁর ভাবমূর্তিতে আঘাত করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।’

ঋতব্রতর শিবিরের দাবি, ‘বিধানসভার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনও বই নিখোঁজ বা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু তদন্ত বা প্রমাণ ছাড়াই কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম জড়ানো হলে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তাঁদের দাবি, অভিযোগের পরিবর্তে নির্দিষ্ট তথ্য সামনে আনা হোক।’

ঘটনার সূত্রপাত বিধানসভায় থাকা বই ঘিরে। কয়েক দিন আগে গ্রন্থাগারমন্ত্রী গৌরশঙ্কর ঘোষ অভিযোগ করেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে বেশ কিছু বই নিয়ে ফেরত দেননি৷ তার মধ্যে রয়েছে রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং সঞ্চয়িতা-সহ বিধানসভার গ্রন্থাগারের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই।

46 Views 0 Likes 0 Comments

Related News

NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!
রাজ্য

NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!

নিউ জলপাইগুড়ি স্টেশনে যৌথ অভিযানে গ্রেফতার হলেন দুই বাংলাদেশি মহিলা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাবিয়া আক্তার এবং শিউলি আক্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেরই বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকায়। তাঁদের গন্তব্য ছিল কেরল। তবে, কিভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

২৭ অক্টো ২০২৬, ০৯:১৫ পিএম · 2 মিনিট
Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী  কেটে দেহঘর যাত্রা
রাজ্য

Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর...

শারীরিক সমস্যার থেকে মুক্তির আশায় দণ্ডি দিয়ে দেওঘর এর বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আড়ষার মানকিয়ারী অঞ্চলের কিষনপুর গ্রামের বাসিন্দা কাশীনাথ মাহাতো।

২৭ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
Undertrial Prisoner Death : ফের বিচারাধীন বন্দির মৃত্যু, বাড়ছে উদ্বেগ
রাজ্য

Undertrial Prisoner Death : ফের বিচারাধীন বন্দির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

মৃত্যু হল ভুয়ো চিকিৎসক পরিচয়ে চিকিৎসা করার অভিযোগে গ্রেফতার হওয়া বাসুদেব নস্করের (৪৪)। তাঁর বাড়ি বারুইপুরের বেতবেড়িয়া এলাকায়।

২৭ অক্টো ২০২৬, ০৬:৫১ পিএম · 2 মিনিট
Encounter: গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার
রাজ্য

Encounter: গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

গাইঘাটার পর এবার মুর্শিদাবাদ। রাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি। সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। সেই ঘটনার অন্যতম অভিযুক্...

২৭ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.