হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশজুড়ে চলমান মারণঘাতী হামের বাড়-বাড়ন্তের পাশাপাশি সেপ্টেম্বরের শেষার্ধে ও অক্টোবর মাসের প্রথমার্ধে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে বলে সতর্ক বার্তা জারি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত। ঢাকায় রিপোর্টারস ইউনিটিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘ডেঙ্গু মোকাবিলায় তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণার পর এবার নিজের হাতে বিষয়টি তুলে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনমাসব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব। প্রতিদিন এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৯ জনে দাঁড়াল। মৃত্যুর সারির তালিকায় অধিকাংশ শিশু। গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়েছেন। শুক্রবার হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে।