JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৪:৩২ পিএম
Breaking
লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

বাংলাদেশে কাঁচালঙ্কা ৪০০ টাকা কেজি, বাজার সামলাতে আমদানির অনুমতি সরকারের

বাংলাদেশে কাঁচালঙ্কা ৪০০ টাকা কেজি, বাজার সামলাতে আমদানির অনুমতি সরকারের

কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার। সোমবার থেকেই আমদানি করা যাবে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমন তথ্য জানিয়েছেন। এরআগে বাংলাদেশে লঙ্কার দাম পাওয়ায় পাশ্ববর্তী  ভারত থেকে দ্রুততার সঙ্গে আমদানি করে বাজার স্বাভাবিক করা হয়। এবারও হয়তো ভারত থেকে আমদানির উদ্যোগ নেওয়া হবে। 

সপ্তাহ খানেক আগে ভারী বর্ষণে বিপর্যস্ত হয় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। আচমকাই বাজারে আগুন। সবজি কিনতে কার্যত চোখের জল বেরোচ্ছে সে দেশের আমজনতার। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাঁচালঙ্কা বিকোচ্ছে ৪০০ টাকা কেজি দরে। জানা গিয়েছে, প্রবল বর্ষণে জল জমে লঙ্কার ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলেই মূল্যবৃদ্ধি। রাজধানী ঢাকা-সহ অধিকাংশ জেলার খুচরো বাজারে কাঁচালঙ্কার দাম প্রতি কেজি ৪০০ টাকা। গত সপ্তাহে লঙ্কার দাম প্রতি কেজি ১৮০ থেকে বেড়ে ২০০ টাকা হয়েছিল। আর এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হল দাম। 

বিক্রেতারা জানাচ্ছেন, বন্যা ও বৃষ্টিপাতের কারণে সবজির খেতে পচন ধরেছে। তাই কাঁচা লঙ্কা-সহ শাকসবজির উৎপাদন হ্রাস পেয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে আজ রবিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে

সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচামরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমানে রাজধানীর বাজারে এক কেজি কাঁচামরিচ কিনতে ৩২০ থেকে ৩৮০ টাকা খরচ হচ্ছে। দুই–তিন আগে এ দর ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। 

কাঁচা মরিচের উচ্চ দামের কারণে সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় (খাদ্য ও কৃষি) পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণসংক্রান্ত সভায় অংশ নেন বাণিজ্য ও কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী। পরে সেখান থেকে তারা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

49 Views 0 Likes 0 Comments

Related News

লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ
বিদেশ

লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ

নিউজ ডেস্ক: ইয়েমেনে ফের সামনে এল এক ভয়াবহ মানবিক সঙ্কটের ছবি। লোহিত সাগরের উপকূল ধরে হুথি বিদ্রোহীদের অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পেয়েছে লড়াইয়ের তীব্রতা। যার জেরে ইতিমধ্যেই ঘরছাড়া ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানু...

১৭ সেপ্টে ২০২৬, ০৪:১৪ পিএম · 2 মিনিট
কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান
বিদেশ

কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান

নিউজ ডেস্ক: কয়েক দিন ধরে চলছিল অপেক্ষা। সামনে ছিল জমে থাকা জল, কাদা, পাথর আর ধ্বংসস্তূপে বন্ধ হয়ে যাওয়া এক সুড়ঙ্গ। প্রতিটি পদক্ষেপেই ছিল নিত্যনতুন বাধা। তবুও থামেনি উদ্ধারকারীদের অভিযান। সুড়ঙ্গের গভীরে পৌঁছানোর সঙ্গে ...

১৭ সেপ্টে ২০২৬, ০৩:৪৭ পিএম · 2 মিনিট
রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক? আমেরিকার কংগ্রেসে বিল পাশ, এবার নজর ভারতের দিকে
বিদেশ

রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক? আমেরিকার কংগ্রেসে বিল পাশ, এবার নজর ভারতের দিকে

নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কোর উপর চাপ আরও বাড়াতে বড় পদক্ষেপ নিল আমেরিকা। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বুধবার ‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ নামে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা ব...

১৭ সেপ্টে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট
ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
বিদেশ

ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

বেলজিয়াম, নিউজ ডেস্ক: কর্মসূত্রে বহু ভারতীয়ই থাকেন বাইরে , কিন্তু সকলেই জুড়ে থাকেন যেন তার শিকড় ভারতবর্ষের সাথে। তাদের অনেককেই দেখা যায় বিদেশে থেকেও ভারতীয় সংস্কৃতি বহন করে চলতে, সেই ভিডিও প্রায়ই দেখা যায় ইন্টারন...

১৭ সেপ্টে ২০২৬, ১২:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.