JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৪:৩৩ পিএম
Breaking
লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে

আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুরু হল একমাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। এই বিশেষ কর্মসূচিকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে রক্তদান করলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে নিছক কোনও রাজনৈতিক উৎসব বা আড়ম্বরের মধ্যে সীমাবদ্ধ রাখা নয়। বরং দিনটিকে সাধারণ মানুষের সেবায় উৎসর্গ করার যে ডাক দলীয় নেতৃত্ব দিয়েছিল, রক্তদানের মাধ্যমে তারই আনুষ্ঠানিক সূচনা ঘটেছে। নিজে রক্ত দেওয়ার পর দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকেই আগামী এক মাস আর্তের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান নীতিন নবীন। এ দিকে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধুম লেগে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে। আগামী একমাস ধরে যা নিরবচ্ছিন্নভাবে চলবে।

দেখুন: https://x.com/jazzbaatbangla/status/2100520640851976339?s=20

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই বিশাল কর্মযজ্ঞ দেশজুড়ে পরিচালিত হবে। এ বারের এই ‘সেবা সংকল্প অভিযান’-এর নেপথ্যে রয়েছে এক গভীর রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। সেই হিসেবে চলতি বছরে জনজীবনে এবং প্রশাসনিক শীর্ষ পদে তাঁর দীর্ঘ ২৫ বছর পূর্ণ হতে চলেছে। এই দীর্ঘ আড়াই দশকের প্রশাসনিক সাফল্য এবং দেশসেবাকে স্মরণীয় করে রাখতেই এই একমাসব্যাপী সেবামূলক কর্মসূচির পরিকল্পনা করেছে পদ্ম শিবির। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, মোদীর এই দীর্ঘ রাজনৈতিক সফরকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাঁর আদর্শকে জনসেবার মাধ্যমে ছড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।

এই এক মাসের কর্মসূচিতে দেশজুড়ে একাধিক গঠনমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগও নেওয়া হয়েছে। প্রতিটি জেলা ও মণ্ডলে রক্তদান শিবিরের পাশাপাশি ব্যাপক হারে পরিচ্ছন্নতা অভিযান বা ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করা হবে। পরিবেশ রক্ষায় দেশজুড়ে কোটি কোটি বৃক্ষরোপণ এবং জল সংরক্ষণের জন্য বিশেষ জলাশয় সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া বিজেপির পরিকল্পনা অনুযায়ী, আগামী  ৭ অক্টোবর মোদীর প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তির দিন আয়োজন করা হবে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’। গ্রাম ও শহরকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলের।

তবে জন্মদিনকেও স্মরণীয় করে রাখতে দেশবাসীর কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এ দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে দেশের প্রতিটি প্রান্তের মানুষকে নিজ নিজ বাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ বা মঙ্গলপ্রদীপ জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে। দলীয় নেতৃত্বের আশা, এই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করবেন। নীতিন নবীন এদিন সংবাদমাধ্যমকে বলেন, "প্রধানমন্ত্রী মোদীর জীবনই হলো সেবার অপর নাম। তাঁর ২৫ বছরের প্রশাসনিক সততা ও কর্মদক্ষতাকে সম্মান জানাতেই আমরা এই সেবার পথ বেছে নিয়েছি।" দেশজুড়ে এই অভিযানকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যা আগামী এক মাস ধরে ভারতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।

15 Views 0 Likes 0 Comments

Related News

ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক
দেশ

ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক

নিউজ ডেস্ক: রাজধানীতে সদ্যই শেষ হয়েছে ১৮ তম ব্রিকস শীর্ষ সম্মেলন। তার পরই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর দাবি। ব্রিকসের বৈঠকে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেস...

১৭ সেপ্টে ২০২৬, ০৩:৪৩ পিএম · 2 মিনিট
সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড?
দেশ

সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড?

মহারাষ্ট্র, নিউজ ডেস্ক: সরকারি অফিসে তখন চলছিল স্বাভাবিক কাজকর্ম। আচমকাই সেখানে এমন কয়েকজন 'অতিথির' আগমন, যাদের দেখে রীতিমত চমকে উঠলেন উপস্থিতরা। শুধু প্রবেশ করেই থেমে যায়নি ঘটনা, তাদের বসানো হল আধিকারিকদের টেবিলের উপর...

১৭ সেপ্টে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
UPI মাশুলে কেন্দ্রের পাশে ওমর, তবে গ্রাহকের ঘাড়ে নয় খরচ
দেশ

UPI মাশুলে কেন্দ্রের পাশে ওমর, তবে গ্রাহকের ঘাড়ে নয় খরচ

নয়াদিল্লি: ইউপিআই লেনদেনে নতুন করে মাশুল চালুর সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই কেন্দ্রের অবস্থানকে সমর্থন করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে তাঁর বক্তব্য, এই খরচের বোঝা যেন সাধারণ গ্রাহকদের উ...

১৭ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিজ্ঞাপনের টাকা নিলে আর ‘নিরপেক্ষ’ থাকা যায়?
দেশ

বিজ্ঞাপনের টাকা নিলে আর ‘নিরপেক্ষ’ থাকা যায়?

নয়াদিল্লি: ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখিয়ে আয় করে মেটা। পাশাপাশি অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের সামনে কোন কনটেন্ট পৌঁছবে, সেটিও নির্ধারিত হয়। এই পরিস্থিতিতে মেটা আদৌ তথ্যপ্রযুক...

১৭ সেপ্টে ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.