JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৪:০৭ পিএম
Breaking
আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের জন্মদিনে বাংলার জন্য মোদীর বার্তা, অন্নপূর্ণা থেকে বিশ্বকর্মা! একসঙ্গে বড় ঘোষণা! নাকচোড়ার বাঁধে ভাঙনে নতুন আতঙ্ক, উদ্বেগ রায়দিঘিতে UPI মাশুলে কেন্দ্রের পাশে ওমর, তবে গ্রাহকের ঘাড়ে নয় খরচ বিজ্ঞাপনের টাকা নিলে আর ‘নিরপেক্ষ’ থাকা যায়? দেশে ফেরা থেকে দল চালানো, আওয়ামী লিগে নজর দিল্লির দিকে আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের জন্মদিনে বাংলার জন্য মোদীর বার্তা, অন্নপূর্ণা থেকে বিশ্বকর্মা! একসঙ্গে বড় ঘোষণা! নাকচোড়ার বাঁধে ভাঙনে নতুন আতঙ্ক, উদ্বেগ রায়দিঘিতে UPI মাশুলে কেন্দ্রের পাশে ওমর, তবে গ্রাহকের ঘাড়ে নয় খরচ বিজ্ঞাপনের টাকা নিলে আর ‘নিরপেক্ষ’ থাকা যায়? দেশে ফেরা থেকে দল চালানো, আওয়ামী লিগে নজর দিল্লির দিকে

পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা 'বহুরূপী'র সুবাদে ফিরিয়ে এনেছিলেন বাংলার এই অঞ্চলিক শিল্প। ননিচোরা দাস বাউলের গাওয়া 'ময়দামুখো' গানটি বাংলার গণ্ডি পেরিয়ে খ্যাতি অর্জন করেছিল বিদেশের মাটিতেও। বছর দুয়েক বাদে এবার সেই ননীকে নিয়েই সিক্যুয়েলের আইটেম গানে চমক দিলেন শিবপ্রসাদ। তবে এবার আর ছ্যাঁচড়াপুরের বিক্রম 'ময়দামুখো' নন, বরং 'ঝিমলি' কৌশানী মুখোপাধ্যায়ের। প্রেমে সে হয়ে উঠেছে 'সোনামুখো'। তাই ননীচোরা দাস বাউল গেয়ে উঠলেন, 'কই গো হ্যান্ডেলের মা প্যান্ডেল, চলে যাব ব্যান্ডেল। তাকাইছে সোনামুখো, পটলের মতো চোখ নিয়ে তাকাইছে...।'

বুধবার মুক্তি পেয়েছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র আইটেম গান 'ময়দামুখো হিট'। বিয়ের আসরের প্রেক্ষাপটে যে গানের দৃশ্যায়ণে শিবপ্রসাদ-কৌশানীর রোম্যান্স জমে ক্ষীর। গানের লিরিকসে এবারও ছন্দে-ছন্দে রসিক শব্দবাজিতে পেটে খিল ধরিয়েছেন ননিচোরা দাস বাউল। সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছেন রীতম সেন।  এবার 'সোনামুখো'র দাবি, 'বিয়ের আগে ছিলাম হিরো নম্বর ওয়ান, এখন বিয়ের পর কুলি নম্বর ওয়ান...।' শুধু কি তাই? 'তুই দেখতে বিউটিফুল, ফ্যামিলিম্যান কুল', বলে বিক্রমকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন 'ঝিমলি' কৌশানীও। তাহলেই বুঝুন! উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে বঙ্গবাসী যে ফের একটা হিট আইটেম গান উপহার পেতে চলেছে, সেটা আন্দাজ করাই যায়।

গানের প্রথম দৃশ্যেই স্যুটেড-বুটেড শিবপ্রসাদকে দেখা গেল। শিবপ্রসাদ জানালেন, "আগের গানটা সুপারহিট, তাই এবারের গানটা নিয়ে সকলেই আরও বেশি আশাবাদী ছিলেন। আমরা হয়তো সেটা পূরণ করতে পেরেছি। সকাল থেকে বহু মানুষের শুভেচ্ছাবার্তা পেয়েছি। দর্শক-শ্রোতারা ভালোবেসে যেভাবে রিভিউ দিচ্ছেন, তাতে আমি আপ্লুত। সবাই বলছেন যে, গানটা খুবই ভালো লেগেছে। সেটা দেখে আমাদেরও ভালো লাগছে। কিন্তু আগের গানটার থেকে এই 'ময়দামুখো হিট' গানটি সম্পূর্ণ আলাদা। আমরা 'ডাকাতিয়া বাঁশি'র একটা ছোঁয়া রাখার চেষ্টা করেছি বটে, কিন্তু দুটোর প্রেক্ষাপট একেবারেই আলাদা। আগের গানটায় একটা মেলার সিকোয়েন্সে ছিল, আর এবারেরটা ছ্যাঁচড়াপুরের এক বিয়ের আসরে। সেটা মাথায় রেখেই গানের কথা-সুর এবং দৃশ্যায়ন ভাবা।" কৌশানীর কথায়, "ছাব্বিশ সালে দাঁড়িয়েও 'ডাকাতিয়া বাঁশি' ব্লকবাস্টার! তবে 'ময়দামুখো হিট'-এর সঙ্গে তুলনা টানলে চলবে না। ওটায় ঝিমলি-বিক্রমের প্রথম আলাপ হয়, আর এই গানে ওদের দাম্পত্য রসায়ন দেখানো হয়েছে। তাই দর্শকের জন্য নতুন চমক অপেক্ষা করছে।”

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিক স্তরে দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় ‘বহুরূপী’দের টিম। এবারের ডাকাতি যে আরও বড় পরিসরে হবে, সেটা টিজারে যিশু-শিবপ্রসাদের দ্বৈরথ দেখেই বেশ বোঝা গিয়েছিল। আগামী ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। পুজোর বক্স অফিস মহারণে এবার কোন খেল দেখায় ‘বহুরূপী’রা? নজর থাকবে সেদিকে।

15 Views 0 Likes 0 Comments

Related News

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টলিপাড়ায় চর্চা
বিনোদন

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে...

প্রসেনজিৎ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশসেবার কাজে তাঁর সুস্বাস্থ্য ও অফুরন্ত শক্তির জন্য প্রার্থনা করেন। অভিনেতার এই বার্তা প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি
বিনোদন

‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল...

লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের নির্দিষ্ট নিয়ম মেনে বল সংগ্রহ করতে বলা হয়েছিল। অভিযোগ, খেলায় সোনামণি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের তুলনায় বেশি বল সংগ্রহ করেন।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার
বিনোদন

দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: আর মাসখানেকের ভেতরেই আসতে চলেছে দেবীপক্ষ। তার আগেই দেবীদের আবাহন শুরু হয়ে গিয়েছে। গত শুক্রবারে সিআরপিএফের কোবরা ইউনিটের দায়িত্ব নিয়েছেন ইন্সপেক্টর জেনারেল সংযুক্তা পরাশর। আর এবার আরেক দেবী'র হ...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 3 মিনিট
১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক!
বিনোদন

১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক!

নিউজ ডেস্ক: নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রত্যাবর্তন করলেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় ১৮ বছর পর। তার তৈরি পোশাকের বৈচিত্র ও পরিবেশনের নাটকীয়তা নজর কেড়েছেন তিনি। দীর্ঘদিন র‌্যাম্প থেকে দূরে থাকলেও এখনও তিনিই শ্রেষ...

১৭ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.