JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৫:২৮ পিএম
Breaking
মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা! এক সভা, তারপরই ধস্তাধস্তি, পঞ্চায়েত অফিসে মহিলা সদস্যাকে হেনস্তার অভিযোগে তোলপাড়! মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা! লড়াই ভুলে ভাই-ভাই, অভিষেককে জড়িয়ে বৈভবের ‘ব্রোম্যান্স’ ভাইরাল শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা! এক সভা, তারপরই ধস্তাধস্তি, পঞ্চায়েত অফিসে মহিলা সদস্যাকে হেনস্তার অভিযোগে তোলপাড়!

জন্মদিনে বাংলার জন্য মোদীর বার্তা, অন্নপূর্ণা থেকে বিশ্বকর্মা! একসঙ্গে বড় ঘোষণা!

জন্মদিনে বাংলার জন্য মোদীর বার্তা, অন্নপূর্ণা থেকে বিশ্বকর্মা! একসঙ্গে বড় ঘোষণা!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে বাংলায় উদযাপিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’৷ প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশেষ দিন পালনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। এই আবহে বাংলার মা-বোনেদের বড় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার ভিডিয়ো বার্তায় মোদী বলেন, 'আজ আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত। বাংলার মা-বোনেরা আমাকে সর্বদাই শক্তি জুগিয়েছে।'

২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ৩ হাজার করে দেওয়া হবে। সেই কথা রেখেছে বিজেপি সরকার। রাজ্যে পালাবদলের পর জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এবার সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'জরুরি খরচ নিয়ে মাথায় চিন্তার বোঝা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায়। রাজ্য সরকারের চালু করা 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প আজ বাংলার মা-বোনেদের সেই আত্মবিশ্বাস ও অর্থনৈতিক সুরক্ষা জোগাচ্ছে।'

একইসঙ্গে তিনি আরও বলেন, 'দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে আজ অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কোনও মায়ের জন্য বাচ্চার পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্যান দরকারি জিনিসের খরচ।' 
প্রধানমন্ত্রী কথায়, 'আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।' তাই তাঁদের জীবনে উন্নয়ন আনা এবং আত্মবিশ্বাস বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য।

পাশাপাশি, কাটমানি নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী। তিনি বলেন, 'সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই এই অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে এবং আজ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে। মাঝখানে কোনও দালালি নেই, কোনও কাটমানি নেই।' যোগ্য মহিলারা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রাখার নির্দেশ দেন তিনি।

অন্যদিকে, রাজ্যে চালু হচ্ছে ‘পিএম বিশ্বকর্মা যোজনা।’কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের তরফে ২০২৩ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর মাধ্যমে রাজ্যের প্রায় ২ লক্ষ ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।  প্রথম ধাপে ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যায়, যার সুদের হার মাত্র ৫ শতাংশ। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানও।

44 Views 0 Likes 0 Comments

Related News

জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা!
মহানগর

জোড়াফুল ‘ফ্রিজ’ হতেই মধ্যরাতে ঋতব্রতর বার্তা!

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। বৃহস্পতিবার রাতে কমিশন জানিয়ে দিয়েছে, আসন্ন উপনির্বাচনে তৃণমূলের কোনও পক্ষই আপাতত ‘জোড়...

১৮ সেপ্টে ২০২৬, ০৫:১৬ পিএম · 2 মিনিট
মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা!
মহানগর

মাঝরাতে তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’! ভোটের আগে মমতার বড় পরীক্ষা!

কলকাতা, নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বড়সড় মোড়। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলের সংরক্ষিত ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নন্দীগ্রাম ও ...

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৩২ পিএম · 2 মিনিট
জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড়
মহানগর

জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড়

নয়াদিল্লি, নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনি...

১৮ সেপ্টে ২০২৬, ০৩:১০ পিএম · 2 মিনিট
জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের
মহানগর

জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জন্যও নতুন নাম ও প্রতীক ঘোষণা করা হয়েছে। সেই শিবিরের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। ফলে একই রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষকেই এবার পৃথক নাম ও প্রতীকে নির্বাচনী লড়াই করতে হবে।

১৮ সেপ্টে ২০২৬, ০২:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.