JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ১০:০৯ পিএম
Breaking
KaliPuja: ড্রোনের নজরদারি, ডিজে নিষিদ্ধ! উৎসবে কড়া প্রশাসন হাসপাতালে ভর্তি শরদ পওয়ার, এখন কেমন আছেন? ৩৫ হাজারের ব্যবসায় প্রথম মাসেই ৬ লক্ষের বিক্রি, ৫ কোটির প্রস্তাবও ফেরালেন দুই বন্ধু নীল-সাদা থেকে গেরুয়া-কালো, KIFF-এর নতুন লোগোয় শিল্পের নান্দনিকতা নাকি রঙের রাজনীতি? চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন-মেট্রো... ইঞ্জেকশনের ঝক্কি ছাড়াই ডায়াবিটিস নিয়ন্ত্রণের সুযোগ ! কমতে পারে খরচ ছোট্ট ঘটনা? চোরবাগানকাণ্ডে অধ্যক্ষকে প্রশ্ন কুণালের Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান KaliPuja: ড্রোনের নজরদারি, ডিজে নিষিদ্ধ! উৎসবে কড়া প্রশাসন হাসপাতালে ভর্তি শরদ পওয়ার, এখন কেমন আছেন? ৩৫ হাজারের ব্যবসায় প্রথম মাসেই ৬ লক্ষের বিক্রি, ৫ কোটির প্রস্তাবও ফেরালেন দুই বন্ধু নীল-সাদা থেকে গেরুয়া-কালো, KIFF-এর নতুন লোগোয় শিল্পের নান্দনিকতা নাকি রঙের রাজনীতি? চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন-মেট্রো... ইঞ্জেকশনের ঝক্কি ছাড়াই ডায়াবিটিস নিয়ন্ত্রণের সুযোগ ! কমতে পারে খরচ ছোট্ট ঘটনা? চোরবাগানকাণ্ডে অধ্যক্ষকে প্রশ্ন কুণালের Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান

হাসপাতালে ভর্তি শরদ পওয়ার, এখন কেমন আছেন?

হাসপাতালে ভর্তি শরদ পওয়ার, এখন কেমন আছেন?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ফের অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ারকে। সোমবার, কাশি ও বুকে ব্যথার কারণে তাঁকে পুণের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর মেয়ে তথা বারামতীর সাংসদ সুপ্রিয়া সুলে।

এক্সে হ্যান্ডেলে বাবার অসুস্থতার খবর জানিয়ে সুপ্রিয়া সুলে লেখেন, কাশির সমস্যা দেখা দেওয়ার পর  হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরদ পওয়ারকে। সেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা চলছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি যাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সুপ্রিয়া।

অন্যদিকে, রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিওলজিস্ট ও চেয়ারম্যান ড. পারভেজ কে গ্রান্ট জানিয়েছেন, বুকে প্লিউরিটিক পেনের অভিযোগের পর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই আপাতত চিকিৎসকদের নজরদারিতে থাকবেন তিনি। 

উল্লেখ্য, চলতি বছরেই একাধিকবার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে যেতে হয়েছে শরদ পওয়ারকে। এবারও তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে এনসিপি নেতার দ্রুত সুস্থতা কামনা করছেন দলের কর্মী-সমর্থকরা।

5 Views 0 Likes 0 Comments

Related News

৩৫ হাজারের ব্যবসায় প্রথম মাসেই ৬ লক্ষের বিক্রি, ৫ কোটির প্রস্তাবও ফেরালেন দুই বন্ধু
দেশ

৩৫ হাজারের ব্যবসায় প্রথম মাসেই ৬ লক্ষের বিক্রি, ৫ কোটির প্রস্তাবও ফেরালেন দুই বন্ধ...

সপ্তাহে পাঁচ দিন কর্পোরেট চাকরি, আর সপ্তাহান্তে মাটনের ঠেলা! মাত্র ৩৫ হাজার টাকা পুঁজি নিয়ে নয়ডায় ‘লাহাম’ নামে ফুড কার্ট শুরু করেছিলেন দুই বন্ধু ঋষভ কুমার ও শশিকান্ত সিংহ। প্রথম মাসেই প্রায় ৬ লক্ষ টাকার বিক্রি। দোকানের একমাত্র পদ ‘নমকিন গোশত’ খেতে ক্রেতাদের ভিড় এতটাই যে তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে খাবার। এমনকি ৫ কোটি টাকার মূল্যায়নের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন দুই উদ্যোক্তা। এবার তাঁদের লক্ষ্য, ছোট্ট ফুড কার্ট থেকে নিজস্ব রেস্তরাঁ গড়ে তোলা।

০২ নভে ২০২৬, ০৯:০৫ পিএম · 4 মিনিট
Bullet Train: ঘণ্টায় ২৮০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন! দিল্লি থেকে গুয়াহাটি মাত্র ৮ ঘণ্টা
দেশ

Bullet Train: ঘণ্টায় ২৮০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন! দিল্লি থেকে গুয়াহাটি মাত্র...

নিউজ ডেস্ক: দেশের রেল যোগাযোগে আসতে চলেছে নতুন যুগ! বন্দে ভারতকে ছাপিয়ে এবার ভারতের রেলপথে ছুটতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন। ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই অত্যাধুনিক ট্রেন ঘিরে ইতিমধ্যে...

০২ নভে ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
Amit Shah: ‘ভোট বাঁচাও’য়ের আড়ালে ‘অনুপ্রবেশকারী বাঁচাও’! রাহুলকে তুলোধোনা শাহের, মমতাকেও কড়া আক্রমণ
দেশ

Amit Shah: ‘ভোট বাঁচাও’য়ের আড়ালে ‘অনুপ্রবেশকারী বাঁচাও’! রাহুলকে তুলোধোনা শাহের,...

হায়দরাবাদ: রামলীলা ময়দানে কংগ্রেসের সভা ঘিরে জাতীয় রাজনীতিতে উত্তাপ। এবার সেই সভাকে হাতিয়ার করেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কটাক্ষ, রাহুলের আন্দোলন আসলে ‘ভো...

০২ নভে ২০২৬, ০৬:১৮ পিএম · 1 মিনিট
West Bengal Politics : মমতা-রাহুলকে একযোগে নিশানা কৌস্তভের
দেশ

West Bengal Politics : মমতা-রাহুলকে একযোগে নিশানা কৌস্তভের

দিল্লির রামলীলা ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে 'আমার নেত্রী' বলে সম্বোধন করতেই তাঁকে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী।

০২ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.