JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ০৮:৪৯ পিএম
Breaking
চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন-মেট্রো... ইঞ্জেকশনের ঝক্কি ছাড়াই ডায়াবিটিস নিয়ন্ত্রণের সুযোগ ! কমতে পারে খরচ ছোট্ট ঘটনা? চোরবাগানকাণ্ডে অধ্যক্ষকে প্রশ্ন কুণালের Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান Bangladesh: পদ্মায় জোড়া কাতলা, সঙ্গে মহাবিপন্ন বাগাড়! তিন মাছের দাম ১.৬০ লক্ষ Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশকর্মী Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের SuvenduAdhikari: শিলিগুড়িতে বিজেপির মেগা মিছিল! শুভেন্দু-সুকান্তর নেতৃত্বে ‘গণতন্ত্র বাঁচ... চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন-মেট্রো... ইঞ্জেকশনের ঝক্কি ছাড়াই ডায়াবিটিস নিয়ন্ত্রণের সুযোগ ! কমতে পারে খরচ ছোট্ট ঘটনা? চোরবাগানকাণ্ডে অধ্যক্ষকে প্রশ্ন কুণালের Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান Bangladesh: পদ্মায় জোড়া কাতলা, সঙ্গে মহাবিপন্ন বাগাড়! তিন মাছের দাম ১.৬০ লক্ষ Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশকর্মী Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের SuvenduAdhikari: শিলিগুড়িতে বিজেপির মেগা মিছিল! শুভেন্দু-সুকান্তর নেতৃত্বে ‘গণতন্ত্র বাঁচ...

Bangladesh: পদ্মায় জোড়া কাতলা, সঙ্গে মহাবিপন্ন বাগাড়! তিন মাছের দাম ১.৬০ লক্ষ

Bangladesh: পদ্মায় জোড়া কাতলা, সঙ্গে মহাবিপন্ন বাগাড়! তিন মাছের দাম ১.৬০ লক্ষ

নিউজ ডেস্ক: পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ল তিনটি বিশাল মাছ। দুটি কাতলা এবং একটি মহাবিপন্ন বাগাড় মিলিয়ে ওজন প্রায় ৭২ কেজি। সোমবার সকালে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের কাছে মাছগুলি ধরা পড়ে। পরে স্থানীয় মাছের বাজারে নিলামে তিনটি মাছ বিক্রি হয় মোট ১ লক্ষ ৬০ হাজার টাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে জেলে সেকেন সরদার দলবল নিয়ে পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন। জাল তোলার পর তাতে দুটি বড় কাতলা-সহ বিভিন্ন প্রজাতির মাছ ওঠে। একটি কাতলার ওজন ২৫ কেজি, অন্যটির ২২ কেজি। অন্যদিকে, জেলে অসেল সরদারের জালেও ধরা পড়ে ২৫ কেজি ওজনের একটি বাগাড়।

দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মাছের আড়তে প্রকাশ্য নিলামে মাছগুলি কেনেন স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ। ২৫ কেজির কাতলাটি ৫৭ হাজার ৫০০ টাকা এবং ২২ কেজির কাতলাটি ৫০ হাজার ৬০০ টাকায় কেনেন তিনি। বাগাড়টির দাম ওঠে ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর খরচ হয়েছিল ১ লক্ষ ৪৮ হাজার ১০০ টাকা।

পরে সিলেটের এক ইতালিপ্রবাসীর কাছে ফোনে যোগাযোগ করে মাছগুলি বিক্রি করেন শাহজাহান। তাঁর দাবি, দুটি কাতলা ও বাগাড় মিলিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা পেয়েছেন তিনি।

তবে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে পরিবেশ সংক্রান্ত উদ্বেগও। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকায় বাগাড় মহাবিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, এই মাছ শিকার, ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও দৌলতদিয়ায় প্রকাশ্যে বাগাড় ধরা এবং নিলামে বিক্রির ঘটনা ঘটছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন-মেট্রো প্রকল্প
বিদেশ

চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন...

বিশেষ প্রতিবেদন: বিরল খনিজের পর এ বার নির্মাণ সরঞ্জাম! আন্তর্জাতিক বাজারে নিজেদের আধিপত্যকে হাতিয়ার করে ফের চাপ তৈরির পথে চিন? বেজিংয়ের নয়া রফতানি নিয়ন্ত্রণ ঘিরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে। এ বার চিনের নিশানায় সুড়ঙ্গ খোঁড়া...

০২ নভে ২০২৬, ০৭:৫৮ পিএম · 4 মিনিট
Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশকর্মী
বিদেশ

Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশ...

নিউজ ডেস্ক: পোলিও নির্মূলের লক্ষ্যে সপ্তাহব্যাপী টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে পাকিস্তানে। আর সেই কর্মসূচিতে যুক্ত স্বাস্থ্যকর্মী ও টিকাকরণ দলগুলির নিরাপত্তা নিশ্চিত করতে করাচিতে ৮ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করেছে প্র...

০২ নভে ২০২৬, ০৬:৩৫ পিএম · 2 মিনিট
Bangladesh: হাজার বছরের পুরানো ঢাকার রমনা কালীমন্দির, ৭১ সালে গুড়িয়ে দেয় পাক সেনারা, শহীদ হন শতাধিক ভক্ত
বিদেশ

Bangladesh: হাজার বছরের পুরানো ঢাকার রমনা কালীমন্দির, ৭১ সালে গুড়িয়ে দেয় পাক সেনার...

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। প্রতিবছর ঘটা করে রমনা কালীমন্দিরে কালীপুজো হয়ে থাকে। রমনা ‘কালীবাড়ি’ নামেও পরিচিত। এটি প্রায...

০২ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 4 মিনিট
Bangladesh: ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বাংলাদেশে ফের আগুন! পুলিশের ভ্যানে অগ্নিসংযোগ, বন্ধ ১৫০ কারখানা
বিদেশ

Bangladesh: ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বাংলাদেশে ফের আগুন! পুলিশের ভ্যানে অগ্নিসং...

ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলন ক্রমশ হিংসাত্মক চেহারা নিচ্ছে। সোমবারও ঢাকা, গাজীপুর-সহ একাধিক শিল্পাঞ্চলে বিক্ষোভ, পথ অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও পুলিশের গাড়িতে ...

০২ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.