JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ০৭:৪১ পিএম
Breaking
Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান Bangladesh: পদ্মায় জোড়া কাতলা, সঙ্গে মহাবিপন্ন বাগাড়! তিন মাছের দাম ১.৬০ লক্ষ Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশকর্মী Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের Malda: ছট পুজোতেও চোরবাগানের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর ছক? মালদহে বিস্ফোরক দাবি মন্ত্রীর! Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর Bangladesh: হাজার বছরের পুরানো ঢাকার রমনা কালীমন্দির, ৭১ সালে গুড়িয়ে দেয় পাক সেনারা, শহীদ... Bullet Train: ঘণ্টায় ২৮০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন! দিল্লি থেকে গুয়াহাটি মাত্র ৮ ঘণ্টা Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান Bangladesh: পদ্মায় জোড়া কাতলা, সঙ্গে মহাবিপন্ন বাগাড়! তিন মাছের দাম ১.৬০ লক্ষ Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশকর্মী Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের Malda: ছট পুজোতেও চোরবাগানের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর ছক? মালদহে বিস্ফোরক দাবি মন্ত্রীর! Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর Bangladesh: হাজার বছরের পুরানো ঢাকার রমনা কালীমন্দির, ৭১ সালে গুড়িয়ে দেয় পাক সেনারা, শহীদ... Bullet Train: ঘণ্টায় ২৮০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন! দিল্লি থেকে গুয়াহাটি মাত্র ৮ ঘণ্টা

Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের ‘ভোট চুরি’ আন্দোলনের পালটা এবার কলকাতার রাজপথে বিজেপির শক্তিপ্রদর্শন। সোমবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের শেষে বিরোধীদের একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে বিরোধীদের আন্দোলনকে কেন্দ্র করে তাঁর মন্তব্য, “এসআইআর মানে, অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও। তাই এরা অরাজকতা তৈরি করতে চাইছে।”

বক্তব্য রাখতে গিয়ে বিরোধী শিবিরের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দুর্নীতি থেকে বাঁচতে, জেলে যাওয়া এড়াতে, পরিবারতন্ত্র বজায় রাখতে এবং তোষণের রাজনীতি ফিরিয়ে আনতেই বিরোধীরা একজোট হয়েছে। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ২ কোটি ৯২ লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।”

এরপর আরও আক্রমণাত্মক সুরে শুভেন্দু বলেন, “দিমাগি নকশাল, জেহাদি, জঙ্গি, মাওবাদী, পরিবারবাদী, ভ্রষ্টাচারী, এইসবকে উপড়ে ফেলার কাজ আমাদের করতে হবে।” বিরোধীদের উদ্দেশে ‘আরশোলা’, ‘ছারপোকা’ এবং ‘টুকরে টুকরে গ্যাং’-এর মতো শব্দবন্ধও ব্যবহার করেন তিনি। সাধারণ মানুষকে এদের থেকে সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

শুধু এসআইআর নয়, আগামী পুরসভা নির্বাচনকেও পাখির চোখ করেছে বিজেপি। কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে বিরোধীদের পরাজিত করার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর ঘোষণা, “আগামিদিনে কলকাতা ও হাওড়া পৌরনিগম নির্বাচনে ওদের সাফ করে জবাব দিয়ে দেব।”

উল্লেখ্য, বিরোধীদের ‘ভোট চুরি’ অভিযোগ এবং এসআইআর-বিরোধী আন্দোলনের পালটা হিসেবেই বিজেপির এই কর্মসূচি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলকে ঘিরে সোমবার কলকাতার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ায়। আগামী পুরসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদার করার বার্তাও দিল গেরুয়া শিবির।

3 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতায় ভাড়া বাড়ানোর প্রস্তাব, নতুন তালিকায় পকেটে টান যাত্রীদের
মহানগর

কলকাতায় ভাড়া বাড়ানোর প্রস্তাব, নতুন তালিকায় পকেটে টান যাত্রীদের

কলকাতা: বাসে উঠলেই এবার গুনতে হতে পারে ১৮ টাকা! কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে সরব হলেন বাসমালিকেরা। ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের কাছে চিঠি প...

০২ নভে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট
Annapurna Yojana: ‘চিৎকার-চেঁচামেচি বন্ধ’, নতুন আবেদন নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর
মহানগর

Annapurna Yojana: ‘চিৎকার-চেঁচামেচি বন্ধ’, নতুন আবেদন নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর

কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় বার্তা রাজ্য সরকারের। প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে যাঁদের অপেক্ষা, তাঁদের জন্য সুখবর দিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়। সম্প্রতি যাঁদের বয়স ২৫ বছর পূর্ণ হয়েছ...

০২ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Mohammad Selim: লেনিনের দেশে বিবেকানন্দ চর্চা! সেলিমের হাতে রামকৃষ্ণ মিশনের বই, মিছিলে হঠাৎ কেন স্বামীজিকে হাতিয়ার করলেন?
মহানগর

Mohammad Selim: লেনিনের দেশে বিবেকানন্দ চর্চা! সেলিমের হাতে রামকৃষ্ণ মিশনের বই, মি...

কলকাতা: এক হাতে বই, আর সেই বই ঘিরেই রাজনৈতিক মহলে নতুন চর্চা! কলকাতার বইমিছিলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাতে দেখা গেল স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা একটি বিশেষ বই। নাম ‘স্বামী বিবেকানন্দ স্টাডিজ ইন সোভিয়েত ইউ...

০২ নভে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর
মহানগর

Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর

কলকাতা: দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের ‘ভোট চুরি’ আন্দোলনের পালটা এবার কলকাতার রাজপথে বিজেপির শক্তিপ্রদর্শন। সোমবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের শেষে বিরোধীদের একযোগে নিশানা...

০২ নভে ২০২৬, ০৬:০৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.