JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৭:৫৩ এএম
Breaking
শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে...

বিএসএফের হাতে বাংলাদেশি আটকের পর দুই ভারতীয়কে ধরে নিয়ে গেছে মেহেরপুরের গ্রামবাসী

বিএসএফের হাতে বাংলাদেশি আটকের পর দুই ভারতীয়কে ধরে নিয়ে গেছে মেহেরপুরের গ্রামবাসী

বাংলাদেশে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। 

বাংলাদেশি ওই কৃষকের নাম আবদুল মান্নান। তিনি ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে। এ ঘটনায় আজ দুপুরে পতাকা বৈঠক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তারা। এরপর আটক ৩ জনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পতাকা বৈঠকে আবদুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। 

এলাকাবাসীর আটক করা দুই ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মান্নান ইছাখালী সীমান্তে দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ অন্যান্য ফসলের চাষ করে করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনা ইছাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভারতীয় দুই কৃষককে আটক করে নিয়ে আসেন। 

আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয় কৃষককে তুলে এনেছে। তাদের একজনের নাম সচিন কর্মকার, অন্যজন নারায়ণ দেব।’ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ। সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় ভারতে ঢোকার পর তাকে আটক করা হয়। 

আজিবর রহমান কাজিয়ার চর এলাকার নুরুল মিয়ার ছেলে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ভারতে ঢোকেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সামনে পড়ে যান। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও আজিবর বিএসএফের হাতে আটক হন। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকলে বিএসএফ তাকে আটক করে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান।

53 Views 0 Likes 0 Comments

Related News

ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোটা বিশ্বের
বিদেশ

ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে...

ওয়াশিংটন: মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। এক দিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই প্রতিদ্বন্দ্বী শক্তি, অন্য দিকে বাণিজ্যযুদ্ধ, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নিয়ন্ত্রণকে ঘিরে ক্রমবর্ধমান টানাপড়েন। ফলে...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৫১ এএম · 3 মিনিট
মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর...
বিদেশ

মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর...

নিউজ ডেস্ক: মাঝআকাশে আচমকাই যান্ত্রিক বিভ্রাটের কবলে পড়েছিল বায়ুসেনার অত্যাধুনিক প্রশিক্ষণ যুদ্ধবিমান। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসছিল সেটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি বিম...

২৪ সেপ্টে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট
ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ
বিদেশ

ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ

নিউজ ডেস্ক: ঢাকার মহম্মদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেল ৫টা নাগাদ ইকবাল রোডের একটি বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগ...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে কেন এত চর্চা?
বিদেশ

ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে...

মস্কো: রাশিয়ার স্টেট ডুমা নির্বাচনের ফল প্রকাশের পর ফের আলোচনার কেন্দ্রে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিন ধরে চলা এই নির্বাচনে পুতিন নিজে প্রার্থী ছিলেন না। কিন্তু তাঁর নেতৃত্বাধীন United Russia দল ৪৫০ আসনের ডুমায় ৩৫...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.