JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৪:৩৩ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

রাজনীতির ঊর্ধ্বে মানবিক উদ্যোগ! পুজোয় দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এমএলএ ক্যান্টিন কৌস্তুভের

রাজনীতির ঊর্ধ্বে মানবিক উদ্যোগ! পুজোয় দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এমএলএ ক্যান্টিন কৌস্তুভের

দুর্গাপুজোর আনন্দে যাতে গরিব দুঃস্থ মানুষও সমানভাবে অংশ নিতে পারেন সেই লক্ষ্যেই অভিনব উদ্যোগ নিয়েছেন ব্যারাকপুর বিধানসভার বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। পুজোর চার দিন  দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পুজোর চার দিন এই ক্যান্টিনে দুঃস্থ মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ানো হবে।

জানা গিয়েছে, ব্যারাকপুর ও টিটাগরের বিভিন্ন এলাকায় এই ক্যান্টিন চালানোর পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত জায়গাগুলির চূড়ান্ত তালিকা তৈরি হয়নি। সঠিকভাবে স্থান নির্ধারণের পর সামাজিক মাধ্যম এবং প্রচার পত্রের মাধ্যমে জানানো হবে সাধারণ মানুষকে। 

এই প্রকল্প নিয়ে বিধায়ক কৌস্তুভ বাগচী বলেন, 'পুজোয় অধিকাংশ মানুষ যখন পরিবার নিয়ে আনন্দ করেন, ভালমন্দ খান, তখন অনেক অভাবী মানুষ সেই আনন্দ থেকে বঞ্চিত থাকেন। তাদেরকে বাঙালির সবথেকে বড় উৎসবে আনন্দের অংশীদার করতেই এই উদ্যোগ নিচ্ছি।'

এই কর্মসূচিতে বঙ্গস্পন্দন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতা করছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিধায়ক আরো জানিয়েছেন, শুধুমাত্র পুজোর চার দিন নয়, ভবিষ্যতে সারা বছর ব্যারাকপুরের দুতিনটি জায়গায় এমএলএ ক্যান্টিন চালানোর পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, রাজ্যের দরিদ্র ও ফুটপাতবাসী মানুষদের জন্য আগের থেকেই মা আহার প্রকল্প চালু রয়েছে। আগে মা ক্যান্টিন নামে পরিচিত এই পরিসেবায় মাত্র ৫ টাকায় সাধারণ মানুষকে খাবার দেওয়া হত। পরবর্তীকালে এই প্রকল্পের নাম ও মেনুতে পরিবর্তন আনা হয়েছে। এখন মা আহারে সপ্তাহের নির্দিষ্ট দিনে ডিম ভাত ও মাছ ভাত দেওয়া হয়। সেই উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে ব্যারাকপুরে এই ক্যান্টিন চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন কৌস্তুভ।

19 Views 0 Likes 0 Comments

Related News

‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস!
মহানগর

‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস!

সেলিম আরও বলেন, দেশকে শুধুমাত্র একটি নির্দিষ্ট মানচিত্র দিয়ে বোঝা যায় না। মানুষের প্রতি ভালোবাসা, আস্থা এবং দীর্ঘদিনের সভ্যতার ধারাবাহিকতার সঙ্গেও দেশের ধারণা যুক্ত।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৪২ এএম · 2 মিনিট
‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক
মহানগর

‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বি...

চলতি বছরে কামারডাঙা দুর্গোৎসব কমিটির পুজো ১০৭ বছরে পড়ছে। পুজোর থিম হিসেবে রাখা হয়েছে ‘সনাতন হিন্দু রাষ্ট্র’। পুজোর প্রস্তুতির পাশাপাশি বামপন্থী সংগঠনগুলির স্টল নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:৪৫ পিএম · 2 মিনিট
সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
মহানগর

সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান থেকেই সাধু-সন্তদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বর্তমান মুখ্যমন্ত্রী।

২৭ সেপ্টে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
মহানগর

SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। রবিবার এই ইস্যুতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে প্রায় ২৭ লক...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.