JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৮:৩৬ পিএম
Breaking
Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ Abhijit Deepke: দাদুর দুই বিয়ে? সমাজমাধ্যমে প্রশ্নের মুখে CJP প্রধান অভিজিৎ দীপকে, পাল্টা... Pakistan: লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস, মৃত ৫, আহত অন্তত ৩০ Soudi Attack: সৌদিতে হুথি-হামলার আতঙ্ক! বাঙ্কারে সরানো হচ্ছে যুবরাজকে, ১৭ Neha Bora: নেহার লাল টি-শার্টে ‘ওয়ান পিস’-এর খুলি! Ladakh: ২৮টি জায়গার নামকরণ ঘিরে নতুন সংঘাত Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ Abhijit Deepke: দাদুর দুই বিয়ে? সমাজমাধ্যমে প্রশ্নের মুখে CJP প্রধান অভিজিৎ দীপকে, পাল্টা... Pakistan: লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস, মৃত ৫, আহত অন্তত ৩০ Soudi Attack: সৌদিতে হুথি-হামলার আতঙ্ক! বাঙ্কারে সরানো হচ্ছে যুবরাজকে, ১৭ Neha Bora: নেহার লাল টি-শার্টে ‘ওয়ান পিস’-এর খুলি! Ladakh: ২৮টি জায়গার নামকরণ ঘিরে নতুন সংঘাত

১৩ জন গ্রেফতার

১৩ জন গ্রেফতার

কলকাতা, নিউজ ডেস্ক: দলীয় কার্যালয়ের হোর্ডিং খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতৃত্বের নজিরবিহীন সংঘাতের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ক্যামাক স্ট্রিটে ঘটে যাওয়া এই ধুন্ধুমার কাণ্ডে সরাসরি নাম জড়াল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ও'ব্রায়েন, হুমায়ুন কবীর ও বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটদের। সরকারি কাজে বাধা, মারধর এমনকি মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির চেষ্টার মতো জামিন অযোগ্য একাধিক ধারায় দায়ের হয় তিনটি মামলা। ঘটনার জেরে ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে। ক্যামাক স্ট্রিটের বহুতলে থাকা তৃণমূলের বেআইনি বিলবোর্ড নামাতে যায় কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের একটি দল। সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

অভিযোগ, পুরকর্মীদের কাছে উপযুক্ত নথিপত্র না থাকার অভিযোগ তুলে তাঁদের পথ আটকান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলীয় কর্মীরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় তীব্র বাকযুদ্ধ ও ধস্তাধস্তি। অভিযোগ, অফিসে ঢোকার মুখে পুলিশের কলার ধরে মারধর করা হয়, ধাক্কাধাক্কিতে সিঁড়িতে পড়ে যান একাধিক পুলিশকর্মী।

পুরকর্মীদের হাত থেকে যন্ত্রপাতি কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে।

প্রবল উত্তেজনার মধ্যেও পুরসভা হোর্ডিংটি নামিয়ে দেয় ঠিকই, তবে অভিযান শেষ হতেই সেখানে ফের তৃণমূলের নতুন ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এই সংঘাতকে কেন্দ্র করে মোট ৩টি এফআইআর রুজু হয়েছে। কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার এবং শেক্সপিয়র সরণি থানার এক আধিকারিকের দায়ের করা মামলায় অভিষেক ডেরেকদের নাম রয়েছে। অন্য মামলাটি রুজু হয়েছে পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্টের অভিযোগে।

গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পুলিশ পুরসভার বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরের আনাচে-কানাচে বিরোধীদের হোর্ডিং থাকলেও শুধু তাঁদের অফিসেই কেন এই অভিযান, তা নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। সব মিলিয়ে ক্যামাক স্ট্রিটের হোর্ডিং বিতর্ক এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

68 Views 0 Likes 0 Comments

Related News

Jalpaiguri: পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর নিদান! বিজেপি বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
রাজ্য

Jalpaiguri: পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর নিদান! বিজেপি বিধায়কের মন্তব্যে...

জলপাইগুড়ি: দুর্গাপুজোর মণ্ডপে কি এবার জায়গা পাবে মুখ্যমন্ত্রীর ছবি? পুজোর আবহেই এমন প্রস্তাব দিয়ে বিতর্কে জড়ালেন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার। জলপাইগুড়িতে সরকারি অনুদানপ্রাপ্ত দুর্গাপুজো কমিটিগুলির হাতে অনুদানে...

১৩ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের
রাজ্য

Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের

URL :  Tags-  Image Head: ৩০ বছরের অপেক্ষার অবসানরায়গঞ্জ, নিউজ ডেস্ক: একটি ঘটনা, একাধিক প্রশ্ন এবং বিচারের অপেক্ষায় কেটে গেল দীর্ঘ তিন দশক। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি পেরিয়ে গেছে বছরের পর বছর। ক...

১২ অক্টো ২০২৬, ০৮:০৪ পিএম · 2 মিনিট
Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী
রাজ্য

Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী

শোকের মুহূর্তে প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে এসে যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে সেই যন্ত্রণা আরও বেড়ে যায়। এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে শিলিগুড়ির এক গুরুত্বপূর্ণ শ্মশানে আশা একাধিক পরিবারকে।...

১২ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের
রাজ্য

English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরব...

ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি দায়িত্ব গ্রহণের পরই শহরের যানজট, পার্কিং এবং টোটো সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছেন।

১২ অক্টো ২০২৬, ০৪:৫৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.