JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০১:১৫ এএম
Breaking
Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য? Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য?

রোহিতের পিছনে লাগাটাই বড় ভুল? চাকরি যাচ্ছে আগরকারের!

রোহিতের পিছনে লাগাটাই বড় ভুল? চাকরি যাচ্ছে আগরকারের!

বড়সড় প্রশাসনিক বদলের ইঙ্গিত ভারতীয় ক্রিকেটে। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকারের মেয়াদ আর মাত্র এক মাসের মধ্যেই শেষ হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। বোর্ড সূত্রের খবর, বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। আগরকারের চুক্তির মেয়াদ গত জুনেই শেষ হওয়ার কথা ছিল। যদিও তাঁর মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়। প্রথমে মনে করা হচ্ছিল, হয়তো আগামী বছর ওডিআই বিশ্বকাপ পর্যন্তই তাঁকে দায়িত্বে রাখা হবে। কিন্তু সম্প্রতি লাগাতার ব্যর্থতা এবং কিছু ঘটনা সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে রোহিত শর্মার ভবিষ্যৎ ঘিরে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজই হিটম্যানের শেষ সিরিজ হতে চলেছে বলে নির্বাচক কমিটি এবং গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা হয়েছিল। এমনকি পরবর্তী সিরিজগুলিতে তাঁকে না রাখার বিষয়েও কথাবার্তা এগিয়েছিল। কিন্তু লর্ডসে তৃতীয় একদিনের ম্যাচের আগে রোহিতের অবসর নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ার পরই ম্যাচে শতরান করে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর ইনিংস নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট, উভয়কেই অস্বস্তিতে ফেলে দেয়।

এর কিছু দিনের মধ্যেই প্রধান নির্বাচক আগরকারের সঙ্গে আলোচনা না করেই বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, রোহিত এখনও ভারতের একদিনের দলের নিয়মিত সদস্য এবং দলের পরিকল্পনায় যত দিন থাকবেন, তত দিন খেলবেন। তাঁর এই মন্তব্য কার্যত নির্বাচকদের পরিকল্পনার পরিপন্থী বলেই মনে করছে ক্রিকেটমহলের একাংশ। যদিও একই সঙ্গে এমনও খবর যে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের একাংশ ২০২৭ সালের বিশ্বকাপে রোহিতকে দেখতে আগ্রহী নয়।

এ দিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ১০ ম্যাচের মধ্যে ৮টি হার নিয়ে বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠক হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি। ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক ছাড়াই ভারতীয় দল ইতিমধ্যেই শ্রীলঙ্কায় দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে। ফলে নির্বাচক কমিটি, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের অন্দরে কী সিদ্ধান্ত হতে চলেছে, তা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

58 Views 0 Likes 0 Comments

Related News

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা
ময়দান

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা

স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফিতে বাংলার জয়রথ থামার আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে অভিমন্যু ঈশ্বরণরা। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে শেষ হয়ে যাওয়ার ...

০৪ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন
ময়দান

Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন

স্পোর্টস ডেস্ক:নিজের ক্রিকেটজীবনে একাধিক অধিনায়কের নেতৃত্বে খেলেছেন শচীন তেন্ডুলকর। তাঁদের মধ্যে দু’জনকে আলাদা করে বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। প্রিয় অধিনায়কদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিক...

০৪ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান
ময়দান

India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির মধ্যে মাঠে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেন বিরাট কোহলি ও শুভমান গিল। অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল দুই ভা...

০৪ নভে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল
ময়দান

Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল

নিউজ ডেস্ক: রনজি ট্রফিতে টানা জয়ের ছন্দে বড় ধাক্কা খাওয়ার মুখে বাংলা। মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে কার্যত কোণঠাসা অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হওয়ার পর বোলাররা লড়াইয়ে ফেরালেও ব্যাটারদের ব্যর্থ...

০৪ নভে ২০২৬, ০৭:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.