JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:১৮ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি...

টেন দুশখাতে-দিলীপ আউট, টিম ইন্ডিয়ায় কোচের ভূমিকায় বাঙালি মুখ?

টেন দুশখাতে-দিলীপ আউট, টিম ইন্ডিয়ায় কোচের ভূমিকায় বাঙালি মুখ?

ফের বদলের হাওয়া ভারতীয় ক্রিকেটে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হারের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল গুরু গম্ভীরের সহযোগী কোচিং স্টাফদের ভবিষ্যৎ নিয়ে। অবশেষে সত্যি হল সেই জল্পনাই। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে চুক্তি পুনরায় নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, টেন দুশখাতের দু'বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ১০ জুন, এবং এক বছরের বর্ধিত মেয়াদ পাওয়া টি দিলীপের চুক্তি শেষ হয়েছে ৮ জুন।

সইকিয়া স্পষ্ট করে দিয়েছেন, টিম ইন্ডিয়ার বিলেত সফর শেষ হওয়া পর্যন্ত দু'জনকে দায়িত্বে রাখা হলেও এরপর আর তাঁদের চুক্তি বাড়ানো হচ্ছে না। তাঁর কথায়, ‘‘চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই ইস্তফা গ্রহণের প্রশ্নই ওঠে না।’’ ফলে নতুন কোচিং স্টাফ গঠনের পথেই এগোচ্ছে বিসিসিআই।

এ দিকে এরই মধ্যে খবর‌, ভারতের নতুন ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অসমের শুভদীপ ঘোষ। যদিও এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআই সচিব জানিয়েছেন, নতুন ফিল্ডিং কোচ বাছাইয়ের জন্য দু'তিন জন প্রার্থীর সঙ্গে আলোচনা চলছে। তবে দীর্ঘদিন ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত থাকা শুভদীপই এই মুহূর্তে দৌড়ে এগিয়ে বলে বোর্ড সূত্রের খবর।

জানা যাচ্ছে, হেড কোচ গৌতম গম্ভীরের অনুরোধেই টিম ইন্ডিয়ায় বহাল করা হয়েছিল রায়ান টেন দুশখাতেকে। তাঁকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনও ভূমিকা পাননি তিনি। এবার তিনি আবার কেকেআরে ফিরতে পারেন বলে খবর। অন্যদিকে, টি দিলীপের এক বছরের চুক্তি বৃদ্ধি হয়েছিল এক সিনিয়র তারকা ক্রিকেটারের সুপারিশে। কিন্তু তাঁর কাজকর্মে সন্তুষ্ট ছিলেন না বোর্ডের অনেকেই। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে ভারতের হতাশাজনক ফিল্ডিং পারফরম্যান্সের পর তাঁর চুক্তি আর না বাড়ানোর সিদ্ধান্ত কার্যত প্রত্যাশিতই ছিল।

 

903 Views 0 Likes 0 Comments

Related News

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
ময়দান

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.