JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম
Breaking
দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ পাফ-স্লিভ, করসেট, কোটি এবং আরও অনেক কিছু! দুর্গোৎসবে ট্রাই করার মতো ব্লাউজের পাঁচটি ট্রেন্... একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ পাফ-স্লিভ, করসেট, কোটি এবং আরও অনেক কিছু! দুর্গোৎসবে ট্রাই করার মতো ব্লাউজের পাঁচটি ট্রেন্... একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান

ভাঙড়ে থানার সামনে তুমুল উত্তেজনা, বিজেপি-আইএসএফ সংঘর্ষে আক্রান্ত পুলিশ

ভাঙড়ে থানার সামনে তুমুল উত্তেজনা, বিজেপি-আইএসএফ সংঘর্ষে আক্রান্ত পুলিশ
ভাঙড়ে থানার সামনে তুমুল উত্তেজনা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: এবার বিজেপি-আইএসফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের মাধবপুর থানার সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরাও। অভিযোগ, এক পুলিশ অফিসার-সহ মোট চারজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। শুধু পুলিশ নয়, থানার সামনে দিয়ে যাওয়া পথচলতি সাধারণ মানুষও হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়-১ ব্লকের মাধবপুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থানার কাছেই বিজেপি এবং আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। কী নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় বলে অভিযোগ। পরে সেই ঘটনা সংঘর্ষের আকার নেয়।

পরিস্থিতি সামাল দিতে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। অভিযোগ, সেই সময়ই পুলিশের উপরেও হামলা চালানো হয়। এক পুলিশ অফিসার-সহ চার পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এদিকে সংঘর্ষের জেরে থানার সামনের রাস্তায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ, ঘটনার মধ্যে পড়ে যান কয়েক জন পথচলতি মানুষও। তাঁদের কয়েক জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অনেকেই নিরাপদ জায়গায় সরে যান। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে আরও পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য মাধবপুর থানা সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

কী কারণে সংঘর্ষের সূত্রপাত, কারা পুলিশের উপর হামলা চালিয়েছে এবং পথচলতি মানুষদের মারধরের অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে বলেও জানা গিয়েছে। পুরো ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

বিজেপির স্থানীয় এক নেতা বলেন, 'রবিবার ক্যানিং পূর্বে দলের একটি পথসভা ছিল। ঝিঝিরআইট থেকে আমাদের এক কর্মী আসছিলেন। তাঁকে স্থানীয় আইএসএফ কর্মীরা মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আমাদের দলের কর্মীরা মাধবপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও হামলা চালায় আইএসএফ। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপরেও হামলা হয়।' যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

43 Views 0 Likes 0 Comments

Related News

শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা
রাজ্য

শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়া...

শান্তিপুর, নিউজ ডেস্ক: রাত তখন গভীর। বাড়ির এক ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম পরিবারের সদস্যেরা। আচমকায় অস্বাভাবিক শব্দে ঘুম ভাঙে এক মহিলার। বাইরে বেরোতে গিয়েই ঘটে যায় বিপত্তি, দরজা কোনওভাবেই খোলা যাচ্ছে না। শেষ পর্যন্ত কো...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান
রাজ্য

একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা। একের পর এক মামলার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। ...

২১ সেপ্টে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
অভব্য আচরণ! হুমায়ুনের দলের আরও এক কর্মী গ্রেফতার
রাজ্য

অভব্য আচরণ! হুমায়ুনের দলের আরও এক কর্মী গ্রেফতার

বহরমপুর, নিউজ ডেস্ক: ফের গ্রেফতার হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি (AJUP)-র আরও এক কর্মী। জানা গিয়েছে, ধৃতের নাম হায়দার শেখ। শক্তিপুর থানায় হুমায়ুন কবীরের ধর্না চলাকালীন থানার সামনে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হ...

২১ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
নতুন সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, প্রথম দিনেই উৎসাহ তুঙ্গে
রাজ্য

নতুন সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, প্রথম দিনেই উৎসাহ তুঙ্গে

কোচবিহার, নিউজ ডেস্ক: হাতে অ্যাডমিট কার্ড নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা। কেউ শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছেন পড়ায়, কেউ আবার বন্ধুদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করছেন। অন্যদ...

২১ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.