নিউজ ডেস্ক: বনাঞ্চল লাগোয়া রাস্তায় আচমকাই মেজাজ হারাল এক হাতি। সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে চলল তুমুল তাণ্ডব। দাঁতালটির আগ্রাসী রূপ ও গাড়িটির ওপর ভাঙচুর চালানোর একটি হাড়হিম করা দৃশ্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজন রাস্তা বা বনাঞ্চল সংলগ্ন রাস্তা না বরঞ্চ শহরের ব্যস্ততম রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল চারচাকা গাড়িটি। কোনো কারণে একটি হাতিটি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। সেটির মেজাজ এতটাই চড়ে যায় যে মুহূর্তের মধ্যে গাড়িটির ওপর চড়াও হয়। বিশালাকার শুঁড় ও দাঁত দিয়ে গাড়িটিকে ধাক্কা মারতে থাকে হাতিটি।
দেখুন: https://x.com/ItyagiSajid/status/2101695433303285813?s=20
কিছুক্ষণের মধ্যেই গাড়ির সামনের বোনেট, উইন্ডস্ক্রিন এবং দরজা মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। পুরো গাড়িটিকে প্রায় খেলনা গাড়ির মতো খেলিয়ে লন্ডভন্ড করে দেয় রুষ্ট 'গজরাজ'। দূর থেকে ধারণ করা এই দৃশ্য দেখে আঁতকে উঠছেন পথচলতি মানুষ থেকে শুরু করে নেটিজেনরা। হাতিটি পিঠের উপর বসে আছেন দুইজন ব্যক্তি,তারাও রীতিমত ঘাবরে যান।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে গাড়ির ভিতরের পরিস্থিতি নিয়ে। ঘটনার সময় ওই গাড়িতে কোনো যাত্রী বা চালক ছিলেন কি না, তা নিয়ে সমাজিক মাধ্যমে অনেকেই উৎকণ্ঠা প্রকাশ করেছেন। কারণ, যে হিংস্র কায়দায় গাড়িটিকে আঘাত করা হয়েছে, তাতে ভিতরে মানুষ থাকলে বড়সড় প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অনেকেই মন্তব্য করেছেন, হাতির এমন চরম রূপ সাধারণত বিরল, তবে কোনো কারণে প্ররোচিত হলে বা এলাকায় মানুষের অতিরিক্ত উপস্থিতিতে এরা এমন আক্রমণাত্মক আচরণ করে থাকে।