JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম
Breaking
দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ পাফ-স্লিভ, করসেট, কোটি এবং আরও অনেক কিছু! দুর্গোৎসবে ট্রাই করার মতো ব্লাউজের পাঁচটি ট্রেন্... একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ পাফ-স্লিভ, করসেট, কোটি এবং আরও অনেক কিছু! দুর্গোৎসবে ট্রাই করার মতো ব্লাউজের পাঁচটি ট্রেন্... একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান

একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান

একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান
রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা। একের পর এক মামলার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামীকাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি হওয়ার কথা।

শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালের পুরোনো এক মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। পুলিশের দাবি, উনিশ বছর ধরে পলাতক ছিলেন ধৃত কংগ্রেস নেতা। উপনির্বাচনের আগে এই গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। কিন্তু তাঁর বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতারির পর বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে খোদ রাহুল গান্ধী। তিনি লেখেন, 'এটা রাজনৈতিক প্রতিহিংসা, গণতন্ত্রের হত্য়া। অবাধ ভোটের প্রতি বিজেপির কোনও আস্থা নেই। তাই তারা কখনও ভোট চুরি, কখনও সরকার চুরি, কখনও দল চুরি করে ক্ষমতা আকঁড়ে থাকতে চায়।' অন্যদিকে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। তার আগে রক্ষাকবচ দেওয়ার আবেদন করেছেন মিলন প্রধান।

নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোট নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করে নেয় মমতা-তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে। তারপরই সাংবাদিক বৈঠক করে কংগ্রেস প্রার্থীকে নন্দীগ্রামে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়বেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। উপনির্বাচনের আগে সেখানে রাজনৈতিক পরিস্থিতিও যথেষ্ট উত্তপ্ত। তার মধ্যেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পরপর মামলা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যদিও মামলাগুলিতে কী অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা আদালতের শুনানিতেই আরও স্পষ্ট হতে পারে। আগামীকালের শুনানিতে মিলন প্রধানের হয়ে কী সওয়াল করা হয় এবং রাজ্যের তরফে কী বক্তব্য রাখা হয়, সেটাও গুরুত্বপূর্ণ। পাঁচ মামলায় মিলনকে কোনও ধরনের রক্ষাকবচ দেওয়া হবে কি না, আপাতত সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেস শিবিরের।

14 Views 0 Likes 0 Comments

Related News

শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা
রাজ্য

শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়া...

শান্তিপুর, নিউজ ডেস্ক: রাত তখন গভীর। বাড়ির এক ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম পরিবারের সদস্যেরা। আচমকায় অস্বাভাবিক শব্দে ঘুম ভাঙে এক মহিলার। বাইরে বেরোতে গিয়েই ঘটে যায় বিপত্তি, দরজা কোনওভাবেই খোলা যাচ্ছে না। শেষ পর্যন্ত কো...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
অভব্য আচরণ! হুমায়ুনের দলের আরও এক কর্মী গ্রেফতার
রাজ্য

অভব্য আচরণ! হুমায়ুনের দলের আরও এক কর্মী গ্রেফতার

বহরমপুর, নিউজ ডেস্ক: ফের গ্রেফতার হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি (AJUP)-র আরও এক কর্মী। জানা গিয়েছে, ধৃতের নাম হায়দার শেখ। শক্তিপুর থানায় হুমায়ুন কবীরের ধর্না চলাকালীন থানার সামনে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হ...

২১ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
নতুন সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, প্রথম দিনেই উৎসাহ তুঙ্গে
রাজ্য

নতুন সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, প্রথম দিনেই উৎসাহ তুঙ্গে

কোচবিহার, নিউজ ডেস্ক: হাতে অ্যাডমিট কার্ড নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা। কেউ শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছেন পড়ায়, কেউ আবার বন্ধুদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করছেন। অন্যদ...

২১ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট
ভাঙড়ে থানার সামনে তুমুল উত্তেজনা, বিজেপি-আইএসএফ সংঘর্ষে আক্রান্ত পুলিশ
রাজ্য

ভাঙড়ে থানার সামনে তুমুল উত্তেজনা, বিজেপি-আইএসএফ সংঘর্ষে আক্রান্ত পুলিশ

নিউজ ডেস্ক: এবার বিজেপি-আইএসফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের মাধবপুর থানার সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরাও। অভিযোগ, এক পুলিশ অফিসার-সহ মোট চারজন পুলিশকর্মী আ...

২১ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.