JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৬ পিএম
Breaking
InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা... InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা...

ভাঙড়ে আগুন ISF পার্টি অফিসে, উত্তেজনা এলাকায়

ভাঙড়ে আগুন ISF পার্টি অফিসে, উত্তেজনা এলাকায়

ভাঙড়, স্নিগ্ধা চৌধুরী: ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা। রাতের অন্ধকারে ISF-এর দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার শাকসর এলাকায়। গভীর রাতে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

পার্টি অফিসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ISF কর্মী-সমর্থকরা। তাঁরা রাস্তা অবরোধ করায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

এই ঘটনার সময়েই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এলাকা। জানা গিয়েছে, রবিবার শাকসর এলাকাতেই বিজেপির একটি দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচি রয়েছে। ফলে ISF পার্টি অফিসে আগুন লাগার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

এর আগে শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় প্রাক্তন ISF নেতা আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। আরাবুলের দাবি, বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ও ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। যদিও এই ঘটনায় আরাবুলের কোনও আঘাত লাগেনি।

গাড়িতে হামলার পিছনে ISF-এর মদত রয়েছে বলে অভিযোগ করেছিলেন আরাবুল। সম্প্রতি তিনি ISF ছেড়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। এরপরই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে এবং তিনি ISF ছাড়ার সিদ্ধান্ত নেন।

আরাবুলের গাড়িতে হামলার অভিযোগের একদিনের মধ্যেই ISF পার্টি অফিসে আগুন লাগার ঘটনা ঘিরে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

54 Views 0 Likes 0 Comments

Related News

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ
রাজ্য

Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল...

ঘটনার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজ। কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাণীব্রত গোস্বামীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, টেন্ডার দুর্নীতি, তহবিল তছরূপ, এবং অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ উঠেছিল। গত ৫ জুন গভর্নিং বডি ও অধ্যাপকদের উদ্যোগে তাঁর অফিস ঘর এবং সার্ভার রুমে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল

০৭ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস স্কুল ইন্সপেক্টরের
রাজ্য

MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতি...

দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রায় দেড় লক্ষ টাকা বকেয়া রয়েছে। তাঁদের কাছ থেকেই স্কুলে সবজি, মশলা-সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নেওয়া হত। কিন্তু দীর্ঘদিন টাকা না পাওয়ায় ব্যবসায়ীরা আর ধারে সামগ্রী দিতে রাজি হচ্ছেন না। ফলে রান্নার প্রয়োজনীয় উপকরণ না থাকায় বন্ধ রাখতে হয়েছে মিড-ডে মিল।

০৭ অক্টো ২০২৬, ০৬:৪২ পিএম · 2 মিনিট
Municipal Politics : ১১ কাউন্সিলরের দলবদল, তৃণমূলে বড় ভাঙন
রাজ্য

Municipal Politics : ১১ কাউন্সিলরের দলবদল, তৃণমূলে বড় ভাঙন

দলত্যাগের পর নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে দাবি করেছেন তাঁরা। একইসঙ্গে, ১১ জন কাউন্সিলরের এই সিদ্ধান্তকে ঘিরে জেলা রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা।

০৭ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.