JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৫:০৫ পিএম
Breaking
Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ... CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ... CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি

Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল

Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল
৯৪ বছর বয়সে প্রয়াত হলেন বিভা সেনগুপ্ত ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নবতিপর রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া বিভা সেনগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল। প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত। মঙ্গলবার সকালে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে ৯৪ বছর বয়সে তিনি প্রাণ ত্যাগ করেন। তিনি জন্মেছিলেন ১২ই মে ১৯৩২ সালে। ছোটবেলা থেকেই তৈরী হচ্ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষায়। সংগীতজ্ঞরা প্রশ্ন করেছিলো রবীন্দ্র সংগীতের কি জানেন তিনি? কিন্তু জীবনের মোড় ঘুরে যায় কলকাতায় গিয়ে। মায়া সেন ও দেবব্রত বিশ্বাসের একনিষ্ঠ ছাত্রী হয়ে ওঠেন। এক কালের একনিষ্ঠ ছাত্রী, এই সময়ের বয়োজ্যেষ্ঠ শিল্পী প্রয়াত হলেন আজ। তিনি ভালোবাসতেন দুধ চা খেতে, ডাক্তারের বারণ মানতেননা, ব্ল্যাক টি পছন্দ ছিলনা ওনার একদমই। প্রায় পঁচিশ বছর আগে আগরতলার দূরদর্শনে ‘গীতি মাল্য’ নামের একটি অনুষ্ঠানে তার গাওয়া ‘শ্যাম কুঞ্জে আম্র ছায়ে’ আজও কিছু মানুষের মনে সেই সব দারুন স্মৃতি অন্তরের ভিতর গেঁথে আছে। পুরনো রবীন্দ্র ভবনের বারান্দায় ওয়ার্কশপে তখন তিনি বেশ জনপ্রিয়। 

প্রায় ৬৭ বছর আগে তরুণী বিভাকে কলকাতায় দেবব্রত বিশ্বাসের কাছে নিয়ে যান মায়া সেন। মা বাবার জন্যই গানের জগতে ঢুকে পড়েন না জেনেই। ছোটবেলায় হারমোনিয়াম বাড়িতে দেখে তিনি অবাক হয়েছিলেন। একজন সাধারন মধ্যবিত্ত শিশুর সরল বিস্ময়ে। পিতা ছিলেন ত্রিপুরা রাজদরবারের প্রতিষ্ঠিত একজন। মহারাজের থেকে তিনি পুরষ্কৃতও হয়েছিলেন একবার। 

বিভা সেনগুপ্তের প্রথম শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় স্নেহাংশু চৌধুরী। ছোট খেয়াল, ভজন, বাংলা আধুনিক, নজরুল, অতুলপ্রসাদী এসবই শেখাতেন স্নেহাংশু চৌধুরী। ক্লাসিক বেস থাকার দরুন বিভা দেবীর প্রিয় ছিল নজরুল। এরপর কৃষ্ণদেব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, চারজনের গ্রুপে তালিম নেওয়া। পুরোনো ওস্তাদ তাকে বলতেন কোনো গান ভালো লাগাটাই বড়ো কথা। পরবর্তীতে স্বরলিপির শুদ্ধতা সঠিক রেখে সাবলীল ক্লাসিক্যাল ব্যক্তিত্বসমেত গায়নের উত্তরাধিকারও পাওয়া দেবব্রত বিশ্বাসের থেকেই। ‘আমি হেথায় থাকি শুধু’, ‘এসেছিলে তবু আসো নাই’,‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘আমার খেলা যখন’, ‘আমার যে দিন ভেসে গেছে’, ‘তবু মনে রেখো’-সহ বহু গানে রয়ে গেছে তার পরিচয়।

তিনি সারা জীবন গান শিখিয়েই গিয়েছেন। রেডিও টিভির জনপ্রিয়তা তাকে ভাবায়নি কখনও । বরং সংগীত চর্চাই ছিল জীবনের একমাত্র ব্রত। ‘রবিরস্মি’ ক্লাসের দায়িত্ব পেয়েছিলেন তিনি। সাগর সেনের সুহৃদ হওয়ার দরুন। আজ এই বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ  অনুরাগীমহল।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
22 Views 0 Likes 0 Comments

Related News

Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও
বিনোদন

Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও

মুম্বই: একরত্তি সিপারা খান পা দিল এক বছরে। আর সেই বিশেষ দিনটিকে ঘিরে যেন ফের একসঙ্গে ধরা দিল খান পরিবারের বড় অংশ। আরবাজ খান এবং শুরা খানের মেয়ে সিপারার প্রথম জন্মদিনে হাজির ছিলেন সলমন খান, সোহেল খান, সেলিম খান, সালমা খা...

০৬ অক্টো ২০২৬, ১১:১২ এএম · 2 মিনিট
Arjijit Sing: কলকাতা নেই! ৯ শহরে অরিজিতের ‘ইন্ডিয়া ট্যুর’ ঘোষণা, ভক্তদের জন্য বড়
বিনোদন

Arjijit Sing: কলকাতা নেই! ৯ শহরে অরিজিতের ‘ইন্ডিয়া ট্যুর’ ঘোষণা, ভক্তদের জন্য বড়

২০২৭ সালে ২০ বছরের সঙ্গীতজীবন উদযাপনে ৯ শহরে স্টেডিয়াম কনসার্ট করতে চলেছেন অরিজিৎ সিং। জানুয়ারি থেকে মে পর্যন্ত চলবে এই ইন্ডিয়া ট্যুর, তবে আপাতত তালিকায় নেই কলকাতা।

০৬ অক্টো ২০২৬, ১০:২৫ এএম · 2 মিনিট
অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেন সিঙ্গিতাম শ্রীনিবাস রাও
বিনোদন

অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেন সিঙ্গিতাম শ্রীনিবাস রাও

প্রয়াত বর্ষীয়ান পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও। ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘পুষ্পক বিমানম’, ‘আদিত্য ৩৬৯’, ‘ভৈরব দ্বীপম’-এর মতো স্মরণীয় ছবি দিয়ে ভারতীয় সিনেমায় স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন এই কিংবদন্তি পরিচালক।

০৪ অক্টো ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী
বিনোদন

Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী

কিরণের মতে, বর্তমানে মানুষ বিয়ে না করেও গভীর এবং আবেগপূর্ণ সম্পর্কে জড়াচ্ছেন। সেই সম্পর্ক একই সঙ্গে মানসিক এবং শারীরিক ভাবে পরিপূর্ণও হতে পারে। তাঁর কথায়, “আজকের পৃথিবীটা এই কারণেই আলাদা।

০৪ অক্টো ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.