JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৬:২৪ পিএম
Breaking
১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়? Sukanta Majumdar: ন্যানোর ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি শিল্প! এবার তৈরি হবে ট্রাক, বড় ঘ... Ramayana: রাবণই নায়ক, রাম কোথায়? ‘রামায়ণ’ ছবি ঘিরে বিস্ফোরক দাবি, নিষিদ্ধের ডাক বিশ্ব হিন্... বাণিজ্য থেকে প্রতিরক্ষা, একাধিক ক্ষেত্রে বড় সমঝোতা? জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বুলগেরিয়ার বি... Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদ... Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের ১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়? Sukanta Majumdar: ন্যানোর ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি শিল্প! এবার তৈরি হবে ট্রাক, বড় ঘ... Ramayana: রাবণই নায়ক, রাম কোথায়? ‘রামায়ণ’ ছবি ঘিরে বিস্ফোরক দাবি, নিষিদ্ধের ডাক বিশ্ব হিন্... বাণিজ্য থেকে প্রতিরক্ষা, একাধিক ক্ষেত্রে বড় সমঝোতা? জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বুলগেরিয়ার বি... Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদ... Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

Ramayana: রাবণই নায়ক, রাম কোথায়? ‘রামায়ণ’ ছবি ঘিরে বিস্ফোরক দাবি, নিষিদ্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের

Ramayana: রাবণই নায়ক, রাম কোথায়? ‘রামায়ণ’ ছবি ঘিরে বিস্ফোরক দাবি, নিষিদ্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার সরাসরি ছবির প্রদর্শনী বন্ধ করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের অভিযোগ, মহর্ষি বাল্মীকির রামায়ণের মূল কাহিনির সঙ্গে ছবির একাধিক জায়গায় অমিল রয়েছে। শুধু তাই নয়, রাবণকে অকারণে মহিমান্বিত করে তাঁকে কার্যত নায়কের আসনে বসানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই বিতর্কের জেরে ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবিও সামনে এসেছে।

শনিবার একটি লিখিত বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া ছবিটি নিয়ে একাধিক আপত্তির কথা জানান। তাঁর স্পষ্ট দাবি, অবিলম্বে দেশের সমস্ত প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনী বন্ধ করতে হবে। পাশাপাশি ছবির সেন্সর সার্টিফিকেটও বাতিল করতে হবে। তাঁর অভিযোগ, ধর্মীয় মহাকাব্যকে কেন্দ্র করে একটি রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা হয়েছে।

কী নিয়ে এত আপত্তি? বজরংলাল বাগড়ার দাবি, রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ছবিতে যথাযথভাবে তুলে ধরা হয়নি। বিশেষ করে অহল্যার শাপমুক্তি এবং নিষাদরাজ গুহের সঙ্গে শ্রীরামের বন্ধুত্বের মতো ঘটনাগুলি মহর্ষি বাল্মীকির রামায়ণের অবিচ্ছেদ্য অংশ। অথচ ছবিতে সেগুলির উল্লেখ নেই বলে অভিযোগ তাঁর।

এখানেই শেষ নয়। ছবিতে রাবণের চরিত্রায়ণ নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, রাবণ জ্ঞান, শক্তি ও ভক্তির অধিকারী হলেও তাঁর অহঙ্কার এবং নীতিহীনতার কারণেই তিনি নেতিবাচক চরিত্র হিসেবে পরিচিত। অথচ ছবিতে তাঁকে মহান হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। বাগড়ার অভিযোগ, এর মাধ্যমে দর্শকদের সামনে ইতিহাস ও ধর্মীয় কাহিনির একটি ভিন্ন ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে।

তাঁর আরও দাবি, ঋষি-মুনিদের সাধনা এবং যজ্ঞে বাধা দেওয়া রাক্ষসদের দমন করতেই শ্রীরাম অভিযান চালিয়েছিলেন। কিন্তু ছবিতে সেই বৃহত্তর ধর্মীয় প্রেক্ষাপটকে কার্যত রাম ও রাবণের ব্যক্তিগত সংঘাত হিসেবে দেখানো হয়েছে। এতে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ।

উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ ছবিতে শ্রীরামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। ছবির অন্যতম প্রযোজকও যশ।

সব মিলিয়ে রামায়ণের মতো জনপ্রিয় ধর্মীয় মহাকাব্যকে কেন্দ্র করে তৈরি এই সিনেমা এখন বিতর্কের কেন্দ্রে। প্রশ্ন উঠছে, সৃজনশীল স্বাধীনতার নামে মহাকাব্যের কাহিনিতে কতটা পরিবর্তন গ্রহণযোগ্য? বিশ্ব হিন্দু পরিষদের দাবির পর ছবির নির্মাতারা কী প্রতিক্রিয়া জানান, এখন সেদিকেই নজর।

1 Views 0 Likes 0 Comments

Related News

HanuMan 2: তেজা সাজ্জাকে সরিয়ে নতুন নায়ক! ‘হনুমান ২’-এর ঘোষণায় টালমাটাল দক্ষিণী সিনেমা, নেপথ্যে কোন রহস্য?
বিনোদন

HanuMan 2: তেজা সাজ্জাকে সরিয়ে নতুন নায়ক! ‘হনুমান ২’-এর ঘোষণায় টালমাটাল দক্ষিণী সি...

২০২৪ সালের ব্লকবাস্টার সুপারহিরো ও ফ্যান্টাসি ছবি ‘হনু-ম্যান’ (Hanu-Man)-এর বিপুল সাফল্যের পর এবার বড়সড় চমক দিলেন নির্মাতারা। শনিবার প্রযোজনা সংস্থা প্রাইমশো এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁদের পরবর্তী মেগা ফ্যান্টাসি প্রজেক্ট ‘হনুমান ২ – দ্য রাইজ অফ বানরাস’ (HanuMan 2 – The Rise of Vanaras)। তবে এই ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ ও আলোচনার বিষয় হলো ছবির কাস্টিং ও পরিচালকের পরিবর্তন। প্রথম পর্বের নায়ক তেজা সাজ্জা এবং পরিচালক প্রশান্ত বর্মার পরিবর্তে এই নতুন পর্বে মুখ্য ভূমিকায় দেখা যাবে তরুণ তেলুগু অভিনেতা পাঞ্জা বৈষ্ণব তেজ-কে।

২১ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট
Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থামল না উন্মাদনা
বিনোদন

Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের...

সাধারণ বিমানযাত্রা যে মুহূর্তের মধ্যে এক স্মরণীয় মিউজিক কনসার্টে পরিণত হতে পারে, তারই সাক্ষী থাকলেন রায়পুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীরা। শুক্রবার, ২০ নভেম্বর মাঝ আকাশে ও বিমান অবতরণের পর জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী সোনু নিগমের আকস্মিক লাইভ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান সহযাত্রীরা। এই মনোরম মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

২১ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 2 মিনিট
GTA-6: ৪৪ বছর আগে হারিয়ে গিয়েছিল বাংলা গান, GTA 6-এর রেডিয়োয় বাজতেই বিশ্বজুড়ে চর্চায় রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’!
বিনোদন

GTA-6: ৪৪ বছর আগে হারিয়ে গিয়েছিল বাংলা গান, GTA 6-এর রেডিয়োয় বাজতেই বিশ্বজুড়ে চর্চ...

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6)। মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই গেমটি রেকর্ড সংখ্যক বিক্রি হয়ে বিশ্বজুড়ে গেমারদের উন্মাদনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে গেমটির অত্যাধুনিক গ্রাফিক্স বা অ্যাকশনের পাশাপাশি ভারত ও বাংলাদেশের গেমারদের জন্য সবচেয়ে বড় চমক হয়ে এসেছে গেমের ইন-গেম রেডিয়ো স্টেশন। গেমটির কাল্পনিক শহর ভাইস সিটি বা লিওনিডার রাস্তায় গাড়ি চালানোর সময় রেডিয়ো টিউন করলেই ভেসে আসছে ১৯৮২ সালের একটি কালজয়ী বাংলা ডিস্কো গান— ‘আজ শনিবার’।

২১ নভে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোটিস
বিনোদন

টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লু...

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় তদন্তে নতুন মোড়। হামলার মূল অভিযুক্ত অভিষেক পণ্ডিতের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার, ২০ নভেম্বর এই নির্দেশিকা ...

২১ নভে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.