JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০২:২৫ পিএম
Breaking
Kojagari Lakshmi Puja : ৬ বিশেষ ভোগ ছাড়া অসম্পূর্ণ লক্ষীপুজো। INDIA: ১০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য! ১ নভেম্বর দিল্লিতে INDIA জোটের বড় সমাবেশ, নিশানায়... Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি Donald Trump: ‘আগামীকালই হতে পারে’, ট্রাম্পের হুঁশিয়ারিতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা! Farooq Abdullah: ফারুক আবদুল্লাহর মন্তব্যে তোলপাড়, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির Gold Loan: সোনা বিক্রি নয়, বন্ধক রেখেই মিলছে টাকা! ৫ বছরে গোল্ড লোন গ্রহীতা বাড়ল ৩৫%, নেপ... Fake Currency: ভাড়া না দেওয়ায় সন্দেহ বাড়িওয়ালার! তালা ভেঙে ঘরে ঢুকতেই ৩৭ লক্ষের জাল নোট,... DA: মলহোত্র কমিটির রিপোর্টে নাম নেই গ্রান্ট ইন এইড কর্মীদের, ডিসেম্বরেই কি মিলবে সুরাহা? Kojagari Lakshmi Puja : ৬ বিশেষ ভোগ ছাড়া অসম্পূর্ণ লক্ষীপুজো। INDIA: ১০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য! ১ নভেম্বর দিল্লিতে INDIA জোটের বড় সমাবেশ, নিশানায়... Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি Donald Trump: ‘আগামীকালই হতে পারে’, ট্রাম্পের হুঁশিয়ারিতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা! Farooq Abdullah: ফারুক আবদুল্লাহর মন্তব্যে তোলপাড়, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির Gold Loan: সোনা বিক্রি নয়, বন্ধক রেখেই মিলছে টাকা! ৫ বছরে গোল্ড লোন গ্রহীতা বাড়ল ৩৫%, নেপ... Fake Currency: ভাড়া না দেওয়ায় সন্দেহ বাড়িওয়ালার! তালা ভেঙে ঘরে ঢুকতেই ৩৭ লক্ষের জাল নোট,... DA: মলহোত্র কমিটির রিপোর্টে নাম নেই গ্রান্ট ইন এইড কর্মীদের, ডিসেম্বরেই কি মিলবে সুরাহা?

রাজবীরের আচরণে ক্ষুব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলেন ‘ফাইনাল ওয়ার্নিং’

রাজবীরের আচরণে ক্ষুব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলেন ‘ফাইনাল ওয়ার্নিং’
দাদার ‘ফাইনাল ওয়ার্নিং’ রাজবীরকে! কী ঘটেছিল বিগ বস হাউসে? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: গতকাল ‘বিগ বস বাংলা ২০২৬’ (Bigg Boss Bangla 2026)-এ প্রতিযোগীদের নিয়ম ভাঙা এবং আপত্তিকর আচরণের জন্য প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার ‘দাদার দরবার’ পর্বের শুরুতেই রাজবীর ও দুর্নিবারকে তাঁদের আচরণ নিয়ে সতর্ক করেন দাদা এবং কড়া বার্তা দেন, আর একবার এমন ঘটনা ঘটলে ‘বিগ বস’-এর ঘর থেকে তাঁদের বের করে দেওয়া হবে। সঞ্চালক বারবার মনে করিয়ে দেন, বিগ বসের বাড়িতে কারও গায়ে হাত তোলা সবচেয়ে বড় অপরাধ।

ঝামেলার সূত্রপাত হয় টাস্ক চলাকালীন দুর্নিবারের ‘শাট আপ’ (Shut up) বলার জবাবে রাজবীরের ‘প্যান্টস ডাউন’ (Pants down) মন্তব্যকে ঘিরে। তারপরই দুর্নিবার ধাক্কা দেন রাজবীরকে। তাঁদের থামাতে এগিয়ে আসেন সৌরভ ও জীতু। পরবর্তীতে ঝামেলায় জড়িয়ে পড়েন রাজবীর ও জীতু। দাদা রাজবীরকে সাবধান করে জানান, তিনি জীতুকে অসম্মান করেছেন, যা তাঁর করা উচিত হয়নি। কারণ, জীতু তাঁকে ঝামেলা থেকে দূরে রাখতে চেয়েছিলেন। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় রাজবীরকে জানান, খাবার নষ্ট করার মতো অত্যন্ত নিম্নমানের কাজ একেবারেই মেনে নেওয়া যায় না। তা ছাড়াও, রাজবীরের ভাষার ব্যবহার এবং বারবার মেজাজ হারানোয় চরম ক্ষোভ প্রকাশ করেন দাদা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটি একটি পারিবারিক অনুষ্ঠান এবং এখানে ‘বিগ বস’-এর দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা বা এ ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এরপরই তিনি রাজবীরকে শোয়ের তরফে শেষবারের মতো সতর্ক করেন, অর্থাৎ দেন ‘ফাইনাল ওয়ার্নিং’।

কিন্তু এত কিছুর পরেও পর্বের শেষে রাজবীর ও জীতু পুনরায় ঝামেলায় জড়িয়ে পড়েন, যা প্রায় আবারও হাতাহাতির দিকে এগিয়ে যায়। বাড়ির সবাই দু’জনকে আটকাতে গেলে কেউই কারও কথা শোনেন না। পরে দু’জনের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, এত বোঝানোর পরেও এমন আচরণ তিনি কিছুতেই মেনে নেবেন না। রাজবীরকে তিনি জিজ্ঞাসা করেন, তিনি সত্যিই ‘বিগ বস’-এ থাকতে চান কি না। জীতু ও রাজবীরের আচরণে ভীষণ রেগে যান দাদা।

এই পর্বটি সম্প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজবীরের ভক্ত এবং সাধারণ দর্শকদের একাংশের অভিযোগ, জীতু যখন রাজবীরের দিকে জল ছুড়েছিলেন বা তাঁর গায়ে হাত দিয়েছিলেন, তখন সঞ্চালক বা বিগ বস কেন চুপ ছিলেন? শুধুমাত্র বহিরাগত হওয়ার কারণে রাজবীরকে একা নিশানা করা হচ্ছে বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, বেশ কিছু দর্শক দাদার এই কঠোর সিদ্ধান্তকে সঠিক ও উপযুক্ত বলে সমর্থন জানিয়েছেন।

4 Views 0 Likes 0 Comments

Related News

Tiger Shroff: টাইগার শ্রফের গাড়িতে গুলি, আতঙ্ক কাটেনি অভিনেতার, পুলিশকে কী জানালেন?
বিনোদন

Tiger Shroff: টাইগার শ্রফের গাড়িতে গুলি, আতঙ্ক কাটেনি অভিনেতার, পুলিশকে কী জানালে...

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন মোড়। প্রাণঘাতী হামলার পর অবশেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “কারও সঙ্গে কোনও শত্রুতা নেই আমার।” গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলা...

২৫ অক্টো ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট
থমকে গেল তুলির টান, যোগেন চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল
বিনোদন

থমকে গেল তুলির টান, যোগেন চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল

তীব্র গরম থেকে স্বস্তি পেতে এসির ব্যবহার ক্রমশ বাড়ছে। তবে দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে ত্বক ও চোখের শুষ্কতা, নাক-গলার অস্বস্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই এসি ব্যবহারের পাশাপাশি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিয়মিত ফিল্টার পরিষ্কার এবং বাতাসের গুণমান বজায় রাখাও জরুরি।

২৫ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 3 মিনিট
Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝিলম
বিনোদন

Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ...

নিউজ ডেস্ক: হাসি-মজা, প্রাণখোলা আড্ডা আর নিজস্ব সৃষ্টিশীলতার মাধ্যমে নেটদুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন ঝিলম গুপ্ত। ‘ডিজে মাউস’ নামেও পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরকে সম্প্রতি দেখা গিয়েছিল বেশ কয়েকমাস ধরে ‘বিগ বস বাংলা’র ঘরে...

২৪ অক্টো ২০২৬, ০৫:৪৫ পিএম · 3 মিনিট
Nusrat Jahan: সিঁদুরখেলে ফের কটাক্ষের মুখে নুসরত জাহান
বিনোদন

Nusrat Jahan: সিঁদুরখেলে ফের কটাক্ষের মুখে নুসরত জাহান

নিউজ ডেস্ক: ধর্মের বেড়াজাল পার করে উৎসবের আনন্দে মেতে ওঠা, নাকি নিজের ধর্মীয় পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা? অভিনেত্রী নুসরত জাহানের সিঁদুরখেলা ঘিরে ফের এই প্রশ্নই উঠে এল সমাজমাধ্যমে। সারা বছর সিঁদুর নেই , শাঁখা - পলা নেই...

২৪ অক্টো ২০২৬, ০৪:২৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.