JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ১২:৪০ পিএম
Breaking
Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব... শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ GTA-6: গেম থেকে ফ্যাশন দুনিয়ায় ঝড়! জিটিএ ৬-এর ভাইস সিটি স্টাইলেই মাতছে নতুন প্রজন্ম গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই চিনা যোগ... Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি লিগ নয়, ল... Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব... শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ GTA-6: গেম থেকে ফ্যাশন দুনিয়ায় ঝড়! জিটিএ ৬-এর ভাইস সিটি স্টাইলেই মাতছে নতুন প্রজন্ম গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই চিনা যোগ... Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি লিগ নয়, ল...

Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক

Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক
দূর্নিবারের তোপে কান্নায় ভাসলেন ঝিলম ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সপ্তাহের মাঝখানেই বড় দুর্ঘটনা ঘটে গেল বিগ বসের ঘরে। বিগ বস -এর ঘর থেকে দিপ্যেন্দু বিশ্বাসের বিদায়ে বাড়ির অন্যান্য প্রতিযোগীদের 'কুকুর' বলে কটাক্ষ করেন দুর্নিবার সাহা! তাহলে কি তিনি তাঁর বন্ধু ঝিলমকে বাদ দিতে চেয়েছিলেন শো থেকে? এরপরেই বা কি ঘটতে চলেছে বিগ বসের ঘরে?সম্পর্কের সমীকরণ প্রতি মুহূর্তেই বদলে যায় বিগ বসের ঘরে। হাউস মেট ও দর্শকদের বিভিন্ন কথার উপর ভিত্তি করেই এই সপ্তাহের মাঝে দুজনকে নমিনেট করেছিলেন স্বয়ং বিগবস। বুধবার ছিল সেই এভিকশন এপিসোড। এবং হাউস মেটদের সিদ্ধান্তেই শো থেকে পাকাপাকিভাবে বিদায় নেন  প্রাক্তন জাতীয় দলের ফুটবলার দিপ্যেন্দু বিশ্বাস। 

ঘটনাটি শুরু হয় গত সপ্তাহে। ঘরে থাকা বিভিন্ন সদস্যদের কথার ওপর ভিত্তি করে বিগ বস সরাসরি নোমিনেট করে দুজন প্রতিযোগীকে। সেখানে জিতু কমলসহ ঘরের বেশিরভাগ সদস্য ভোট দেন দিপেন্দুকে। আর ঘরে থাকা প্রতিযোগীদের ভোটেই বিগ বস থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে হয় তাকে।দিপ্যেন্দু চলে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন দুর্নিবার সাহা এবং ঘরের আরো অনেকেই। সোনামণি, ঝিলম , তনুশ্রী অনেকের চোখেই দেখা যায় জল। জিতুসহ ঘরের বেশিরভাগ সদস্যই ভোট দিয়ে বের করে দেন দিপ্যেন্দুকে। এটা কিছুতেই মেনে নিতে পারেননি জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহা। দিপ্যেন্দু বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ঘরের এক কোনায় দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কাঁদতে দেখা যায় তাকে। ঘরের সবাই যখন বেরিয়ে যাওয়ার দরজার কাছে দিপ্যেন্দুকে বিদায় জানাচ্ছেন, তখন দেখা যায় দুর্নিবার সেই কোনায় দাঁড়িয়ে বিড়বিড় করে বলছেন, “বার করে দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে ‘কুকুর’।”

এই বেরিয়ে যাওয়া, শুধু একজনের বিদায়তেই আটকে থাকল না, বরং লাগিয়ে দিয়ে গেলে এক বড়সড় বিতর্কের আগুন। যেহেতু নমিনেটেড ছিলেন ঝিলম, এবং শুরু থেকেই তিনি ছিলেন দুর্নিবার এর অত্যন্ত কাছের। তাই প্রতিযোগীদের অনেকেরই মনে প্রশ্ন ওঠে তাহলে কি দুর্নিবার চাইছিলেন ঝিলম বেরিয়ে যাক বিগবস থেকে? দিপ্যেন্দুর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় এক নতুন টানাপোড়েন। দিপ্যেন্দুর নমিনেশন এবং ঝিলমের থেকে যাওয়ার কারণে মারাত্মক রেগে যান দুর্নিবার। রাগে ফুসতে  ফুসতে তিনি ঝিলমের দিকে এগিয়ে তাকে ‘শুভেচ্ছা’ জানান। ঝিলম স্বভাবতই ঘাবড়ে যায় দুর্নিবারের এই অস্বাভাবিক আচরণে। বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়েই দুর্নিবার বুঝিয়ে দেন তার ক্ষোভের কারণ। 

তবে এখানেই সবকিছু শেষ হয়ে যায়নি। দুর্নিবারের এই কড়া আচরণে গভীরভাবে আঘাত পেয়েছে ডিজে মাউস। সেই অপমানের কড়া জবাব হিসেবে তিনি  দুর্নিবারকে নমিনেট করেছেন। নমিনেশনে অনেক নোমিনেটেড প্রতিযোগীদের মধ্যে সরাসরি দুর্নিবারকে ভোট করে নমিনেট করেন ঝিলাম। এছাড়া নমিনেটেড প্রতিযোগীদের মধ্যে আছেন নন্দিনী, ঝিলম দুর্নিবার , সৃজলা ও অনুষ্কা। কিন্তু ঝিলম দুর্নিবারকে সবথেকে কাছের বন্ধু মনে করলেও এবার নমিনেশন পর্বে তিনি দুর্নিবার-কেই নমিনেট করেন। নমিনেশন পর্বের মাঝখানেই দুর্নিবার এবং ঝিলমের এই দ্বৈত সমীকরণ এখন বিগবস -এর ঘরে চর্চার অন্যতম প্রধান বিষয়। দিপ্যেন্দু দার বেরিয়ে যাওয়ায় বদলে গিয়েছে সমস্ত পূর্বপরিকল্পনা ও বন্ধুত্বের সমীকরণ। ভেঙে যাওয়া বন্ধুত্ব পরবর্তীতে জোড়া লাগে কিনা এখন সেটাই দেখার।

65 Views 0 Likes 0 Comments

Related News

Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংবদন্তি রবি ঘোষকে
বিনোদন

Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্...

আজ বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের প্রবাদপ্রতিম অভিনেতা রবি ঘোষের ৯৫তম জন্মবার্ষিকী। ১৯৩১ সালের আজকের দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, যিনি পরবর্তীকালে আপামর বাঙালির হৃদয়ে ‘রবি ঘোষ’ নামে অমর হয়ে আছেন। উত্তমকুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বর্ণযুগে ছোটখাটো চেহারার এই মানুষটি একাই হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার অন্যতম সেরা ‘শো-স্টপার’। আজকের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলার সাংস্কৃতিক মহলে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে এই কালজয়ী শিল্পীকে। ইংরেজি বিভিন্ন জীবনীমূলক প্রতিবেদন থেকে জানা যায়, রবি ঘোষের প্রথম জীবনে অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। ১৯৪৯ সালে সাউথ সাবার্বান মেন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর তিনি আশুতোষ কলেজে বিজ্ঞান নিয়ে ভর্তি হন। সে সময় তাঁর প্রবল ঝোঁক ছিল শরীরচর্চা বা বডিবিল্ডিংয়ের প্রতি। পেশীবহুল চেহারা তৈরির জন্য তিনি নিয়মিত ব্যায়ামাগারে সময় কাটাতেন।

২৪ নভে ২০২৬, ১২:২৯ পিএম · 2 মিনিট
Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরির ‘পায়ার’
বিনোদন

Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিন...

নিউজ ডেস্ক: পাহাড়ের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা একাকীত্ব, বার্ধক্য আর জীবনসংগ্রামের গল্প। সেই বাস্তব ছবিই বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক বিনোদ কাপরি। তাঁর পরিচালিত ছবি ‘পায়ার’ ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে বিশে...

২৩ নভে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান
বিনোদন

AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির পরিচালনায় এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে ছবির অভিনয় বা ভিএফএক্সের পাশাপাশি এবার বিশেষ চর্চায় উঠে এল এর সঙ্গীত। কারণ, এই ছবির সুর...

২৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী?
বিনোদন

হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্...

নিউজ ডেস্ক: বাংলা ছবির প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শকের প্রশংসা, ভালো প্রতিক্রিয়া, এমনকী একাধিক হাউসফুল শো। তারপরেও কি প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে চলেছে বাংলা ছবি? সব্যসাচী চৌধুরী অভিনীত ‘স...

২৩ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.