JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০১:১৮ পিএম
Breaking
Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির নিঃশ্বাস Iran: তেহরানের ৭ শর্ত না মানলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট হুঁশিয়ারি DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভক্ত! Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ রাজ্যে চিকিৎসায় অভিন্ন বিধি, ৮০০ পাতার গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দপ্তরের! MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক Afghanistan vs Zimbabwe: ১৫০০ রানের মহারণেও নিষ্পত্তি নেই! Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির নিঃশ্বাস Iran: তেহরানের ৭ শর্ত না মানলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট হুঁশিয়ারি DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভক্ত! Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ রাজ্যে চিকিৎসায় অভিন্ন বিধি, ৮০০ পাতার গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দপ্তরের! MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক Afghanistan vs Zimbabwe: ১৫০০ রানের মহারণেও নিষ্পত্তি নেই!

ক্রিকেটের মাঠ ছেড়ে বিগবসের ঘরে সৌরভ গঙ্গোপাধ্যায়, নিউ লুকের চমক!

ক্রিকেটের মাঠ ছেড়ে বিগবসের ঘরে সৌরভ গঙ্গোপাধ্যায়, নিউ লুকের চমক!

দীর্ঘ অপেক্ষার পর বাংলায় ফিরছে বিগ বস। এবারের সবচেয়ে বড় চমক হল সঞ্চালকের আসনে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের মাঠে এতদিন তিনি প্রতিপক্ষদের সাথে লড়াই সামলেছেন। কিন্তু এবার একেবারে অন্য ময়দানে দাদা। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় 'বিগ বস বাংলা'র। এই রিয়্যালিটি শো দর্শকরা আগামী ৩০ শে আগস্ট থেকে দেখতে পাবেন।

অনুষ্ঠানে সৌরভকে দেখা গেল একেবারে অন্যরকম রূপে। লেদার জ্যাকেট পরিহিত তার নতুন রূপ নজর কাড়ে দর্শকদের। তার এই নতুন রূপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেয় বেশ মজার। তিনি বলেন 'শর্টস ছাড়া আর যে কোনো পোশাকে আমি কমফর্টেবল। তাই এই লুক পরিবর্তনে আমার ভালোই লাগছে।’ এই শো এর প্রতিযোগীদের নিয়ে এখনো মুখ খুলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। সৌরভ ও জানিয়ে দিয়েছেন, কারা বিগ বসের ঘরে থাকবেন, তা নিয়ে তিনিও অন্যদের মতোই আগ্রহী।

বিগবসের ঘরে প্রতিযোগিতার মধ্যে ঝগড়া ও বিবাদ হবে তা অনিবার্য। সেই অশান্তি সামলানোর দায়িত্ব এবার সবার প্রিয় দাদার উপরেই। তবে তিনি জানিয়েছেন ঝগড়া সামলানো তার কাছে খুব একটা সমস্যার কারণ নয়। এত বছর ধরে ক্রিকেটের মাঠে বিভিন্ন ধরনের পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার।

তাই তিনি আশাবাদী, বিগ বসের ঘরেও তার সেই অভিজ্ঞতা কাজে লাগবে। তবে সঞ্চালক হিসাবে খুব বেশি কড়া হওয়ার পরিকল্পনা নেই তার। অন্যদিকে, শো তে কোন কোন তারকারা আসবেন  সেই বিষয়েও রহস্য বজায় রেখেছেন চ্যানেল কর্তৃপক্ষ।

আগামী ৩০-শে আগস্ট থেকে শুরু হবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস বাংলা। এখন এটাই দেখার, ক্রিকেটের দাদা টেলিভিশনে বিগ বস হিসাবে কতটা নজর কাড়েন দর্শকদের।

48 Views 0 Likes 0 Comments

Related News

Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা
বিনোদন

Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে...

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সাধারণ পোশাকে একটি গাঢ় নীল টি-শার্ট ও ডেনিম জিন্স পরিহিত অবস্থায় রাজঘাটের চত্বরে প্রবেশ করেন ধ্রুব। কালো মার্বেল পাথরে নির্মিত সমাধিসৌধ, যেখানে স্বর্ণাক্ষরে খোদাই করা রয়েছে বাপুর শেষ উচ্চারণ ‘হে রাম’ এবং তা সজ্জিত রয়েছে গাঁদা ও সাদা ফুলের মালায়

০৯ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্রোলিং, উঠল প্রশ্নের ঝড়
বিনোদন

Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় ত...

নিউজ ডেস্ক: দীপাবলির উৎসব উদযাপনের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েই বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতীকে নিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দীপাবলি উদযাপন করেছিলেন অভিনেত্...

০৯ নভে ২০২৬, ০৬:২৫ পিএম · 3 মিনিট
মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তীব্র ট্রোলিং
বিনোদন

মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তী...

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে একের পর এক বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত শো থেকে বিদায় নিতে হয়েছে অভিনেত্রী নন্দিনী দত্তকে। সহ-প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে ঘনিষ্ঠতা, প্রেমের সমীকরণ থেকে শুরু করে অশান্তি—সব মিলিয়ে বেশ কিছুদিন ধ...

০৯ নভে ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি
বিনোদন

Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি

শনিবারের ‘দাদার দরবার’ যে কেবল সাধারণ সাপ্তাহিক পর্ব ছিল না, তা স্পষ্ট হয়ে যায় শো শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই। রাজবীরের ওপর নন্দিনীর শারীরিক আঘাতের ঘটনাকে কোনওভাবেই হালকা চালে নেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বভাবসিদ্ধ শান্ত মেজাজ হারিয়ে সঞ্চালকের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, এই অন্যায় যদি কোনো পুরুষ প্রতিযোগী— তা সে দুর্নিবার, রাজবীর কিংবা জিতু হোক করতেন, তবে সোজা কলার ধরে টানতে টানতে বের করে দিতেন।

০৮ নভে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.