JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৯:১৮ এএম
Breaking
Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি Mamata Banerjee: আরতি থেকে ভোগ রান্না, মমতার বাড়ির কালীপুজোয় এলেন কারা? Love Affair: কালীপুজোর সকালে নন্দীগ্রামে ‘শোলে’ কাণ্ড! বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে প্রেম... Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়েছি’ Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়েছি’ US Iran Conflict: ইরানের স্থলপথে পণ্য সরবরাহ বন্ধ করতে বিশেষ বাহিনী গড়ছে আমেরিকা নতুন গবেষণায় আশার আলো, তবে বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকিও Senegal Boat Capsize: সেনেগালের উপকূলে মৃত অন্তত ২১! উদ্ধার মাত্র ১ Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি Mamata Banerjee: আরতি থেকে ভোগ রান্না, মমতার বাড়ির কালীপুজোয় এলেন কারা? Love Affair: কালীপুজোর সকালে নন্দীগ্রামে ‘শোলে’ কাণ্ড! বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে প্রেম... Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়েছি’ Krakow Shooting: ক্রাকভে বন্দুকবাজের হামলায় আতঙ্ক, ‘গুলি থেকে বাঁচতে প্রাণপণে দৌড়েছি’ US Iran Conflict: ইরানের স্থলপথে পণ্য সরবরাহ বন্ধ করতে বিশেষ বাহিনী গড়ছে আমেরিকা নতুন গবেষণায় আশার আলো, তবে বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকিও Senegal Boat Capsize: সেনেগালের উপকূলে মৃত অন্তত ২১! উদ্ধার মাত্র ১

ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন

ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ‘বিগ বস বাংলা’-র ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে উত্তেজনা এবার গড়াল চোট পাওয়ার ঘটনায়। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন আহত হয়েছেন প্রতিযোগী সৃজলা গুহ। তাঁকে চিকিৎসার জন্য বিগ বসের মেডিক্যাল রুমে পাঠানো হয়েছে বলে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে দর্শক মহলে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, ‘টগবগিয়ে ছুটবে ঘোড়া’ টাস্ক অনুযায়ী একটি কাঠের ঘোড়ার ওপর বসে থাকতে হবে। অন্যান্য প্রতিযোগীরা সিদ্ধান্ত নিতে পারবেন যে, কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন এবং কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন না। যে যাঁকে সমর্থন করবেন, সে তাঁর পছন্দের প্রতিযোগীকে রক্ষা করবেন এবং যে যাঁকে সমর্থন করেন না, সে তাঁর অপছন্দের প্রতিযোগীকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করবেন। আর এই টাস্কের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। নন্দিনী প্রথমে উল্টে দেন রাজবীরের ঘোড়া। তারপর সৃজলাকে লক্ষ্য করেন রাজবীর দে। টাস্কের অংশ হিসেবে তিনি সৃজলাকে ঘোড়ার উপর থেকে নামানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে দুর্নিবার সেখানে এগিয়ে এসে সৃজলাকে ফের নিয়ন্ত্রণে ফিরতে সাহায্য করেন ।

তবে ঘটনার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর সৃজলাকে নামানোর জন্য ফের চেষ্টা করেন নন্দিনী দত্ত। সেই সময় সৃজলা নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে জোরে পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বর্ণনা অনুযায়ী, পড়ে যাওয়ার পর তাঁকে যন্ত্রণায় কাঁদতে দেখা যায়। এরপর বিগ বসের নির্দেশেই তাঁকে চিকিৎসার জন্য মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়।

সৃজলার চোট কতটা গুরুতর, তিনি কতক্ষণ চিকিৎসাধীন ছিলেন কিংবা পরবর্তী ক্যাপ্টেন্সি টাস্কে তিনি অংশ নিতে পারবেন কিনা—তা এখনও স্পষ্ট নয়। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নির্মাতাদের তরফে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি।

ঘটনার ভিডিও বা বর্ণনা ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশ কয়েকজন দর্শক নন্দিনী দত্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার বিগ বসের টাস্কে প্রতিযোগিতার উত্তেজনা থাকলেও নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, পুরো ঘটনাটি টাস্কের নিয়মের মধ্যে ঘটেছে নাকি প্রয়োজনের তুলনায় বেশি শারীরিক চাপ তৈরি হয়েছিল, তা নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সৃজলার পরবর্তী অবস্থার দিকে এখন নজর রয়েছে বিগ বস বাংলার দর্শকদের।

186 Views 0 Likes 0 Comments

Related News

Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি
বিনোদন

Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি

শনিবারের ‘দাদার দরবার’ যে কেবল সাধারণ সাপ্তাহিক পর্ব ছিল না, তা স্পষ্ট হয়ে যায় শো শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই। রাজবীরের ওপর নন্দিনীর শারীরিক আঘাতের ঘটনাকে কোনওভাবেই হালকা চালে নেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বভাবসিদ্ধ শান্ত মেজাজ হারিয়ে সঞ্চালকের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, এই অন্যায় যদি কোনো পুরুষ প্রতিযোগী— তা সে দুর্নিবার, রাজবীর কিংবা জিতু হোক করতেন, তবে সোজা কলার ধরে টানতে টানতে বের করে দিতেন।

০৮ নভে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট
মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড়ল রণবীরের ‘রামায়ণ’
বিনোদন

মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ই...

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩৭৫.৫০ কোটি টাকার ব্যবসা! প্রথম উইকএন্ডেই বক্স অফিসে নজির গড়ল রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। তিন দিনের আয়ের নিরিখে পিছনে ফেলেছে ‘পাঠান’, ‘অ্যানিমেল’ এবং ‘আদিপুরুষ’-এর মতো ছবিকেও।

০৮ নভে ২০২৬, ০৩:৪৩ পিএম · 2 মিনিট
অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও
বিনোদন

অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও

নিউজ ডেস্ক: ২০২৭ সালের অস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে মারাঠি ছবি ‘গোন্ধল’। সেই ছবিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে প্রচার শুরু করে দিল নির্মাতারা। আগামী বছর হলিউডের অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এ ব...

০৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
রাজবীরকে চড়! বিগ বসের ৬৯তম দিনে নন্দিনীর নাটকীয় বিদায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবার
বিনোদন

রাজবীরকে চড়! বিগ বসের ৬৯তম দিনে নন্দিনীর নাটকীয় বিদায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবার

রাজবীর দে ও নন্দিনীর মধ্যে তুমুল অশান্তি! শারীরিক হিংসার অভিযোগে বিগ বসের ৬৯তম দিনে শো থেকে বহিষ্কৃত নন্দিনী। মেয়ের বিদায়ের পর বাবা সন্দীপ দত্তের রহস্যময় পোস্ট ঘিরে নতুন জল্পনা দর্শকমহলে।

০৭ নভে ২০২৬, ০৮:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.