JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১০:৪০ পিএম
Breaking
ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা... পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ ‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল... নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী ছেলেকে নিজের ছাঁচে গড়েননি সেহবাগ! দ্রাবিড়ের কোন পরামর্শ বদলে দিল আর্যবীরের ক্রিকেট ভাবনা... পণ না পেয়ে বিয়ে বাতিল? কোচবিহারে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ ‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল... নয়ের ঘরে আউট হওয়ার লজ্জার নজিরে গিল, তালিকায় গম্ভীর-সৌরভ-লক্ষ্মণও সোনার চুরিকাণ্ডে গ্রেফতার বিজেপির যুব নেতা, চাঞ্চল্য শিলিগুড়িতে Hong Kong Open 2026: লক্ষ্যর খেতাবের হ্যাটট্রিক অধরা, হংকং থেকে শূন্য হাতেই ফিরল ভারত নারী-পুরুষের দায়িত্ব নিয়ে মতের মিল কোথায়, অমিলই বা কোথায়? Narendra Modi: গঙ্গার উপর ‘নীতীশ সেতু’ উদ্বোধনে গামছা হাতে ফের চর্চায় মোদী

Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ

Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কিছু সপ্তাহ আগে বিগ বসের ঘরে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। টাস্কের মাঝে নন্দিনীর ফেলে দেওয়ায় কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। বারবার অভিনেত্রী আঘাত অসুস্থতার কথা বললেও অনেক কথা মনের গহীনে লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী। বিগ বসের নির্দেশে মনের কথা বলার খেলায় প্রকাশ্যে সেই চরমতম নিষ্ঠুর সত্যি! এদিন সৃজলা জানালেন, চোটের জেরে তিনি মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারতেন।

এদিন সবচেয়ে বেশি অভিযোগ ওঠে অভিনেত্রী সৃজলা গুহর নামে। তনুশ্রী তাঁকে লেখেন নন্দিনী যে কাজটা করেছিল, তার জন্য তিনি অনুতপ্ত। তাই সৃজলার উচিত এবার তাঁকে ক্ষমা করে দেওয়া। তনুশ্রীর এই অভিযোগের জবাবে সৃজলা বলেন, তিনি কিছুতেই নন্দিনীকে ক্ষমা করতে পারবেন না। কারণ, তিনি যে আঘাত পেয়েছিলেন, তার ফলে তিনি হয়তো আর কোনওদিন মা না-ও হতে পারতেন। বিগ বস এদিন প্রতিযোগীদের একটি নতুন টাস্ক দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, কনফেশন রুমে গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ লিখে জমা দিতে বলা হয়। এরপর ড্রয়িং রুমে সবার সামনে সেই অভিযোগগুলি পড়ে শোনানো হয়। যাঁর নামে অভিযোগ, তাঁকে আন্দাজ করতে হবে কে সেই কথা লিখেছেন। এরপর তাঁর মুখে ফোম মাখিয়ে দেওয়া হবে এবং তিনি সেই অভিযোগের জবাব দেবেন। এই টাস্কে সবচেয়ে বেশি অভিযোগ ওঠে সৃজলার বিরুদ্ধে। ফলে তাঁকে একাধিকবার মুখে ফোম মাখতে হয়।

সোমবারের পর্বে প্রতিযোগীদের একটি টাস্ক দিয়েছিলেন ‘বিগ বস’। যেখানে সকলকেই একটি কাগজে কারও বিরুদ্ধে অভিযোগ থাকতে লিখতে বলা হয়েছিল। এবং পরবর্তীতে তা প্রকাশ্যে পড়াও হয়। সেখানেই সৃজলার উদ্দেশে তনুশ্রী চিঠিতে লেখেন এ বার নন্দিনীকে ক্ষমা করে দেওয়া উচিত তাঁর। সেখানে সৃজলা সরাসরি জানান, কতটা গভীর তাঁর ক্ষত।চিঠিতে তনুশ্রী লিখেছেন, ‘আমি জানি সৃজলার সঙ্গে যা ঘটেছে, সেটা যেন এই বাড়িতে কারও সঙ্গে না হয়। কিন্তু নন্দিনী তাঁর কৃতকর্মের জন্য সৃজলার কাছে ক্ষমাও চেয়েছে। এ বার মনে হয় ওঁকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ, এই কাজের জন্য নন্দিনীও অনুতপ্ত।’

এদিকে, নমিনেশন নিয়েও বড় টুইস্ট এসেছে চলতি সপ্তাহে। সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরের সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন, কারা বিগ বস বাংলা-র ঘরে নিজেদের ১০০ শতাংশ দিয়ে খেলছেন না। আর তাতে পুরো ঘর থেকে যে দুটো নাম উঠে আসে তা হল দীপেন্দু আর ঝিলম। আর বিগ বসও সরাসরি এই দুই সদস্যকেই করে নমিনেট। কিন্তু ভোটিং লাইন এখনো বন্ধ রাখা হয়েছে। এখন দেখার, আরও কিছু সদস্য আসেন নাকি নমিনেশনে, নাকি বিগ বস ভোটাধিকার তুলে দেন ঘরের সদস্যদেরই হাতে সরাসরি।

254 Views 0 Likes 0 Comments

Related News

Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান! ডেডপুল ও ওলভারিনের প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে
বিনোদন

Avengers Doomsday: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র লেখকদের তালিকায় রায়ান রেনল্ডস ও হিউ...

আসন্ন মার্ভেল ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র মুক্তির আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, আর তার আগেই ফাঁস হয়ে গেল মার্ভেলের অন্যতম বড় চমক! রাইটার্স গিল্ড অফ আমেরিকা (WGA)-র অফিশিয়াল ডিরেক্টরিতে সিনেমাটির রাইটিং ক্রেডিট বা লেখকদের তালিকায় যুক্ত হয়েছে হলিউডের দুই জনপ্রিয় তারকা রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান-এর নাম। এই খবর প্রকাশ্যে আসতেই মার্ভেল অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়েছে।

২১ নভে ২০২৬, ০৭:৪০ পিএম · 2 মিনিট
KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নতুন চমক ইন্দ্রাশিসের
বিনোদন

KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নত...

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কেআইএফএফ (KIFF) ভারতীয় ভাষার প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘গাজন...

২১ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
Ramayana: রাবণই নায়ক, রাম কোথায়? ‘রামায়ণ’ ছবি ঘিরে বিস্ফোরক দাবি, নিষিদ্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের
বিনোদন

Ramayana: রাবণই নায়ক, রাম কোথায়? ‘রামায়ণ’ ছবি ঘিরে বিস্ফোরক দাবি, নিষিদ্ধের ডাক বি...

নিউজ ডেস্ক: রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার সরাসরি ছবির প্রদর্শনী বন্ধ করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের অভিযোগ, মহর্ষি বাল্মীকির রামায়ণের মূল কাহিনির সঙ্গে ছবির...

২১ নভে ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
HanuMan 2: তেজা সাজ্জাকে সরিয়ে নতুন নায়ক! ‘হনুমান ২’-এর ঘোষণায় টালমাটাল দক্ষিণী সিনেমা, নেপথ্যে কোন রহস্য?
বিনোদন

HanuMan 2: তেজা সাজ্জাকে সরিয়ে নতুন নায়ক! ‘হনুমান ২’-এর ঘোষণায় টালমাটাল দক্ষিণী সি...

২০২৪ সালের ব্লকবাস্টার সুপারহিরো ও ফ্যান্টাসি ছবি ‘হনু-ম্যান’ (Hanu-Man)-এর বিপুল সাফল্যের পর এবার বড়সড় চমক দিলেন নির্মাতারা। শনিবার প্রযোজনা সংস্থা প্রাইমশো এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁদের পরবর্তী মেগা ফ্যান্টাসি প্রজেক্ট ‘হনুমান ২ – দ্য রাইজ অফ বানরাস’ (HanuMan 2 – The Rise of Vanaras)। তবে এই ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ ও আলোচনার বিষয় হলো ছবির কাস্টিং ও পরিচালকের পরিবর্তন। প্রথম পর্বের নায়ক তেজা সাজ্জা এবং পরিচালক প্রশান্ত বর্মার পরিবর্তে এই নতুন পর্বে মুখ্য ভূমিকায় দেখা যাবে তরুণ তেলুগু অভিনেতা পাঞ্জা বৈষ্ণব তেজ-কে।

২১ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.