JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৪ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

জাতিগত শংসাপত্র যাচাইয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ! কী বলল হাইকোর্ট

জাতিগত শংসাপত্র যাচাইয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ! কী বলল হাইকোর্ট

কলকাতা, নীলাঞ্জন দাশগুপ্ত: জাতিগত শংসাপত্র নিয়ে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৪ মে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ২০১১ সাল থেকে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র যে সব জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে, সেগুলি পুনরায় যাচাই করার কথা জানিয়েছিল রাজ্য। কোনও শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা বাতিলও করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় আপাতত রাজ্যের ওই পদক্ষেপে রাশ টানল হাইকোর্ট।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ১৪ মে-র ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে কোনও পদক্ষেপ করা যাবে না। তবে কোনও ব্যক্তির জাতিগত শংসাপত্র নিয়ে নির্দিষ্ট অভিযোগ রাজ্য সরকারের কাছে জমা পড়লে, সেই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার আধিকারিকেরা তা যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

রাজ্যে ওবিসি শংসাপত্র নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। পূর্বতন সরকারের আমল থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং আইনি টানাপড়েন চলছে। তারই মধ্যে রাজ্য সরকার ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত জারি হওয়া জাতিগত শংসাপত্রগুলি নতুন করে যাচাইয়ের সিদ্ধান্ত নেয়। সরকারের বক্তব্য ছিল, নথিপত্র এবং সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখে প্রকৃত প্রাপকদের শংসাপত্র নিশ্চিত করাই এই যাচাইয়ের উদ্দেশ্য। কিন্তু সেই সিদ্ধান্তের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা।

মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল, প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এত বিপুল সংখ্যক জাতিগত শংসাপত্রকে একসঙ্গে পুনরায় যাচাই বা বাতিল করার ক্ষমতা রাজ্যের নেই। তাঁর যুক্তি, নির্দিষ্ট আইন ও বিধি মেনেই কোনও ব্যক্তির শংসাপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা এবং তা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অন্য দিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র আদালতে জানান, জাতিগত পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড-সহ বিভিন্ন নথি এবং সংশ্লিষ্ট পরিবারের জাতিগত পরিচয়ের তথ্য খতিয়ে দেখার সুযোগ রাজ্যের রয়েছে। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই সরকার বিজ্ঞপ্তি জারি করেছে বলে আদালতে জানানো হয়।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আপাতত রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। ফলে ১৪ মে-র বিজ্ঞপ্তিকে ভিত্তি করে এখনই শংসাপত্র যাচাই বা বাতিলের কোনও সামগ্রিক পদক্ষেপ করা যাবে না। তবে আদালত একই সঙ্গে স্পষ্ট করেছে, কোনও নির্দিষ্ট ব্যক্তির জাতিগত শংসাপত্র নিয়ে অভিযোগ থাকলে প্রশাসনের হাত সম্পূর্ণ বাঁধা থাকবে না। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আধিকারিকেরা বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।

ফলে আপাতত স্বস্তি মামলাকারীদের। অন্য দিকে, জাতিগত শংসাপত্রের বৈধতা নিয়ে নির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে পৃথক ভাবে যাচাইয়ের পথও খোলা রাখল হাইকোর্ট। এখন মূল প্রশ্ন, রাজ্যের ওই বিজ্ঞপ্তির আইনি বৈধতা নিয়ে পরবর্তী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়।

17 Views 0 Likes 0 Comments

Related News

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন
মহানগর

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন তাঁর পাড়ার এক বাস্তব সমস্যার কথা। সুমনের কথায়, তাঁর বাড়ির পাশেই একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যা নিয়মিত না ছাঁটলে দুর্যোগের সময়ে নুয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। পাশ দিয়েই চলে গিয়েছে হাই-টেনশন বিদ্যুতের তার। সম্প্রতি সেই গাছটি নিয়ে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছিল। অথচ স্থানীয় কাউন্সিলরকে বহু চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এক পরিচিতের মারফত টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর যোগাযোগ নম্বর জোগাড় করেন শিল্পী।

০২ অক্টো ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট
Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
মহানগর

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.