JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৪০ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

রাজারহাট কাণ্ডে বড় সূত্র সিসিটিভি ফুটেজ, চলছে তদন্ত!

রাজারহাট কাণ্ডে বড় সূত্র সিসিটিভি ফুটেজ, চলছে তদন্ত!

রাজারহাট-এর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। ‌হঠাৎই একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ‌এবার সেই বিস্ফোরণের ঘটনায় উঠে এলো এক গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ। সেখানে স্পষ্ট ভাবে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে এক কিশোর সাদা রঙের একটি ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি ঘরে ঢোকে। 

ঘর থেকে বেরিয়ে আসার পরই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি। বিস্ফোরণে আহত হন অন্তত দুইজন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দরজার লক ছিটকে যায়, মিটার বক্স উপড়ে পড়ে এবং পাশের ঘরের কংক্রিটের অংশ ভেঙে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের চেহারা।

জানা গিয়েছে, মাত্র দু'দিন আগে মহম্মদ শামিম ওরফে সেলিম নামে এক ব্যক্তি ওই ঘরটি ভাড়া নেন। বাড়ির মালিকের দাবি, স্থানীয় এক দালালের মাধ্যমে তিনি ভাড়াটিয়াকে ঘর দেখিয়েছিলেন এবং কাগজপত্র সম্পূর্ণ হওয়ার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য চাবি দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি যে কিশোরকে দেখা গেছে তাকে সেলিম ব্যক্তি ঘরে রেখে আসার জন্য বলেছিল। সেই কারণে ওই কিশোর ব্যাগটি ঘরে রেখে এসেছিল। ওই ব্যাগেই বিস্ফোরক ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। শনিবার ঘটনাস্থলে পৌঁছায় NIA, বেঙ্গল STF, CID-র বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একাধিক বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিমকে কামারহাটি থেকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক জুলফিকার আনসারি, ওই কিশোর এবং স্থানীয় দালাল মহম্মদ শাহেনশাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারনে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়।

18 Views 0 Likes 0 Comments

Related News

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক হোমে
রাজ্য

প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক...

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। অভিযোগ, ওই দিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে কয়েকজন ছাত্র পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

১২ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা
রাজ্য

'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা

রেখার অভিযোগ, বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের একাংশ নিয়মিত তাঁকে ‘মিসগাইড’ করে। কোনও কর্মসূচি, বৈঠক কিংবা সাংগঠনিক অনুষ্ঠানের বিষয়ে তাঁকে সঠিক তথ্য জানানো হয় না।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.