JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৮:৩৫ পিএম
Breaking
বাবার পর ঝড় এ বার ছেলের ব্যাটেও, সেহবাগ-পুত্রের মারকাটারি ব্যাটিংয়ে সিরিজ ভারতের ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন বাবার পর ঝড় এ বার ছেলের ব্যাটেও, সেহবাগ-পুত্রের মারকাটারি ব্যাটিংয়ে সিরিজ ভারতের ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন

পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ কমেছে, বেড়েছে বিদেশি বিনিয়োগের দাবি কেন্দ্রের

পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ কমেছে, বেড়েছে বিদেশি বিনিয়োগের দাবি কেন্দ্রের

বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজনৈতিক মহলে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছে কেন্দ্র। একই সঙ্গে সরকারের বক্তব্য, এই সময়ে দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি হয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে মোট ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। সরকারের দাবি, বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ায় বিনিয়োগ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চিন-সহ মোট ২৩টি দেশ সফরে ১৮০ কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত বিদেশ সফরে খরচ হয়েছে প্রায় ৭৪.৫ কোটি টাকা। ২০২১ সাল থেকে মোট ৭৪টি বিদেশ সফরে ব্যয় হয়েছে প্রায় ৫৫০ কোটি টাকা।

কেন্দ্র আরও জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সালের তুলনায় পরবর্তী সময়ে বিদেশ সফরের ব্যয় অনেকটাই কমেছে। সরকারের মতে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশ সফরের খরচ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রিত হয়েছে, অথচ সেই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের পরিমাণ বেড়েছে।

এই তথ্য রাজ্যসভায় আপ সাংসদ সঞ্জয় সিং এবং সিপিএম সাংসদ ভি. শিভদাসনের প্রশ্নের উত্তরে পেশ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। সাংসদরা ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সংখ্যা, ব্যয় এবং সফরের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন।

বিদেশ মন্ত্রকের দাবি, এই উচ্চপর্যায়ের সফরগুলি শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, প্রযুক্তি, উদ্ভাবন, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি সহযোগিতা এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর বিভিন্ন বিদেশ সফরের সময় মোট ৩১৬টি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে। সরকারের বক্তব্য, এই চুক্তিগুলি ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

29 Views 0 Likes 0 Comments

Related News

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়
দেশ

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়

নয়াদিল্লি: চিন থেকে ভারতে পণ্য আসে বিপুল পরিমাণে। মোবাইল থেকে ইলেকট্রনিক্স, যন্ত্রাংশ থেকে শিল্পসামগ্রী—দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্যের ভারটা এক দিকে হেলে। কিন্তু এ বার সেই ছবির একটি অংশে বদলের ইঙ্গিত। চিনের বাজারে বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 4 মিনিট
রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি
দেশ

রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি

নয়াদিল্লি: রামলালার মন্দিরে ভক্তের দেওয়া টাকা। সেই দানের অর্থই বার বার সরানো হয়েছে! অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরি-কাণ্ডে এ বার তদন্তের পরিধি আরও স্পষ্ট হল। সুপ্রিম কোর্টে পেশ করা SIT-এর স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম · 4 মিনিট
‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন
দেশ

‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন

নিউজ ডেস্ক: আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোডের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল হচ্ছে। ছাত্রদের একাংশের প্রতিবাদ ও অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর এবার তাঁর পাশে দাঁড়াল আইআইটি বম্বের ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন
দেশ

১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন

নিউজ ডেস্ক: শিশুদের পাসপোর্ট নিয়ে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের সংশোধিত নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি আবেদনকারীদের জন্য সাধারণ পাসপোর্টের মেয়াদে বদল আনা হয়েছে। নতুন নিয়মে এই বয়সের শিশুদের ৩৬ পাতার সা...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.