JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০১:৩৬ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন কাগান ও সোয়াই

Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন কাগান ও সোয়াই
রসায়নের নোবেল জয়ী দুই বিজ্ঞানীর ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্বয়ং-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী হেনরি কাগান ও কেনসো সোয়াই। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির রসায়ন বিভাগের চেয়ারম্যান হেইনার লিংকে বলেন, এবারের পুরস্কারটি মৌলিক রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তিনি বলেন, অনেক অণু দুটি ভিন্ন রূপে পাওয়া যায়। মানুষের দুই হাতের উদাহরণ দিয়ে তিনি জানান, দুটি হাত একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতো দেখতে হলেও তারা অভিন্ন নয় এবং একটির ওপর আরেকটি পুরোপুরি বসানো যায় না। বিজ্ঞানের পরিভাষায় একে বলে নন-সুপারইম্পোজ়েবল মিরর ইমেজ। রসায়নশাস্ত্রে এই বৈশিষ্ট্যকে বলে হোমোকাইরালিটি। গ্রিক ভাষায় ‘হোমো’ মানে সম এবং ‘কাইরাল’ মানে হাত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি রূপে থাকে, যা একে অপরের প্রতিবিম্ব। তবে সব জীবদেহে এসব অণুর শুধু একটি রূপই দেখতে পাওয়া যায়। রাসায়নিক প্রক্রিয়ায় এই ধরনের বিষ্ময় কীভাবে তৈরি হয়েছিল, তা রসায়নবিদদের কাছে দীর্ঘদিন ধরে একটি রহস্য ছিল। এই জটিল রহস্য সমাধানের স্বীকৃতিস্বরূপ ফরাসি বিজ্ঞানী কাগান ও জাপানি বিজ্ঞানী সোয়াইকে এ বছর রসায়নে নোবেলের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। বিশ্বযুদ্ধের সময় কয়েকবার ছাড়া অধিকাংশ বছরই এই পুরস্কার দেওয়া হয়েছে।

https://x.com/NobelPrize/status/2107769910742987075

পেশায় রসায়নবিদ আলফ্রেড নোবেল ১৯ শতকে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। তার আবিষ্কারগুলোর বড় একটি অংশ যুদ্ধসংশ্লিষ্ট ছিল, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিনামাইট। অর্থনীতিতে নোবেল পুরস্কারটি পরে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে চালু করা হয়। অঁরি বরিস কাগানের জন্ম ১৯৩০ সালের ১৫ ডিসেম্বর। বর্তমানে ফ্রান্সের ‘ইউনিভার্সিটি প্যারিস-স্যাক্লে’-র রসায়ন বিভাগের এমিরেটাস অধ্যাপক। তাঁকে অ-সরলরৈখিক অনুঘটক সংক্রান্ত পরীক্ষার পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তাঁর আবিষ্কার ওষুধ প্রস্তুতকারক শিল্পের উন্নতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। কেনসো সোয়াইয়ের জন্ম ১৯৫০ সালে। তিনি জাপানের ‘টোকিয়ো ইউনিভার্সিটি অফ সায়েন্স’-এর ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ও গবেষক।

দুই নোবেলজয়ী নিজেদের মধ্যে পুরস্কারের অর্থ মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) ভাগ করে নেবেন। আগামী ১০ই ডিসেম্বর তারা সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ-এর কাছ থেকে স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল পদক গ্রহণ করবেন। 

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
16 Views 0 Likes 0 Comments

Related News

Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি
প্রযুক্তি

Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি

নিউজ ডেস্ক: গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল গুগল। এবার শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইটে ঢুকে একাধিক ধাপের কাজও করতে পারবে জেমিনি। ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রোমে জেমি...

০৭ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল
প্রযুক্তি

Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগে...

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। তাঁদের গবেষণার ফলে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ আলো ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট
WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবকের নজরদারি
প্রযুক্তি

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল...

নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে কিশোর কিশোরীদের ব্যবহারের ধরন নিয়ে এবার থেকে পরিবারের ভূমিকাও আরও বাড়াতে চলেছে। তবে, ব্যক্তিগত চ্যাট বা ফোন কলের উপর সরাসরি নজরদারির সুযোগ নয়, বরং কে যোগাযোগ করতে পারবে বা কোন গ্রুপে যোগ দেওয...

০১ অক্টো ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX
প্রযুক্তি

সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX

নিউজ ডেস্ক: আকাশপথে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও Boeing 737 MAX বিমানকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিমান নির্মাতা সংস্থা Boeing জানিয়েছে, 737 MAX-এর automated flight guidance system-এ একটি software সমস্যা ধরা পড়েছে। ন...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.