নিউজ ডেস্ক: রেলিংয়ে মাঝে মাথা আটকে গিয়েছিল একটি গরুর। বেরিয়ে আসার চেষ্টা করেও পারছিল না। আতঙ্কে ছটফট করছিল প্রাণীটি। সেই সময় বিষয়টি নজরে পড়তেই সেখানে ছুটে আসেন এক CISF জওয়ান। ইতিমধ্যে প্রকাশ্যে সেই মুহুর্তের ভিডিয়ো। সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিয়ো।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, 'নীল একটি গেটের এক পাশে গরুটির মাথা এবং শরীরের বাকি অংশ অন্য পাশে আটকে আছে। ছটফট করছিল। দেরি না করে গরুটিকে উদ্ধারে এগিয়ে আসেন সিআইএসএফ জওয়ান। বেশ কিছুটা সময় ধরে সাবধানে চেষ্টা করার পর রেলিংয়ের ফাঁক থেকে গরুটির মাথা বের করে আনতে সক্ষম হন। শেষ পর্যন্ত কোনও আঘাত ছাড়াই মুক্ত করা হয় গরুটি। এরপর গরুটি গেট থেকে সরে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যায়।
সূত্র: https://x.com/CISFHQrs/status/2099689606006600100
এই ভিডিয়োটি শেয়ার করে সিআইএসএফ জানিয়েছে, রেলিংয়ের মাঝে মাথা আটকে যাওয়ায় প্রাণীটি ভয় পেয়ে ছটফট করছিল। গরুটিকে নিরাপদে মুক্ত করতে জওয়ানটি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে কাজ করেছেন। দায়িত্বের গণ্ডি পেরিয়ে বিপদে পড়া একটি প্রাণীকে নিরাপদে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন ওই CISFজওয়ান। জওয়ানের এই উদ্যোগের ভিডিও বা ছবি সামনে আসতেই প্রশংসার ঝড় তুলেছেন নেট নাগরিকরা। যদিও রেলিংয়ে মাথা আটকে যাওয়া গরুটির মালিকের খোঁজ পাওয়া যায়নি।
হিন্দু ধর্মে গরুকে 'গোমাতা' বা মা হিসেবে সম্মান করা হয়। কারণ, গরুর দুধ মানবজীবন রক্ষায় ও পুষ্টি জোগাতে মাতৃসম ভূমিকা পালন করে। পবিত্র হিসেবে শাস্ত্র ও পুরাণে গরুর উল্লেখ রয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী, অনাদিকাল থেকে গরুর পুজো দিয়ে সেবা ও পরিবেশন করা হয়। গরুর পুজো ও সেবা করলে মানুষের জীবনের সব কষ্ট দূর হয়ে যায়। জীবনে সুখ, শান্তি ও সম্পদ পেতে চাইলে রোজ গরুর সেবা করা উচিত। গরুকে সর্বদাই দেবাতার আরেক রুপ হিসেবেই ধরা হয়। তাই গোমাতাকে রক্ষা করা হয় পূর্ণি লাভ হয় বলে মনে করা হয়। (আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর)